৭৬ মাওয়ায়েষে আশ্রাফিয়া ১]। 9৫5 0৫9৫1 “দাস যেভাবে খায়, আমিও সেইভাবে খাই।” তিনি দুই পায়ের উপর ভর দিয়া হাটু খাড়া করিয়া সম্মুখে ঝুঁকিয়া বসিয়া আহার করিতেন। এখন মুসলমান ভাইদের বসার ভঙ্গি দেখুন। উহা হইতে পরিষ্কার অহঙ্কার ফুটিয়া উঠে। তাহাদের বসার ও রাসূলে খোদা (দঃ)-এর বসার ভঙ্গি পরস্পর তুলনা করিয়া দেখুন, কোন্টি যুক্তিসঙ্গত? বিষয়টি একটি উদাহরণ দ্বারা বুঝুন। মনে করুন, আপনি পঞ্চম জর্জের দরবারে গেলেন । তিনি আপনাকে কোন খাদ্যবস্ত দিয়া বলিলেন, “আমার সম্মুখেই ইহা খাও।” জিজ্ঞাসা করি, তখন আপনি কিভাবে খাইবেন? সেখানেও কি আপনি টেবিলের অপেক্ষা করিবেন এবং আসন গাড়িয়া বসিবেন, না দাসের ন্যায় বিনয়াবনত হইয়া ঝুঁকিয়া খাইবেন £ আরও মনে করুন, তখন আপনাকে যে সব খাদ্যদ্রব্য দেওয়া হয়, যদি উহাদের কোনটি আপনার রুচিবিরুদ্ধ হয়, সত্য করিয়া বলুন, তখন কি আপনি উহা অনিচ্ছা প্রকাশ করিয়া খাইবেন? নিশ্চয়ই নহে। আপনি উহা প্রবল আগ্রহ সহকারে খাইবেন এবং কোনও রকমে অনিচ্ছা প্রকাশ পাইতে দিবেন না। ইহাই হইতেছে ইসলামী সভ্যতা। হুযূর (দঃ) আহার কালে প্রবল বাসনা প্রকাশ করিয়া তাড়াতাড়ি আহার করিতেন। দুঃখের বিষয়, আমরা অত্যন্ত গর্বিত ভঙ্গিতে আহার করিয়া থাকি। বন্ধুগণ, খাদ্যদ্রব্যের আসল স্বরূপ অবগত না হওয়ার কারণেই আমরা এইরূপ করিয়া থাকি। যদি আমরা মনে করিতাম যে, প্রবল পরাক্রমশালী খোদার দরবার হইতে আমাদিগকে এই বস্তুটি খাইতে দেওয়া হইয়াছে এবং তিনি আমাদিগকে দেখিতেছেন, তবে আমরা আপনাআপনিই রাসূলে খোদা (দঃ)-এর বর্ণিত রীতি অবলম্বন করিতে বাধ্য হইতাম। ফেলিবে। কিছু সংখ্যক অহঙ্কারী ব্যক্তি ইহাকে সভ্যতা বিরোধী মনে করে। আমি উপরোক্ত উদাহরণের মধ্যেই জিজ্ঞাসা করি, যদি পঞ্চম জর্জ প্রদত্ত খাদ্যদ্রব্যের কিছু অংশ পড়িয়া যায়, তখন আপনি কি করিবেন? নিশ্চয়, আপনি উহা উঠাইয়া সসম্মানে খাইয়া ফেলিবেন। বন্ধুগণ, অন্তরে খোদার মহত্ব বিরাজমান থাকিলে সব সমস্যারই সমাধান হইয়া যায়। আসলে আমরা লক্ষ্য করি না যে, খোদা আমাদিগকে দেখিতেছেন! রাসুলে খোদা (দঃ) এদিকে লক্ষ্য করিতেন। আমাদেরও চক্ষু খুলিয়া গেলে আমরাও এরূপ করিব যেরূপ হুযুর (দঃ) করিয়াছেন। তবে যে সব স্থানে চক্ষু খোলে এবং অন্তরে কাহারও মহত্ব প্রতিষ্ঠা লাভ করে, তথায় এখনও আপনাদের এরূপ ব্যবহারই চলিতেছে। ইসলামে পূর্ণরূপে সামাজিকতা বিদ্যমান থাকা সত্তেও অন্যের নিকট হইতে ইহা ধার করার কি প্রয়োজন? অথচ মযহাবী আত্মসম্মান ও জাতীয় মর্যাদাোবোধের তাগাদা এই ছিল যে, ইসলামী সামাজিকতা অসম্পূর্ণ হইলেও অন্যের সামাজিকতা হইতে মুখ ফিরাইয়া রাখা । জনৈক কবি বলেনঃ ০৯০০১৯57295 ধা 31 4১7 ০৯০০০2৯০৪৩৯ +৪০৯ ০৪ (কুহন খেরকায়ে খেশ পায়রাস্তান + বেহ আয জামায়ে আরিয়ত খাস্তান) “অন্যের নিকট হইতে জামা ধার করা অপেক্ষা আপন ছেঁড়া লেবাস পরিধান করা উত্তম ।” কথায় বলে, নিজের পুরাতন কম্বল অন্যের শাল অপেক্ষা অধিকতর প্রিয়। স্বীয় উত্তম চাদর ফডড/.9110001179.0010)
— পৃষ্ঠা ৮২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।