Mawayeze Ashrafiya : Ashraf Ali Thanwi — Mawayeze Ashrafiya 5
/ ২১২
📝 লেখা 📖 পিডিএফ

৮০ মাওয়ায়েষে আশ্রাফিয়া দেখিলেন যে, তিনি ফিরিয়া যাইতেছেন, দৌড়িয়া হুযুরের খেদমতে আরয করিলেন, “আপনি ফিরিয়া যাইতেছেন কেন? আমি তো বেশী পরিমাণে বরকত লাভের জন্য উত্তর দিতৈছিলাম না।” হুযূর দেঃ) বলিলেন, আমি তিনবারের বেশী অনুমতি না চাহিতে আদিষ্ট হইয়াছি। মোটকথা, হুযুর (দঃ) ফিরিয়া গেলেন। আজকাল কেহ সাক্ষাত্প্রার্থীদের জন্য এইরূপ নিয়ম চালু করিলে তাহাকে ফেরআউন, অহঙ্কারী ইত্যাদি মনে করা হইবে। কিন্তু হুযুর (দঃ) ও পূর্ববর্তী বুযুর্গগণের নিয়ম ইহাই ছিল। তিনবার চাওয়ার পর অনুমতি না পাইলে তাহারা সস্তুষ্টচিন্তে ফিরিয়া যাইতেন এবং মোটেই দুঃখিত হইতেন না। দেখুন, বিষয়টি কত সহজ। ইহাতে অনেক উপকার নিহিত আছে। অতএব, বুঝা গেল, আমাদের সামাজিকতা সর্বপ্রকারে স্বয়ংসম্পূর্ণ। পানাহারের ব্যাপারে এবং দেখা সাক্ষাতের ব্যাপারেও দুঃখের বিষয়, আমরা ইহার মুল্য দেই না এবং বিনা প্রয়োজনে অন্যের দুয়ারে ভিখারীর ন্যায় ধরনা দেই। ছুফীবাদের স্বরূপ ঃ ছুফীবাদ ধর্মের পঞ্চম অঙ্গ। পরিতাপের বিষয় আজকাল লোকেরা ইহাকে একেবারে পরিত্যাগ করিয়া বসিয়াছে। অনেকের ধারণা, ছুফীবাদ বড় কঠিন ব্যাপার। ইহাতে পরিবার পরিজন সব ত্যাগ করিতে হয়। ইহা সম্পূর্ণ ভুল। বন্ধুগণ, খোদার সহিত সম্পর্ক বৃদ্ধি করাই হইল ছুঁফীবাদের স্বরূপ । ইহাতে না-জায়েয সাংসারিক সম্পর্ক অবশ্যই ত্যাগ করিতে হইবে। তবে জায়েয ও জরুরী সম্পর্ক ইহা দ্বারা আরও নিবিড় হইয়া যায়। তাই ছুফীগণ বিবি-বাচ্চাদের সহিত যেরূপ সুমধুর সম্পর্ক রাখেন, দুনিয়াদারগণ তদ্রুপ রাখিতে পারে না। অনেকে মনে করে, ছুফীগণ নিষ্ঠুর প্রকৃতির হইয়া থাকেন। অথচ তাহারা এতই করুণহৃদয় যে, জন্তদের প্রতিও করুণা করিয়া থাকেন। তাহাদের সংসর্গে থাকিলে জানা যায় যে, তীহারা প্রত্যেকের আরামের প্রতি কতটুকু লক্ষ্য রাখেন। অতএব, ইহাকে ভয় করা নিরুদ্ধিতা বৈ কিছুই নহে। ফলে ইসলামের একটি আবশ্যকীয় অঙ্গ একেবারেই বাদ পড়িয়া যাইতেছে! এই অঙ্গটির প্রয়োজনীয়তা ও উহা লাভ করা সম্পর্কে কোরআন শরীফে স্থানে স্থানে নির্দেশ রহিয়াছে। আল্লাহ্‌ পাক বলেনঃ “হে বিশ্বাসীগণ, তোমরা খোদাকে প্রকৃত ভয় করার ন্যায় ভয় কর।” ইহাতে পূর্ণ তাক্ওয়া (খোদা-ভীতি) অর্জনের নির্দেশ দেওয়া হইয়াছে। বলা বাহুল্য, ছুফীবাদ বলিতে ইহাই বুঝায়। চাক্ষুষ দেখা গিয়াছে যে, ছুফীগণ ব্যতীত খোদাকে এইরূপ আর কেহ ভয় করিতে পারে না। তাহাদের প্রত্যেকটি কথায় খোদা-ভীতি ফুটিয়া উঠে। নির্ভীকতা ও স্বাধীন চিত্ততার নামগন্ধও তাহাদের মধ্যে খুজিয়া পাওয়া যায় না। ছুফীবাদ সম্পর্কে হাদীসেও তাকীদ রহিয়াছে! রাসূলে খোদা (দঃ) বলেন £ 85555155252521725425158 55238055750 এ! 2৯ 3 ধর 0 “মানুষের দেহে একটি মাংসপিগ্ড আছে। উহা ঠিক হইলে সমস্ত শরীরই ঠিক হইয়া যায় এবং উহা নষ্ট হইয়া গেলে সমস্ত শরীরই নষ্ট হইয়া যায়। শুনিয়া রাখ, উহা হইল আত্মা।” এই হাদীসে আত্মার সংশোধনের জন্য জোর তাকীদ দেওয়া হইয়াছে এবং ইহাকেই সংশোধনের কেন্দ্র ফ্ড/.9110001179.0010)

— পৃষ্ঠা ৮৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।