Mawayeze Ashrafiya : Ashraf Ali Thanwi — Mawayeze Ashrafiya 5
/ ২১২
📝 লেখা 📖 পিডিএফ

ধর্মের ব্যাখ্যা ৭৭ খুলিয়া ফেলিয়া অনোর ছেঁড়া কম্বল পরিধান করা বুদ্ধিমানের কাজ নহে। পোশাক-পরিচ্ছদের বেলায়ও মুসলমান ভাইগণ অন্যের রীতিনীতি অনুসরণ করিতেছে; অথচ এ ব্যাপারেও ইসলামের সহিত অন্য কোন জাতির তুলনা চলে না। ইহা সুস্পষ্ট যে, বেশভুষার ব্যাপারে ইসলামে জায়েষের তালিকা না-জায়েষের তালিকা হইতে অনেক বড়। অথচ বিজাতির অনুকরণপ্রিয় ভাইদের সামাজিকতার ব্যাপার ইহার বিপরীত! অর্থাৎ, অনুমোদিত তালিকা ছোট এবং অননুমোদিত তালিকা বড়। আশ্চর্যের বিষয়, আপনি দিবারাত্র উদারতা উদারতা বলিয়া চীৎকার করেন এবং সামাজিকতা ক্ষেত্রে সঙ্কীর্ণতা থাকা উচিত নয় বলিয়া আলেমদিগকে উপদেশ দেন, অথচ কার্যক্ষেত্রে আপনি এমন এক সামাজিকতা গ্রহণ করিয়াছেন, যাহাতে শুধু সঙ্কীর্ণতাই সন্কীর্ণতা। অনুমোদিত বস্তু অপেক্ষা অননুমোদিত বস্তু যেখানে বেশী সেখানে উদারতা কোথায় £ আপনি নিজেই উদারতার উপরোক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে বুঝা যায় যে, একমাত্র শরীঅতের সামাজিকতার মধ্যেই পূর্ণ আজাদী বিদ্যমান। কেননা, উহাতে জায়েয বিষয় বেশী এবং না-জায়েয বিষয় কম। পক্ষান্তরে আধুনিক সামাজিকতায় শুধু সঙ্কীর্ণতাই সঙ্কীর্ণতা। টেবিল চেয়ার না হওয়া পর্যন্ত তাহারা খাইতে পারে না। অথচ আমরা পালঙ্ক বিছানা, মাদুর, এমন কি মাটির উপর বসিয়াও খাইতে পারি। আমাদের জন্য কোন বাধাবিঘ্ব নাই। এখন বলুন, কাহারা বেশী স্বাধীনতা ভোগ করিতেছে? আধুনিক সামাজিকতা ঃ এখন আধুনিক সামাজিকতার একটি নমুনা দেখুন। একবার আমার ভাইয়ের বাড়ীতে আহার করিতেছিলাম। আমরা সকলেই বিছানায় বসিয়া আহার করিতেছিলাম। জনৈক জেন্টেলম্যানও তথায় ছিলেন। তিনি কোট প্যান্টে আবৃত অবস্থায় তথায় উপস্থিত হইয়া একদিকে দীড়াইয়া রহিলেন। উদ্দেশ্য-_হয়তো তাহার জন্য টেবিল চেয়ার আনা হইবে। কিন্তু ভাই সাহেব আমার উপস্থিতির দরুন টেবিল চেয়ারের কোন বন্দোবস্ত করিলেন না। তিনি বহুক্ষণ পর্যন্ত ভিখারীর ন্যায় দাড়াইয়া রহিলেন। ইহাতে আমি খুবই লজ্জা অনুভব করিলাম । অবশেষে তিনি অনিচ্ছা সহকারে উভয় পা এক দিকে লম্বা করিয়া ধড়াস করিয়া বিছানায় বসিয়া পড়িলেন এবং বলিলেন, “মাফ করিবেন, পা লম্বা করিয়া বসা ছাড়া আমার উপায় নাই।” আমি বলিলাম, “মাফ করিবেন, আমি টেবিল চেয়ারে বসিয়া খাইতে অক্ষম।” ভদ্রলোক পা লম্বা করিতে লঙ্জা করিতেছিলেন আর আমি টেবিল চেয়ারে বসিয়া খাইতে লজ্জা করিতাম। অতএব, আমার লঙ্জী আল্লামা তাফ্তাযানীর লজ্জার ন্যায় এবং ভদ্রলোকের লজ্জা তাইমুরলঙ্গের লজ্জার সদৃশ। ঘটনা এইরূপ ঃ তাইমুরলঙ্গ দরবারে পা ছড়াইয়া বসিয়াছিল। কারণ, ল্যাংড়া হওয়ার দরুন তাহার এক পা সর্বদা সোজা হইয়া থাকিত। তাহার সময়ে আল্লামা তাফ্তাযানী খুব বড় আলেম ছিলেন। তাইমুরলঙ্গ তাহাকে এত শ্রদ্ধা করিত যে, দরবারে তাহাকে নিজের সঙ্গে সিংহাসনে বসাইত। আল্লামা যখন সর্বপ্রথম দরবারে আহৃত হন, তখন তিনিও তাইমুরের দেখাদেখি এক পা ছড়াইয়া সিংহাসনে বসিলেন। ইহাতে তাইমুর বিরক্তি স্বরে বলিল £ ০. ৩৫] 1১০ 46 01১ 2১৪১৯০ “আমার পা ল্যাংড়া। কাজেই আমাকে অপারগ মনে করুন! আমি ইচ্ছাপূর্বক পা ছড়াইয়া বসি নাই।” আল্লামা উত্তরে বলিলেন £ ০... ৩৫১1০ 4৫০1১ ১৩১৯০ অর্থাৎ, “বাহযতঃ বাদশাহের চালচলন পদ্ধতি হইতে নিকৃষ্ট চালচলন অবলম্বন করিতে আমি লজ্জাবোধ করি।” কারণ, ইহাতে অন্যের দৃষ্টিতে 'এল্মের অবমাননা হইবে। কাজেই আপনিও আমাকে অপারগ মনে করুন। ফ্/.9110001179.0010)

— পৃষ্ঠা ৮৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।