Mawayeze Ashrafiya : Ashraf Ali Thanwi — Mawayeze Ashrafiya 5
/ ২১২
📝 লেখা 📖 পিডিএফ

মাওয়ায়েষে আশ্রাফিয়া নি বেরুদরৈর বেলায় সম্পূর্ণ সম্মতি প্রকাশ। সুতরাং উপরোক্ত লা-ইলাহা ই্লাল্লাহ্‌র হাদীস ছারা ফ্া্মিলের অনাবশ্যকতা প্রমাণ করা নিতান্তই ভূল। ইহারা তো এঁ দাখালাল জান্নাহ্‌ দলভুক্ত লোক যাহারা আকায়েদের ছাটাই করে এবং আমলকে জরুরী মনে করে না। আজকাল আরও এক প্রকার সম্প্রদায়ের আবির্ভাব হইয়াছে। তাহারা আকায়েদ পুরাপুরিই মানে এবং আমলের আবশ্যকতাও অস্বীকার করে না; কিন্তু তাহারা আমলের মধ্যে ছাটাই করে। যেসব আমল তাহাদের কাছে সহজ মনে হয়, তাহারা উহা গ্রহণ করে এবং যেগুলিকে কঠিন মনে করে, সেইগুলি উড়াইয়া দেয়। এ ব্যাপারে তাহাদের সকলের স্বভাব এক রকম নহে। কেহ শারীরিক এবাদত সহজ ও আর্থিক এবাদত কঠিন মনে করে। তাহারা নামায, রোযা, তাস্বীহ, নফল এবাদত ইত্যাদি অবলম্বন করিয়া চেহারা-নমুনায় বুযুর্গ সাজিয়া যায়; কিন্তু ফরয হজ্জ আদায় করে না, যাকাতও দেয় না, কাজ কারবারে সতর্কতা অবলম্বন করে না। তাহাদের লেন-দেনও অত্যন্ত খারাপ। আবার কিছু সংখ্যক লৌকের মতে টাকা-পয়সা ব্যয় করা সহজ | তাহারা হজ্জ করে, যাকাত দেয়; কিন্তু শারীরিক এবাদত তাহাদের মতে অত্যন্ত কঠিন। ফলে নামায, রোযা হইতে গা বাচাইয়া চলে । আরও একদল লোক শারীরিক ও আর্থিক উভয় প্রকার এবাদত পূর্ণরূপে পালন করে; কিন্তু আন্তরিক আনুগত্য বর্জন করিয়া বসিয়াছে। বাহ্যতঃ তাহারা খুবই পবিত্র, কিন্তু অন্তর নানারূপ অহংকার, হিংসা, রিয়া ও আত্মস্তরিতায় পরিপূর্ণ! তাহাদের মধ্যে নামে মাত্র খোদাভীতি আছে; কিন্তু উহাকেও তাহারা জরুরী মনে করে না। কিছু সংখ্যক লোক এসব বিষয়ে লক্ষ্য করিলেও তাহাদের সামাজিকতা অত্যধিক নোংরা । খোদার যিকর-আযকার করে বটে, কিন্তু অপরকে কষ্ট দিতে তাহাদের বাধে না। মোটকথা, যে কাজকে সহজ দেখিয়াছে, সে উহাই গ্রহণ করিয়াছে এবং যাহাতে কিছু পরিশ্রম দেখিয়াছে, উহা ত্যাগ করিয়াছে। আজকাল বিজ্ঞানের যুগ। ফলে প্রত্যেক জিনিসের সার বাহির করার প্রবণতা দেখা যায়। মুসলমান ভাইগণ আমলেরও সার বাহির করিয়া ফেলিয়াছে। বন্ধুগণ, সারের সার বাহির করা যায় না। অথচ ধর্ম সম্পূর্ণই সার, ইহার প্রত্যেকটি অঙ্গই অপরিহার্ষ। ইহার সার বাহির করার অর্থ হইবে জরুরী অঙ্গ বাদ দেওয়া। যেমন, কেহ মানুষের সারাংশ বাহির করার ইচ্ছায় যদি তাহার একটি হাত কাটিয়া ফেলে কিংবা একটি চক্ষু উপড়াইয়া ফেলে এবং একটি কর্ণ বন্ধ করিয়া দেয়, তবে ইহাকে সারাংশ বাহির করা বলা যাইবে কি? কখনই নহে। এক্ষেত্রে ইহাই বলা হইবে যে, মানুষটির জরুরী অঙ্গ-প্রত্যঙ্গ উড়াইয়া দিয়া তাহাকে বেকার করিয়া দেওয়া হইয়াছে। মুসলমান ভাইগণ ধর্মকেও এই অবস্থায় ফেলিয়া দিয়াছে। কাহারও আমল খুবই ভাল; কিন্তু আকায়েদের বেলায় কোরআন ও হাদীস অগ্রাহ্য করিয়া বেদআতের আশ্রয় লইয়াছে। তাসত্তেও নিজকে দ্বীনদার বলিয়া যাহির করে। আবার কাহারও আকায়েদ ঠিক; কিন্তু আমলের বেলায় ত্রুটির অন্ত নাই। তাহারাও সুন্নতের অনুসারী বলিয়া গর্ব করিতে কসুর করে না। মোটকথা, আমাদের মধ্যে উপরোক্তরূপ বিভিন্ন মতাবলম্বী সম্প্রদায়ের আবির্ভাব ঘটিয়াছে। আমার মতে এ সমস্ত অনিষ্টের আসল কারণ এই যে, তাহারা ধর্মের অঙ্গসমূহ সম্যক বুঝিতে পারে নাই। ধর্মের অঙ্গসমূহের বিবরণ ই বন্ধুগণ! মনোযোগ দিয়া শুনুন! ধর্মের অঙ্গ পাচটি। (১) আকা- য়েদ। অর্থাৎ, অন্তরে ও মুখে এইরূপ স্বীকার করা যে, আল্লাহ্‌ ও তদীয় রাসূল আমাদিগকে যে যে বিষয়ের সংবাদ দিয়াছেন, তাহা সমস্তই তাহাদের বর্ণিত আকারে সত্য । (আকায়েদের কিতাব- ফ্/.911000119.0010)

— পৃষ্ঠা ৭৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।