Mawayeze Ashrafiya : Ashraf Ali Thanwi — Mawayeze Ashrafiya 5
/ ২১২
📝 লেখা 📖 পিডিএফ

ধর্মের ব্যাখ্যা ৭৯ শিক্ষা করিয়াছে । কোরআন ও হাদীসে এই সম্পর্কে নির্দেশ বিদ্যমান আছে। পূর্ববর্তী বুযুর্গগণ এইরূপ করিয়া গিয়াছেন। রাসূলে খোদা (দঃ)-ও ইহা কার্ষে পরিণত করিয়া দেখাইয়াছেন। এক্ষেত্রে বিষয়টির আসল স্বরূপ জানা দরকার । কেননা, আজকালকার যুবক সম্প্রদায় যাহা করে, তাহা ইসলামের অনুসরণের জন্য নহে; বরং উহাতেও তাহারা বিজাতির অনুকরণ করে। তাই শুনুন, ইসলামে অনুমতি চাওয়ার জন্য কার্ড পাঠাইবার প্রয়োজন নাই এবং প্রত্যেক স্থানেই অনুমতি লইতে হয় না। বাহ্যিক হাবভাবে যদি মনে হয় যে, সংশ্লিষ্ট ব্যক্তি নির্জনতায় বসিয়া আছে, যেমন ঘরের দরজা বন্ধ দেখা যায়; দরজায় পর্দা ঝুলানো আছে অথবা ঘরটিই মেয়েলৌকের বসবাসের। এমতাবস্থায় সাক্ষাতের পূর্বে অনুমতি লওয়া আবশ্যক । যদি পুরুষদের ঘর হয় এবং দরজা খোলা থাকে, পর্দা ঝুলানো না থাকে অনুমতি চাওয়ার কোন প্রয়োজন নাই। (তিবে যদি বাহ্যিক লক্ষণাদি দ্বারা জানা যায় যে, সংশ্লিষ্ট ব্যক্তি ঘরে অত্যন্ত জরুরী কাজে লিপ্ত আছে, অন্য কেহ তথায় গেলে কাজে বিদ্ব সৃষ্টি হইবে, তবে অনুমতি না লইয়া যাওয়া উচিত নহে।) অনুমতি চাওয়ার নিয়ম এই যে, প্রথমে আস্সালামু আলাইকুম বলিবে। অতঃপর আপন নাম বলিয়া জিজ্ঞাসা করিবে, “আমি ভিতরে আসিতে পারি কি£” অনুমতি দিলে যাইবে, নতুবা তিনবার এইরূপ করার পর ফিরিয়া যাইবে । একবার ছাহাবী হযরত আবু মুসা আশ্আরী (রাঃ) হযরত ওমর (রাঃ)-এর নিকট গেলেন। তিনি উপরোক্ত নিয়মে তিনবার অনুমতি চাওয়ার পর উত্তর না পাইয়া আপন পথে ফিরিয়া গেলেন। হযরত ওমর (রাঃ) স্বীয় খাদেমকে বলিলেন, “আবু মুসার আওয়ায শুনিয়াছিলাম তাহাকে ভাকিয়া আন।” খাদেম বাহিরে আসিয়া দেখিল তিনি চলিয়া গিয়াছেন। হযরত ওমরকে ইহা জানাইলে তিনি আবার নির্দেশ দিলেন-_“যেখানেই পাও, তাহাকে এখানে ডাকিয়া আন।” হযরত আবু মুসা উপস্থিত হইলে তিনি জিজ্ঞাসা করিলেন, “আপনি ফিরিয়া গেলেন কেন ?” উত্তর দিলেন, “রাসূলে খোদা দেঃ) আমাদিগকে তিনবার সালাম করার পর উত্তর না আসিলে ফিরিয়া যাইতে বলিয়াছেন।” এই বিষয়টি হযরত ওমরের জানা ছিল না। তাই তিনি আবু মুসাকে বলিলেন, “ইহা যে রাসূলে খোদা দেঃ)-এরই উক্তি, এ সম্বন্ধে আপনি কোন সাক্ষী উপস্থিত করিতে পারিবেন কি?” এই কথা শুনিয়া হযরত আবু মুসা সাক্ষীর খোজে মসজিদে নববীতে চলিয়া গেলেন। তখন আনছারদের এক জমাআত মসজিদে উপস্থিত ছিলেন। ঘটনা শুনিয়া তাহারা বলিলেন, “আমরা সকলেই এ বিষয়ের সাক্ষী। তবে আমাদের মধ্যে যে সবচেয়ে ছোট, আমরা তাহাকেই আপনার সহিত পাঠাইব__যাহাতে হযরত ওমর (রাঃ) বুঝিতে পারেন যে, আনছারদের ছেলেরাও এই বিষয়ে অবগত আছে।” আবু সায়ীদ খুদরী (রাঃ) ছিলেন এ দলের মধ্যে সর্বকনিষ্ট। তিনিই সাক্ষ্য দানের নিমিত্ত হাযির হইলেন এবং বলিলেন, বাস্তবিকই হুযুর দেঃ) তিনবার ডাকার পর ফিরিয়া যাইবার নিদেশ দিয়াছেন। রাসূলে খোদা দেঃ) উপরোক্ত উক্তিটি নিজেও কার্যে পরিণত করিয়া গিয়াছেন। একদা তিনি ছা'দ ইবনে ওবাদার বাড়ীতে তশ্রীফ লইয়া যান। তিনি তিনবার সালাম করত ঘরে প্রবেশের অনুমতি চাহিলেন। কিন্তু ছাদ প্রত্যেকবারই চুপ রহিলেন। তাহার ধারণা ছিল-_হুযুর বারবার সালাম করিতেছেন, ইহা সৌভাগ্যের কথা । ইহাতে বেশী পরিমাণে দো'আর. বরকত পাওয়া যাইবে । তৃতীয় বারের পর যখন সালাম করিলেন না, তখন ছা"দ ঘর হইতে বাহির হইয়া ফ্/.9110001179.0010)

— পৃষ্ঠা ৮৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।