ধর্মের ব্যাখ্যা ৬৯ বুলন্দ শহরের জনৈক পদস্থ কর্মচারীও এইরূপ ধারণা পোষণ করিতেন। তিনি শুধু তওহীদে বিশ্বাসী হওয়াকেই মুক্তির জন্য যথেষ্ট মনে করিতেন। ইহা জানিতে পারিয়া আমি একদিন ওয়াষে বলিলাম, “যে ব্যক্তি রেসালতে বিশ্বাসী নহে, সে তওহীদেও বিশ্বাসী নহে।” রেসালত স্বীকার করা ব্যতীত তওহীদের কোন বাস্তব অর্থই হয় না! কারণ, তওহীদের অর্থ শুধু খোদাকে এক স্বীকার করিয়া লওয়। নহে; বরং তৎসহ তাহাকে যাবতীয় দোষ-ত্রুটি হইতে মুক্ত এবং সমুদয় খোদায়ী গুণে গুণান্বিতও মনে করিতে হইবে৷ সত্যবাদিতাও একটি গুণ। অতএব, খোদাকে এই গুণে গুণান্বিত ও মিথ্যা হইতে তাহাকে সম্পূর্ণ পবিত্র মনে করাও অত্যাবশ্যকীয় ফরয। অথচ যে ব্যক্তি রেসালত স্বীকার করে না, সে প্রকারান্তরে খোদাকে মিথ্যাবাদী সাব্যস্ত করে। কেননা, খোদা স্বয়ং মোহাম্মদ (দঃ)-কে “রাসূলুল্লাহ্” (আল্লাহ্র রাসূল) বলেন, কিন্তু এ বাক্তি এ ব্যাপারে খোদাকে সত্যবাদী মনে করে না। ফলে সে এক দোষে খোদাকে দোষী সাব্যস্ত করে। ইহা তওহীদের সম্পূর্ণ পরিপন্থী। সুতরাং “রেসালতে অবিশ্বাসী ব্যক্তি তওহীদে বিশ্বাসী হইতে পারে না।” আমি আরও বলিলাম, “কেহ আমার এই যুক্তি খণ্ডন করিতে চাহিলে তাহাকে আমি দশ বৎসরের সময় দিতেছি।” শেষ পর্যন্ত উপরোক্ত কর্মচারী আপন ভুল স্বীকার করিয়া তওবা করিয়াছিল! পরবর্তী সাক্ষাতের সময় তিনি ছহীহ্ আকীদায় অটল ছিলেন। অতএব, আকায়েদ হইতে যাহারা রেসালতকে বাদ দেয়, তাহাদের ভ্রান্তি প্রমাণিত হইয়া গেল। কেহ কেহ আকায়েদ সংক্ষিপ্ত না করিলেও আমলে ছাটাই করিতে কসুর করে না! তাহাদের মতে মুসলমান হওয়াই মুক্তির জন্য যথেষ্ট । আর তওহীদ ও রেসালত স্বীকার করিলেই মুসলমান হওয়া যায়। সুতরাং আমল ইত্যাদির কোন প্রয়োজন নাই। তাহাদের দলীল পূর্বোক্ত হাদীস ঃ 84১৮০ ১০৯০ ৮০ এ 41 31 ৭1: ০০ ধর্মের অন্যান্য অঙ্গসমূহের গুরুত্ব £ বন্ধুগণ! এই বিষয়ের আলোচনা আসলে অনেক দীর্ঘ। কিন্ত এখন আমি একটি মোটা কথা আরয করিয়া দিতে চাই। শুধু লা-ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর্ রাসূলুল্লাহ” কলেমাকে যথেষ্ট মনে করা এমন, যেমন কেহ ঈজাব কবুল করিয়া বিবাহ করিল, কিন্ত বিবি যখন খোর-পোষ চাহিল, তখন বলিতে লাগিল, “আমি তো তোমাকেই কবুল করিয়াছি, খোর-পোষ কবুল করিলাম কখন ?” ইহা দেওয়া আমার কর্তব্য নহে। বলুন, এই ব্যক্তির এই যুক্তি গ্রহণযোগ্য হইবে কি? কখনই নহে। এক্ষেত্রে প্রত্যেকেই বলিবে, আরে বোকা, বিবিকে কবুল করিলে তাহার প্রয়োজনীয় সবকিছু কবুল করা হয়। বন্ধুগণ, এমনিভাবে “লা-ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কলেমা বলিলে ধর্মকে কবুল করা হয়। ইহাও শুধু ঈজাব-কবুলের ন্যায়, যাহাতে মযহাবের যাবতীয় অঙ্গের কবুল অন্তরুক্ত রহিয়াছে। ভাইসব! এসব নির্বুদ্ধিতা ছাড়া কিছুই নহে। আসলে আজকাল ইচ্ছা করিয়া নির্বদ্ধিতা করা হয়। নতুবা খোদা ও রাসূলের সাথে যেরূপ ব্যবহার করা হয়, তাহা বিবি অথবা সমাজের লোকদের সহিত করা হয় না কেন? মানিলাম-_আপনি এমনি সৃক্ষ্মদর্শী যে, যুক্তিযুক্ত কারণ ব্যতীত কোন কিছু মানেন না এবং পরিষ্কার কথায় কবুল না করিলে কোন কিছু পালনীয় মনে করেন না, তবে বিবাহের ব্যাপারে যুক্তিযুক্ত কারণ তালাশ করেন না কেন এবং পরিষ্কার কথায় কবুল না করিয়াও খোর-পোষ দেওয়া বাধ্যতামূলক মনে করেন কেন? আসলে মানুষের সহিত কাজকারবার করার ব্যাপারে যুক্তিযুক্ত কারণ জানিয়া লওয়া উচিত ছিল, খোদার সহিত নহে। কিন্তু হইতেছে ইহার সম্পূর্ণ বিপরীত। রাসূলের আদেশের ব্যাপারে ওষর-আপত্তি, কিন্তু ফডড/.9110001179.0010)
— পৃষ্ঠা ৭৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।