Mawayeze Ashrafiya : Ashraf Ali Thanwi — Mawayeze Ashrafiya 5
/ ২১২
📝 লেখা 📖 পিডিএফ

৬৮ মাওয়ায়েষে আশ্রাফিয়া সে এরূপ পুত্রকে ত্যাজ্য পুত্র করিয়া দেয়। দুনিয়াবাসীও তাহাকে মন্দ বলে। কিন্তু দুঃখের বিষয়, খোদা ও রাসূলের নিদেশাবলীর সহিত কেহ এরূপ করিলে পিতা তাহাকে বাধা দেয় না। দুনিয়াবাসীও এরপ ব্যক্তিকে মন্দ বলে না; বরং সকলে মিলিয়া তাহাকে “যুক্তিবাদী, উপাধিতে ভূষিত করে। বন্ধুগণ, ইনছাফ করুন-_যে বিবেকের বিরোধ আপনি নিজের বেলায় সহ্য করিতে পারেন না, খোদা ও রাসূলের বেলায় তাহা কিরূপে সহ্য করা হয়ঃ আমি বলিতেছিলাম যে, কিছু সংখ্যক লোক বিবেকের সাহায্যে আকায়েদকে সংক্ষিপ্ত করিয়া লইয়াছে! তাহাদের মতে “লা-ইলাহা ইল্লাল্লাহু মোহাম্মাদুর রাসূলুল্লাহ”-এর অর্থে বিশ্বাস স্থাপন করাই ঈমানের জন্য যথেষ্ট। আখেরাতের অন্যান্য বিষয়সমূহের বিশ্বাস স্থাপন করা জরুরী নহে। কতিপয় লোক আরও সর্বনাশ করিয়াছে। তাহারা “মোহাম্মাদুর রাসূলুল্লাহ্‌” অংশটিও ঈমান হইতে উড়াইয়া দিয়াছে। কারণ, হাদীসে বর্ণিত হইয়াছে ঃ উ। ৩25 28 4 | তু এও ৬০ যে ব্যক্তি “লা-ইলাহা ইন্লাল্লাহু” বলিবে, সে জান্নাতে যাইবে।” ইহাতে “মোহাম্মাদুর রাসূলুল্লাহ্‌” নাই। কাজেই তাহারা বলে যে, তওহীদে বিশ্বাস স্থাপন করার পর যে কোন ধর্মাবলম্বী হউক, মোহাম্মদ (দঃ)-এর রেসালত বিশ্বাসী হউক বা না হউক সে মুক্তি পাইবে ও জান্নাতে যাইবে । এক্ষেত্রে আমি এই দলের নাম উল্লেখ করিতে চাই না। তবে তাহাদের যুক্তিদৃষ্টে একটি গল্প মনে পড়িয়া গেল। রামপুরে জনৈক ছাত্র কোন প্রয়োজনবশতঃ আমার নিকট একটি ওষীফা চাহিল। আমি বলিয়া দিলাম, খুব বেশী পরিমাণে “লা হাওলা' পড়িতে থাক। কিছু দিন পর এ ছাত্রের সহিত আবার দেখা হইলে সে বলিল, “আমি রীতিমতই ওষীফা পড়িতেছি; কিন্তু এখন পর্যস্ত কোন উপকার পাই নাই।” আমি এমনিতেই জিজ্ঞাসা করিলাম, তুমি কি ওযীফা পড়িতেছিলে ? উত্তরে ছাত্রপ্রবর বলে, “আমি 'লা-হাওলা লা-হাওলা লা-হাওলা' এই ওযীফা পাঠ করি” আমি বলিলাম, “তোমার এই লা-হাওলার প্রতিও লা-হাওলা।” যদি এই ছাত্রটির বুঝ ঠিক হইয়া থাকে, তবে উপরোক্ত দলের যুক্তিকেও ঠিক বলিতে হইবে। কিন্তু সকলেই জানে যে, লা-হাওলা বলিতে পূর্ণ একটি দো'আ বুঝায়। অর্থাৎ, 3৮৯] এ) 20৩ 31 85533 4১53 _তিদ্ুপ বিসমিল্লাহ বলিলে একটি আয়াত এবং আলহামদু বলিলে একটি পূর্ণ সূরা বুঝায়। কুল হুয়াল্লাহ্‌ ও ইয়াসীন বলিলেও তেমনি এক একটি পূর্ণ সূরা বুঝায়! নামাযে 'আলহামদু' পড়া ওয়াজিব এবং 'ইয়াসীন'-এর ছওয়াব দশ কোরআনের সমান বলিলে যদি কেহ ইহার অর্থ এইরূপ মনে করে যে; নামাষে শুধু আলহামদু শব্দটি পড়া ওয়াজিব এবং ইয়াসীন ইয়াসীন বলিতে থাকিলে দশ কোরআনের ছওয়াব পাওয়া যাইবে, তবে এরপ ব্যক্তি বোকা নয় কি? এরপ ক্ষেত্রে প্রত্যেকেই বলিবে যে, আলহামদু ও ইয়াসীন শব্দগুলি পূর্ণ সুরারই পরিচয় প্রদান করে। তদ্রুপ লা-ইলাহা ইল্লাল্লাহ্‌্র হাদীসটি পূর্ণ কলেমার পরিচয় দেয়; বরং পূর্ণ শরীঅতের পরিচয় বহন করে । অতএব, হাদীসের অর্থ এই যে, যে মুসলমান হইবে, সে জান্নাতী। রেসালতে বিশ্বাস স্থাপনের প্রয়োজনীয়তা ঃ এখন শরীঅতের অন্যান্য শিক্ষার প্রতি লক্ষ্য করিলে বুঝা যাইবে যে, মুসলমান হওয়ার জন্য মোহাম্মদ (দঃ)-এর রেসালত, জান্নাত ও দোযখ, ফেরেশতাদের অস্তিত্ব, তকদীর, পুলসিরাত, আমল ওষন, হিসাব-কিতাব ও নামায, রোযা, হজ্জ, যাকাত ফরয হওয়া ইত্যাদি বিষয়ে বিশ্বাস স্থাপন করাও অত্যাবশ্যকীয় শর্ত । কিন্তু এই সবগুলিকে মনে করিয়া লইয়াছে। ফ্ড/.911000119.0010)

— পৃষ্ঠা ৭৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।