Mawayeze Ashrafiya : Ashraf Ali Thanwi — Mawayeze Ashrafiya 5
/ ২১২
📝 লেখা 📖 পিডিএফ

৭৮ মাওয়ায়েষে আশ্রাফিয়া এই উত্তর শুনিয়া তাইমুর চুপ হইয়া গেলেন! আল্লামা এর পর হইতে সর্বদাই পা ছড়াইয়া তাইমুরের দরবারে বসিতেন। এই কারণে আমিও আগন্তক ভদ্রলোকের জন্য চেয়ার আনিতে বলি নাই। কারণ, ইহাতে ইসলামী সভ্যতার অবমাননা হইত । আমি ভাবিলাম, ভদ্রলোক আজ আপন সামাজিকতার স্বাদ উপভোগ করিয়া দেখুক যে, ইহাতে কি পরিমাণ বিপদ! ইহাতে কি স্বাধীনতা যে, মানুষ চেয়ার টেবিল ব্যতীত বসিতেই পারে না? একবার আমি কানপুরের মসজিদে হাদীস শরীফ পড়াইতেছিলাম। ইতিমধ্যে জনৈক পুলিশ ইন্সপেক্টর কোটপ্যান্টে আবৃত হইয়া তথায় উপস্থিত হইলেন এবং অদূরে আমার অপেক্ষায় দাড়াইয়া রহিলেন। উদ্দেশ্য, আমি উঠিয়া তাহার নিকট গেলে তিনি আমার সহিত আলাপ করিবেন। কিন্তু তাহার জন্য আমি হাদীসের পাঠ বন্ধ করিব কেন? অবশেষে কিছুক্ষণ দাড়াইয়া থাকিয়া তিনি চলিয়া গেলেন। খোদার কসম, যে পোশাক পরিধান করিলে চেয়ার না আসা পর্যন্ত অপরাধীর ন্যায় দীড়াইয়া থাকিতে হয়, উহা হইতে বেশী কারাবাস আর কি হইতে পারে? এক্ষেত্রে আমি জায়েয না-জায়েষের কথা বলিতেছি না, ইহা স্বতন্ত্র কথা । আমি বলিতেছি যে, এই সমস্ত লোক বড় গলায় জাতীয় বৈশিষ্ট্যের দাবী করে এবং নিজদিগকে ইসলামের সমর্থক ও খাদেম বলিয়া প্রকাশ করে। অন্যের সামাজিকতা অবলম্বন করার পর তাহাদের এই জাতীয় বৈশিষ্ট্য ও ইসলামপ্রীতি কোথায় বাকী থাকে? অন্যের সামাজিকতা অবলম্বন করত পরোক্ষভাবে ইসলামী সামাজিকতাকে অসম্পূর্ণ বলিয়া প্রকাশ করাই কি ইসলাম-গ্রীতি ? তাছাড়া ইহাতে আরও একটি অনিষ্ট আছে। যে আধুনিক সামাজিকতা আপনি গ্রহণ করেন, উহাতে বহুবিধ সন্কীর্ণতা বিদ্যমান! যেমন, একটি করিতে চাহিলে আরও দশটি না করিয়া উপায় নাই। সুতরাং এসব বেড়াজালের ভিতর আপনার প্রিয় রটিত স্বাধীনতা কোথায় অবশিষ্ট থাকে? আজকাল আমাদের যুবক সম্প্রদায় স্বাধীন মনোভাবের বশবর্তী হইয়া বিবাহ-শাদীতে প্রচলিত আচার অনুষ্ঠান নিষিদ্ধ করিতে চায়। আমি ইতিপূর্বেও কোথায়ও বলিয়াছি যে, তাহাদের এই মনোভাবে আমাদের আনন্দিত হওয়ার কিছু নাই। কারণ, তাহারা খোদা ও রাসূলের নিষেধাজ্ঞার প্রতি লক্ষ্য করিয়া এইগুলি নিষিদ্ধ করিতে চায় না; বরং নিজস্ব আচার অনুষ্ঠান নির্বিঘ্নে সম্পন্ন করার জন্যই এইগুলি নিষিদ্ধ করিতে চায়। কুপ্রথা দমন করা তো আলেমদের কর্তব্য। কারণ, তাহাদের ধর্ম হইল 2 15১০ 5১3 | ৩৫০ “লাৎ ও ওষ্যা ইত্যাদি সকল প্রতিমাকে ত্যাগ করিলাম ।” (খোদা ব্যতীত অন্য সবের পন্থা ত্যাগ করিলাম) সালাম আদান প্রদান এবং কথাবার্তার বেলায়ও তাহারা বিজাতির অনুকরণ করিতে শুরু করিয়াছে। ইহার অর্থ হইল, তাহারা শরীঅতের সামাজিকতাকে একেবারে পরিত্যাগ করিয়াছে। কেহ টুপী খুলিয়া সালাম করে, কেহ ইংরেজী শব্দ ছারা সালাম করে, আবার কেহ শুধু আদাব ও তসলীম বলে ইত্যাদি। অনুমতি চাওয়া ঃ সামাজিকতার কোন কোন অঙ্গ সম্বন্ধে কতক লোক মোটেই অবগত নয় যে, ইহা শরীঅতের আদেশের অন্তর্ভুক্ত কিনা; বরং তাহারা ইহাকে শরীঅত বহির্ভূত ব্যাপার মনে করে। যদি কেহ নিয়ম করিয়া লয় যে, সাক্ষাৎপ্রার্থী ব্যক্তি প্রথমে আগমনের কথা জানাইয়া সাক্ষাতের অনুমতি লইবে, তবে তাহাকে দোষারোপ করা হয় এবং বলা হয় যে, সে ইংরেজের প্রথা চালু করিয়াছে। অথচ অনুমতি চাওয়ার এই বিষয়টি ইসলাম ধর্ম হইতে অন্যান্য ধর্মাবলন্বীরা ফ্/.9110001179.0010)

— পৃষ্ঠা ৮৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।