Mawayeze Ashrafiya : Ashraf Ali Thanwi — Mawayeze Ashrafiya 5
/ ২১২
📝 লেখা 📖 পিডিএফ

৭৪ মাওয়ায়েষে আশ্রাফিয়া আনন্দোৎসবে বেচারাদিগকে কেহ জিজ্ঞাসা করে না। কেবলমাত্র মৃত্যুজনিত অনুষ্ঠানাদিতেই তাহাদিগকে স্মরণ করা হয়। অতএব, ইহার অনিবার্ধ পরিণাম এই দীড়ায় যে, তাহারা এই সব সুযোগের প্রতীক্ষায় থাকিবে। এই জাতীয় লোভের চূড়ান্তরূপ সম্বন্ধে একটি ঘটনা বলি। কেরানা শহরের জনৈক ব্যক্তির মৃত্যু হইলে তাহার কাফনের অতিরিক্ত চাদরটি গোরস্থানে নিযুক্ত খাদেমকে না দিয়া একজন দরিদ্রকে দেওয়া হইল। ইহাতে খাদেম আপত্তি উত্থাপন করিয়া বলিল, “ইহা আমার হক। সুতরাং আমাকেই দেওয়া হউক।” কেহ কেহ বলিল, আরে ভাই, সব সময় তোমাকেই দেওয়া হয়। আজ না হয় এই গরীবকেই দেওয়া হইল-_তাহাতে ক্ষতি কি? উত্তরে খাদেম বলিল, বাঃ, হুযুর! “খোদা খোদা, করিতে করিতে এই দিনের মুখ দেখি। ইহাতেও আপনারা আমার হক অন্যকে দিয়া দেন। ইহা শুনিয়া সকলে বলিয়া উঠিল, “আরে হতভাগা, তাহা হইলে দেখা যায়, তুই সর্বদা আমাদের মৃত্যু কামনা করিস এবং এজন্য মনে মনে দো'আ করিতে থাকিস।” উত্তরে খাদেম এদিক-ওদিকের কথা আরম্ভ করিয়া দিল। কিন্তু তাহাতে কি হয়, তাহার মনের কথা কাহারও জানিতে বাকী রহিল না। বন্ধুগণ, ইহাতে তার দোষ কি? এই দুঃসময় ছাড়া আপনারা যখন তাহার দিকে ফিরিয়াই তাকান না, ইহাই যখন তাহার একমাত্র আমদানির পথ, তখন সে ইহার ওষযীফা না পড়িয়া কি করিবে? আমরা অকেজো জিনিসই খোদার পথে দিয়া থাকি। এই অবস্থা দৃষ্টে সময় সম্বন্ধেও আমি বলি যে, ছুটির বেকার ও অতিরিক্ত সময়টিই খোদার পথের জন্য বাহির করিয়া লউন। ছুটির সম্পূর্ণ সময় দিতে না পারিলে অন্ততঃ অর্ধেকই দিন এবং ইহার মধ্যে আপন সন্তানদিগকে বিচক্ষণ আলেমের সংসর্গে পাঠাইয়া দিন। কারণ, 1২০ ১৯১ 5৫ ০৫১১১ ০৬ ০১৯ ০: “বুযুর্গ ব্যক্তিদের সুদৃষ্টির ফলেই ধর্মকর্মে সুমতি হয়।” শুধু পুস্তক পড়াইলেই ধর্মভাব জাগ্রত হয় না। আমি ইংরেজী পড়াইতে নিষেধ করি_না। তবে এই কথা বলি যে, আলেমদের সহিত পরামর্শ করিয়া ছেলেদের ঘর্ম রক্ষার একটা ব্যবস্থা করুন। আমি উপরোক্ত ছেলেটির সংশোধনের নিমিত্ত যে নিয়ম বলিয়াছিলাম, তাহাতে খোদার ফযলে উপকার হইয়াছে। আলেমদের কাছে জিজ্ঞাসা করিলে প্রথমেই ইংরেজী শিক্ষাকে হারাম বলিবে, এই ধারণার বশবর্তী হইয়া আজকাল আলেমদের কাছে জিজ্ঞাসা করা হয় না; অথচ দুনিয়াদারীর সহিত আলেমদের কোন শক্রতা নাই! তাহারা চান, আপনি ধর্মকে জলাঞ্জলি না দিয়া ধর্ম বাচাইয়া দুনিয়া উপার্জন করুন। জায়েয ও না-জায়েষের আলোচনা £ আলেমগণ না-জায়েয ব্যতীত আর কিছু জানে না-_এই অপবাদের উত্তর এই যে, আপনারাই যখন বাছিয়া বাছিয়া না-জায়েয বিষয়েরই প্রশ্ন করেন, তখন তাহাদের পক্ষে না-জায়েষ বলা ছাঁড়া উপায় কি? ব্যবসা ও কৃষি বিষয়ে জায়েষ পন্থা কি কি, কোন্‌ কোন্‌ চাকুরী জায়েয, আলেমদিগকে এই জাতীয় প্রশ্ন করিয়া দেখুন, তাহারা আপনার সম্মুখে জায়েষের বিরাট দফতর খুলিয়া ধরিবে। উদার নীতির অর্থ এই নয় যে, উহাতে নিষিদ্ধ বিষয়ের কোন অস্তিত্ব নাই। জগতে এই ধরনের কোন আইন নাই, থাকিলেও তাহাকে প্রকৃতপক্ষে আইন বলা যাইতে পারে না। উদার নীতির অর্থ হইল এই যে, উহাতে না-জায়েয বিষয়ের তালিকা অল্প এবং জায়েয বিষয়ের তালিকা বেশী। আপনি মনোযোগ সহকারে শরীঅতের আইন অধ্যয়ন করিলে বুঝিতে পারিবেন যে, উহার ফড$৮৬$.211001109.0011

— পৃষ্ঠা ৮০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।