ধর্মের ব্যাখ্যা ৭৩ ঘৃণা করার কোন হেতু থাকে না। এমতাবস্থায় সংসর্ের প্রভাব শীঘ্ত প্রতিফলিত হইতে কোন বাধা থাকে না। গভর্নমেন্ট স্কুলের অবস্থা এরূপ নহে। মুসলমান ছেলেরা হিন্দু ধর্মকে আন্তরিকভাবে ঘৃণা করে। কাজেই হিন্দুদের সংসর্গের প্রভাব মুসলমান ছেলেদের মধ্যে প্রতিফলিত হইতে পারে না। তাছাড়া পারস্পরিক ঘৃণার কারণে উভয়ের মধ্যে প্রতিযোগিতার মনোভাব গড়িয়া উঠে। তাই মুসলমান ছেলেরা নিজেদের ধর্মের উপর দৃঢ় হইয়া যায়।” ইহা হইতে বুঝা যায় যে, আলেমগণ প্রকৃতপক্ষে ইংরেজী পড়াইতে নিষেধ করেন না; বরং ধর্মীয় বিশ্বাস নষ্ট করিতে বাধা দেন। কেহ কেহ বলে, আজকাল আমরা ইংরেজী শিক্ষার সহিত ধর্মীয় শিক্ষারও ব্যবস্থা করিয়াছি। সুতরাং এখন ইংরেজী শিক্ষায় দোষ নাই। বন্ধুগণ, শুধু শিক্ষা দেওয়াই যথেষ্ট নহে। কারণ, যাহারা শিক্ষাদাতা তাহারাও স্বাধীন মনোভাবাপন্ন। ধর্মীয় শিক্ষার সাথে সাথে সৎসংসর্গের ব্যবস্থা করা দরকার। বেশী সম্ভব না হইলে কমপক্ষে ছুটির দিনগুলিতেই ছেলেদিগকে কোন বিচক্ষণ আলেমের সংসর্গে পাঠাইয়া দেওয়া কর্তব্য । আমাদের ক্রুটি-বিচ্যুতি আমি আপনাদিগকে ধর্মের খাতিরে অমূল্য সময় নষ্ট করিতে বলি না। কারণ, আজকালকার অবস্থাদৃষ্টে এরূপ আশা করা দুরাশা মাত্র। আজকাল আল্লাহ্র নামে দেওয়ার জন্য যতসব নিকৃষ্ট জিনিস পছন্দ করা হয়। কাজেই আপনি অমূল্য সময় খোদার জন্য কিরূপে ব্যয় করিতে পারেন। এ প্রসঙ্গে ঘটনা মনে পড়িয়া গেল। একদা জনৈক মহিলা শিরণী পাকাইয়া একটি বাসনে উঠাইয়া রাখিয়াছিল। ঘটনাক্রমে একটি কুকুর উহাতে মুখ দেয়। মহিলাটি অপর একটি বাসনে এ শিরণী ঢালিয়া তাহা ছেলে দ্বারা মসজিদের মোল্লার নিকট পাঠাইয়া দিল। মোল্লাজী শিরণী দেখিয়া আনন্দচিন্তে খাওয়া শুরু করিয়া দিলেন। ঘটনাক্রমে কুকুর যে দিকে মুখ দিয়াছিল, তিনি এ দিক হইতেই খাইতে লাগিলেন। ইহা দেখিয়া ছেলেটি বলিতে লাগিল, “মোল্লাজী, এদিক হইতে খাইবেন না_ এদিকে কুকুর মুখ দিয়াছিল।” ইহা শুনামাত্রই মোল্লাজী রাগে জুলিয়া উঠিলেন এবং শিরণীসহ বাসনটি দূরে নিক্ষেপ করিয়া দিলেন। ফলে উহা ভাঙ্গিয়া খান খান হইয়া গেল। তখন ছেলেটি, “হায়, আম্মা আমাকে মারিবে”_ বলিয়া কাদিতে লাগিল। মোল্লাজী বলিলেন, “ওরে, কীদিস কেন? সামান্য মাটির বাসন ভাঙ্গিয়া গিয়াছে, তাহাতে কি হইল?” “ছেলে বলিল, “তা নয় গো, উহাতে আম্মা আমার ছোট ভাইকে পায়খানা করাইত।” এই নৃতন আবিষ্কারে মোল্লাজীর বমি আসার উপক্রম হইল! (কেননা, পাত্র ও পাত্রস্থিত বস্তু উভয়টিই নূরে পরিপূর্ণ ছিল!) এই হইল আমাদের অবস্থা । আমরা নাপাক ও নিকৃষ্ট বস্তই খোদার নামে দিতে পছন্দ করি। আরও আশ্চর্যের বিষয় এই যে, আমরা মসজিদের মোল্লাদের সহিত এইরূপ ব্যবহার করি-আবার আমরাই তাহাদিগকে হেয় ও ঘৃণেয় মনে করি! আরে ভাই, যখন আপনি সুস্বাদু ও উৎকৃষ্টতম খাদ্য খান, তখন তাহাদিগকে জিজ্ঞাসা করেন কি? যখন নিজের খাওয়ার উপযুক্ত না থাকে, তখন তাহাদের পালা আসে। এখানেই শেষ নয়, তাহাদের বেতনও এত অল্প ধার্য করা হয় যে, বেচারাদের পক্ষে শুকনা রুটি যোগাড় করাই মুশকিল হইয়া পড়ে। সুতরাং তাহারা লোভী হইবে না তো আর কি হইবে? এই জন্যই আমি বলি, মহল্লায় কোন ধনী ব্যক্তি অসুস্থ হইলে মসজিদের মোয়ায্ষিন হয়তো তাহার আরোগ্য লাভের জন্য দৌঁআ করিবে নাঁ। সে মনে মনে ইহাই কামনা করিবে যে, সে মরিলে ভালই হয়, চল্লিশা, ফাতেহা ইত্যাদির নিমন্ত্রণ খুব পেট ভরিয়া খাওয়া যাইবে। কারণ, ফড/.9110001179.0010)
— পৃষ্ঠা ৭৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।