Mawayeze Ashrafiya : Ashraf Ali Thanwi — Mawayeze Ashrafiya 5
/ ২১২
📝 লেখা 📖 পিডিএফ

৭২ মাওয়ায়েষে আশ্রাফিয়া কুসংসর্গের প্রতিক্রিয়া ই কিছু সংখ্যক লোক আলেমদের প্রতি দোষারোপ করে যে, তাহারা না-জায়েয ছাড়া আর কিছু জানে না। দলীল দস্তাবেজ দেখা না-জায়েয কোন চাকুরীর কথা জিজ্ঞাসা করা না-জায়েষ। মনে হয়, তাহারা একমাত্র না-জায়েযই শিক্ষা করিয়াছে! আলেমদের প্রতি এইরূপ দোষারোপ ব্যাপক হারেই শুনা যায়। কেহ কেহ আবার আরও অগ্রসর হইয়া বলে যে, আসলে ধর্মই বড় কঠিন ব্যাপার । (বলা বাহুল্য, প্রথমোক্ত দল আলেমদের প্রতি দোষারোপ করে, আর দ্বিতীয় দল খোদা ও রাসূলকেই দোষী সাব্যস্ত করিয়া বসে।) উপরোক্ত আলোচনায় এই উভয় দলের জওয়াব হইয়া গিয়াছে। এই ধরনের লোকদের কাহিনী কি বলিব? ভয়ও হয়, আবার ক্ষোভও সামলানো যায় না। কিছুদিন পূর্বে লক্ষৌতে মুসলমানদের একটি সম্মেলন আহুত হইয়াছিল। মুসলমানদের অবনতির কারণ নির্ণয় ছিল সম্মেলনের আলোচ্য বিষয়! সভাশেষে স্থিরীকৃত হয় যে, ইসলামই মুসলমানদের অবনতির একমাত্র কারণ। বন্ধুগণ, এই শ্রেণীর মুসলমানরাই জোর গলায় দাবী করে যে, আমরাই ইসলামের খাটি অনুগামী, আমরাই ইসলামের রক্ষক। আবার তাহারাই প্রস্তাব পাশ করে যে, ইসলামই অবনতির মূল কারণ। আফৃসোস! যে ইসলামের বদৌলতে ছাহাবায়ে কেরাম অভূতপূর্ব উন্নতি লাভ করিয়াছিলেন, আজ সেই ইসলামকেই অবনতির কারণরূপে আখ্যায়িত করা হয়। খোদার কসম! তাহারা ইসলামকে বুঝেই নাই। আমল করা তো দূরেরই কথা। যাহারা ইসলামকে সম্যক বুঝিয়া তদনুযায়ী আমল করিয়াছে, তাহাদের কখনও অবনতি হয় নাই। অবশ্য যাহারা আমল করে না, তাহাদেরই অবনতি হইয়াছে । তবে ইহার কারণ ইসলাম নহে; বরং ইসলামকে বর্জন করা। এই শ্রেণীর লোকদের সংসর্গে থাকার প্রতিক্রিয়া সম্বন্ধে একটি ঘটনা বলিতেছি ঃ একবার আমি বেরিলী গিয়াছিলাম। তথায় জনৈক বৃদ্ধ তাহার নাতীকে লইয়া আমার নিকট আসিয়া বলিল, “হুযুর! এ নামায পড়ে না। তাহাকে কিছু নছীহত করুন।” আমি ছেলেটিকে জিজ্ঞাসা করিলাম, “ভাই, তুমি নামায পড় না কেন?” সে উত্তরে বলিল, “আমি খোদার অস্তিত্ব সম্বন্ধেই সন্দিহান; সুতরাং কাহার উদ্দেশ্যে নামায পড়িব £” এই পর্যন্ত বলিয়াই তাহার চক্ষুদ্ধয় অশ্রুসিক্ত হইয়া গেল। আমি বৃদ্ধকে বলিলাম, “আপনি নামাযের চিন্তা করেন-_বাচাধনের তো ঈমানই নাই। আগে ইহার প্রতিকার করা উচিত।” বৃদ্ধ আমাকেই প্রতিকারের পন্থা বলিয়া দিতে অনুরোধ করিল। আমি বলিলাম, “সে কোথায় লেখাপড়া করে?” উত্তরে জানা গেল যে, মুসলমান ছেলেদের জন্য প্রতিষ্ঠিত একটি কলেজে পড়ে । আমি বলিলাম, “তাহাকে কলেজের পরিবর্তে কোন গভর্নমেন্ট স্কুলে ভর্তি করিয়া দিন।” বৃদ্ধ তখন ইহার রহস্য না জানিলেও আমার কথামত কাজ করিল। পর বৎসর আমি আবার বেরিলী পৌঁছিয়া জানিতে পারিলাম যে, ছেলেটি পাক্কা মুসলমান এবং খুব নামায পড়ে। তখন কেহ কেহ আমাকে জিজ্ঞাসা করিল যে, কলেজে পড়িয়া ছেলেটির ইসলাম দুর্বল এবং গভর্নমেন্ট স্কুলে যাইয়া তাহার ইসলাম বাচিয়া গেল কিরপে? অথচ এই কলেজে শুধু মুসলমান ছাত্ররাই লেখাপড়া করে। এখানে ইসলাম আরও শক্তিশালী হওয়ার কথা। অপরপক্ষে গভর্নমেন্ট স্কুলে হিন্দু মুসলমান সকল শ্রেণীর ছাত্রই লেখাপড়া করে। আমি বলিলাম, “কলেজে যে সব মুসলমান ছাত্ররা লেখাপড়া করে, তাহারা সকলেই স্বাধীন মনোভাবাপন্ন। সেখানে দিবারাত্র এই এক ধরনের লোকের সংসর্গে থাকিতে হয়। ফলে সকলের অবস্থাই এক রকম হইয়া যায়! কেননা, বাহ্যতঃ সকলেই মুসলমান হওয়ার কারণে পরস্পরের ফ্ড/.9110001179.0010)

— পৃষ্ঠা ৭৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।