Mawayeze Ashrafiya : Ashraf Ali Thanwi — Mawayeze Ashrafiya 5
/ ২১২
📝 লেখা 📖 পিডিএফ

ধর্মের ব্যাখ্যা ৭৫ প্রত্যেকটি অধ্যায়ে না-জায়েষ বিষয় অপেক্ষা জায়েয বিষয় অনেক বেশী। তবে কেহ শুধু না-জায়েয বিষয়গুলি লইয়াই প্রশ্ন করিলে স্বভাবতঃই উহার উত্তরে শুধু না-জায়েষ বলা হইবে। আলেমদের বিরুদ্ধে উপরোক্ত অপবাদ স্বীকার করিয়া লইলেও তাহাদের কাছে জিজ্ঞাসা করা উচিত। তাহাদের না-জায়েয ফতওয়া অনুযায়ী আমল না করিলেও জিজ্ঞাসা করিলে আপনার উপকার হইবে । তাহা এই যে, জিজ্ঞাসা না করিয়া আমল করিলে হয়তো আপনি হারামকে হালাল ভাবিয়া করিতেন, কিন্তু জিজ্ঞাসা করার পর হারামকে হারাম ভাবিয়াই করিবেন। প্রথমোক্ত অবস্থায় গোনাহ্‌ করিয়াও হয়তো নিজকে গোনাহ্গার মনে করিতেন না, ইহা অত্যন্ত মারাত্মক। শেষোক্ত অবস্থায় আপনি নিজকে গোনাহ্গার মনে করিতে পারিবেন। ফলে কোন সময় তওবার তওফীক হইয়া যাইতে পারে। লেন-দেন শুদ্ধ হইলেও আবার কেহ কেহ সামাজিকতার প্রতি চরম উদাসীন হইয়া রহিয়াছে! কিছু সংখ্যক লোক যেরপ প্রাচীন সভ্যতা গ্রহণ করে নাই, তদ্রুপ আধুনিক সভ্যতাকেও গ্রহণ করে না। আবার কেহ কেহ কেবল আধুনিক সভ্যতাকেই সম্বল বানাইয়া লইয়াছে। জায়েয না-জায়েযের কথা বাদ দিলেও ইহাতে একটি অপকারিতা এই যে, এই সভ্যতা গ্রহণ করায় তাহাদের বহু বিঘোষিত ও বিপুল প্রশংসিত জাতীয়তাবাদ পণ্ড হইয়া যায়। আশ্চর্যের বিষয়, জাতীয়তাবাদের মুলোৎপাটনে লিপ্ত রহিয়াছে। তাহাদের আকৃতি ও কথাবার্তায় কোন ইসলামী বৈশিষ্ট্য পরিলক্ষিত হয় না; বরং তাহারা আপন জাতি হইতে পৃথক বলিয়া প্রতীয়মান হয়। তাহাদের অবস্থা এইরূপ ঃ ১৪১ ৩ ২৫ ৭৫১ ০৮০ ১১1৯৯ - আও ভে ০৪ ৩০৮ ০৭ ৬ শু (একে বর সরে শাখ ও বুন মী বুরীদ + খোদাওয়ান্দে বুস্তা নেগাহ্‌ করদ ও দীদ) অর্থাৎ “কেহ ডালের মাথায় বসিয়া উহার গোঁড়া কাটিতেছে। বাগানের মালিক, সেদিকে লক্ষ্য ইসলামী সভ্যতা ঃ এতদ্যতীত বিজাতীয় সামাজিকতা অবলম্বন করার অর্থ এই যে, (নাউযু- বিল্লাহ) ইসলামে কোন সামাজিকতা নাই। থাকিলেও তাহা উত্তম ও যথেষ্ট নহে। ইহা ছাড়া অন্যের সামাজিকতা অবলম্বন করার আর কি কারণ থাকিতে পারে ? খোদার কসম, ইসলামী সামাজিকতার ন্যায় উত্তম সামাজিকতা জগতের কোথাও দৃষ্ট হয় না। তবে সামাজিকতার অর্থ বাদ্যযন্ত্রাদি লইয়া বিভিন্ন আচার-অনুষ্ঠান করা বা অহঙ্কার উপকরণ সংগ্রহ করা নহে। এগুলি সামাজিকতার মূলে কুঠারাঘাত করে। কারণ, অহঙ্কারী ব্যক্তি অন্যের তুলনায় বড় সাজিয়া থাকিতে পছন্দ করে। এমতাবস্থায় তাহার মধ্যে অন্যের প্রতি সহানুভূতি কোথা হইতে জন্ম লাভ করিবে ? ইসলাম যে সামাজিকতা শিক্ষা দেয়, উহাতে মানুষের মনে বিনয় ও নত্রতা উৎপন্ন হইয়া থাকে। অভিজ্ঞতার আলোতে দেখা গিয়াছে যে, বিনয় ও নম্রতা ব্যতীত পারস্পরিক এক্য ও সহানুভূতি সৃষ্টি হইতে পারে না। অথচ ইহা সামাজিকতার ভিন্তি। অতএব, প্রকৃত সামাজিকতা বলিতে যাহা বুঝায়, তাহা কেবল ইসলামের মধ্যেই আছে। উদাহরণতঃ পানাহার সম্পর্কে ইসলামী সামাজিকতা লক্ষ্য করুন। রাসূলে খোদা (দঃ) শুধু মুখেই বলেন নাই; বরং স্বয়ং কার্ষেও পরিণত করিয়া দেখাইয়াছেন। তিনি বলেন £ ফডড/.9110001179.0010)

— পৃষ্ঠা ৮১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।