Mawayeze Ashrafiya : Ashraf Ali Thanwi — Mawayeze Ashrafiya 5
/ ২১২
📝 লেখা 📖 পিডিএফ

২ মাওয়ায়েযে আশ্রাফিয়া কর্ম যাহার প্রতি গুরুত্ব দেওয়া হয় না, অথচ প্রকৃতপক্ষে তাহা গুরুত্ব দানের উপযোগী । উদ্ধৃত আয়াতে এই প্রকার কর্মই বর্ণিত হইয়াছে, যাহা অত্যধিক গুরুত্বপূর্ণ, তথাপি সাধারণতঃ ইহাকে লোকে খুব কম গুরুত্ব দেয়, কিংবা একেবারেই দেয় না। তাছাড়া বিষয়টি ধর্মের প্রত্যেক শাখা-প্রশাখায় পরিব্যাপ্ত, কোন একটির সঙ্গে নির্দিষ্ট নহে। এই দিক দিয়া দেখিলেও বিষয়টির প্রয়োজনীয়তা অনস্বীকার্য । আয়াতের অনুবাদ হইতে ইহা বুঝা যাইবে। “হে মোহাম্মদ (দঃ)! আপনি বলিয়া দিন, ধর্মকে আল্লাহ্‌র জন্য খাটি রাখিয়া এবাদত করিতেই আমি আদিষ্ট হইয়াছি।” এই অনুবাদ হইতে বুঝিতে কষ্ট হয় না যে, আয়াতের আলোচ্য বিষয় “এখলাই”। এখলাছ অর্থ খালেছ খোটি) করা। এই শব্দটি নৃতন নহে। বহুবার শুনাশুনি হইয়াছে। তবে সাধারণ লোক ভুলবশতঃ ইহার অর্থ প্রেম বা মহববত মনে করিয়া লইয়াছে। এই কারণেই কোন কোন এলাকায় বিবাহের সময় কন্যার কপালে “কুলনুয়াল্লাহ্‌” লিখিয়া দেওয়ার প্রথা প্রচলিত আছে। “কুলহুয়াল্লাহ্‌” সুরার আলোচ্য বিষয় এখলাছ। সুতরাং কন্যার সহিত ইহার কোন সম্পর্ক নাই। কিন্তু এইরূপ ধারণার বশবর্তাঁ হইয়া ইহা কন্যার কপালে লিখা হয় যে, ইহাতে স্বামী-স্ত্রীর মধ্যে মহব্বত ও এখলাছ বহাল থাকিবে! সুতরাং তাহারা এখলাছের অর্থ মহব্বত মনে করিয়াছে। নতুবা তাহারা কোন মহববতের আয়াতই লিখিত। অথচ প্রথমতঃ, এই অর্থটি নিরেট ভুল। দ্বিতীয়তঃ, তাবীয লিখা আসুলে পাঠ করার স্থলাভিষিক্ত। (কেহ পাঠ করিতে অসমর্থ হইলেই তাহাকে তাবীয লিখিয়া দেওয়া হয়।) সুতরাং ইহা দ্বিতীয় পর্যায়ের বিষয়; কিন্ত সাধারণতঃ তাবীযকেই বেশী কার্যকরী মনে করা হয়। আয়াত পাঠ করাকে তেমন উপকারী মনে করা হয় না। ] হাদীস শরীফে আবদুল্লাহ্‌ ইবনে ওমরের একটি অভ্যাস হইতে তাবীের স্বরূপ সম্বন্ধে অনুমান করা যায়। “হিছনে হাছীন” কিতাবে বর্ণিত আছে, হযরত আবদুল্লাহ ইবনে ওমর রোঃ) আপন সন্তানদিগকে এ ০৮১ 5341 “আমি আল্লাহ্‌র উক্তিসমূহের আশ্রয় প্রার্থনা করি” বাক্যটি পড়াইতেন। যাহারা অবুঝ ও পড়িতে অক্ষম ছিল, ত তাহাদিগকে বরকত পৌঁছাইবার জন্য তিনি এই দো'আ লিখিয়া গলায় পরাইয়া দিতেন। এই হাদীসই তাবীয প্রথার মূল, ইহা হইতে পরিষ্কার বুঝা যায় যে, পাঠ করানোই ছিল আসল উ্টেন্য 7? তবে যাহীরা পাঠ করিতৈ পারিত না, তাহাদেরকে বরকত পৌঁছাইবার জন্য তাবীষ ব্যবহার করানো হইত। সুতরাং তাবীয ধারণ কর দ্বিতীয় পর্যায়ের কাজ। কিন্তু আজকাল প্রকৃত তত্ব না জানার কারণে ব্যাপার উল্টা হইয়া গিয়াছে। পাঠ করা, অপেক্ষা তাবীয ধারণ করাকেই এখন বেশী ক্রিয়াশীল মনে করা হয়৷ একটু চিন্তা করিলেই বুঝা যায় যে, যেহেতু এযুগে অধিকাংশ লোকই অজ্ঞ, এই জন্য আমাদের বুযুর্গগণ তাবীযের তরীকা অবলম্বন করিয়াছেন। তাছাড়া, পাঠ করা নিঃসন্দেহে কষ্টকর। অথচ মানবীয় প্রবৃত্তি সকল কাজেই সহজ পথ আবিষ্কার করিতে প্রয়াস পায়। তাবীযের বেলায়ও ইহাই হইয়াছে। যাহা হউক, আল্লাহ্র নামসমূহের বরকত নিশ্চয়ই আছে, তবে সম্পর্ক থাকা চাই। বিবাহের সহিত “সুরা- কুলহুয়াল্লাহ্‌”-এর কোন সম্পর্ক নাই। সুতরাং সম্পর্কযুক্ত অন্য কোন আয়াত পাঠ করা উচিত। আর লিখিতে হইলেও সম্পর্কযুক্ত আয়াত লিখা উচিত। কন্যার কপালে “মাহ্রাম” (যাহার সহিত চিরতরে বৈবাহিক সম্পর্ক নিষেধ) ব্যক্তি দ্বারা লিখানোও একটি অত্যাবশ্যকীয় শর্ত। অথচ মাহরাম নহে, সাধারণতঃ এমন ব্যক্তিই লিখিয়া থাকে! ইহা কিছুতেই জায়েয নহে। এই ক্রটি ফ্ড/.9110001179.0010)

— পৃষ্ঠা ৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।