ধর্মের ব্যাখ্যা ৭১ সমূহে এ বিষয়ে বিস্তারিত বিবরণ পাওয়া যাইবে) (২) এবাদত। নামায, রোযা, হজ্জ, যাকাত ইত্যাদি। (৩) পারস্পরিক মোআমালা অর্থাৎ বিবাহ, তালাক, অন্যায়ের শাস্তি, কাফ্ফারা, বেচা কেনা, ইজারা, কৃষিকাজ ইত্যাদির হুকুম আহ্কাম। এই সব বিষয় ধর্মের অঙ্গ হওয়ার অর্থ এই নয় যে, শরীঅত কৃষিকার্ষের নিয়মাবলী শিক্ষা দেয় বা কি কি জিনিসের ব্যবসা করিতে হইবে, তাহা বলিয়া দেয়; বরং এসব ব্যাপারে শরীঅত আমাদিগকে শিক্ষা দেয় যে, কাহারও প্রতি অন্যায়অবিচার করিবে না, যেসব মোআমালায় ঝগড়ার সৃষ্টি হইতে পারে, তাহা করিবে না। মোটকথা, কোন্টি জায়েয ও কোন্টি না-জায়েয, তাহাই বলিয়া দেয়। (৪) সামাজিকতা । অর্থাৎ উঠাবসা, দেখাসাক্ষাৎ, মেহমান হওয়া কাহারও বাড়ীতে যাওয়া ইত্যাদি কাজ কিরূপে করিতে হইবে ? স্ত্রী-পুত্র, আত্মীয়স্বজন, অপরিচিত ও চাকর-বাকর কাহার সহিত কিরূপ ব্যবহার করিতে হইবে ইত্যাদি। (৫) তাছাউফ। এই নামটি ভয়াবহ বটে। কারণ, আজকাল সাধারণতঃ মনে করা হয় যে, তাছাউফের পথে গেলে বিবি বাচ্চা, বিষয়-আশয় ইত্যাদি সব ত্যাগ করিতে হয়। জানিয়া রাখুন, ইহা সম্পূর্ণ ভুল ধারণা । যে সব মূর্খ ছুফী তাছাউফের স্বরূপ জানে না, তাহারাই এইরূপ প্রচার করিয়া বেড়ায়। এই পঞ্চম অঙ্গটিকে শরীঅতে “এছলাহে নফস” বা আত্মসংশোধন নামে অভিহিত করা হয়। উপরোক্ত পাচটি অঙ্গের সমষ্টির নাম ধর্ম। ইহাদের যে কোন একটি বাদ পড়িলে পূর্ণাঙ্গ ধর্ম হইবে না। যেমন, কাহারও একটি হাত না থাকিলে তাহাকে পূর্ণাঙ্গ মানুষ বলা যায় না। আমরা উপরোক্ত পাচটি অঙ্গ পালনে কতদূর যত্বুবান হইয়াছি, এক্ষণে তাহাই ভরষ্টব্য। এ সম্পর্কে পূর্বেই বলা হইয়াছে যে, কেহ কেহ আকায়েদ ও এবাদত নামক অঙ্গগুলি বাদ দিয়াছে, আবার কেহ কেহ লেন-দেনের ব্যাপারকে ধর্মের অন্ততুক্তই মনে করে না। বড় বড় পরহেযগার ব্যক্তিও এই মারাত্মক দোষে দোষী । তাহাদের ব্যবহারে ইহা ফুটিয়া উঠে। তাহারা নামায-রোযার মাসআলা আলেমদের নিকট জিজ্ঞাসা করিয়া জানিয়া লয়। কিন্তু লেন-দেনের ব্যাপারে কোনরূপ জিজ্ঞাসাবাদ করে না। উদাহরণতঃ সম্পত্তি খরিদ করা কিংবা ওয়ারিসী সূত্রে প্রাপ্ত সম্পদ বন্টনের ব্যাপারে সংশ্লিষ্ট কাগজপত্র শরীঅতসম্মত কিনা, তাহা আলেমদের নিকট জানিবার চেষ্টা করা হয় না। ইহাতে স্পষ্ট বুঝা যায় যে, তাহারা এসব ব্যাপারকে ধর্মের অন্তরভূক্ত মনে করেন না। অথচ এইগুলি যে ধর্মের অঙ্গ, ইহাতে কোন সন্দেহ নাই। পবিত্র কোরআনে পারস্পরিক খণ আদান-প্রদান সম্পর্কিত আয়াত রহিয়াছে। উহাতে শুধু খণের ব্যাপারে বহু বিধি-নিষেধ বর্ণিত হইয়াছে। যেমন, আল্লাহ্ বলেন, “তোমরা নির্ধারিত মিয়াদে ঝণ আদান-প্রদান করিলে তাহা লিপিবদ্ধ করিয়া লও। নিজে লিখিতে অক্ষম হইলে অন্যের দ্বারা লিখাইয়া লও |” লেখক সম্বন্ধে বলেন £ অর্থাৎ, “কোন লেখক লিখিতে অস্বীকার করিতে পারিবে না।” কোন লেখক পাওয়া না গেলে দুই ব্যক্তিকে সাক্ষী বানাইয়া লইতে নির্দেশ দেওয়া হইয়াছে। প্রয়োজন দেখা দিলে সাক্ষীদিগকে অবশ্যই সাক্ষ্য দিতে হইবে। সাক্ষ্য গোপন করা ভীষণ অন্যায়। ইহার শাস্তির কথাও কোরআনে উল্লেখ রহিয়াছে। কোরআন শরীফের এমনিভাবে আরও বহু লেন-দেনের ব্যাপারে বিধি-ব্যবস্থা রহিয়াছে। হাদীস শরীফে আরও বেশী আছে। এছাড়া ইসলামী ফেকাহ্ শাস্ত্রে এগুলিকে এত বিস্তারিতভাবে উল্লেখ করা হইয়াছে যে, ইহার সহিত অন্য কোন আইন-শাস্ত্রের তুলনা চলে না। ফ্/.911000119.0010)
— পৃষ্ঠা ৭৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।