Mawayeze Ashrafiya : Ashraf Ali Thanwi — Mawayeze Ashrafiya 5
/ ২১২
📝 লেখা 📖 পিডিএফ

৬৬ মাওয়ায়েষে আশ্রাফিয়া (চিকিৎসকের দায়িত্ব শুধু ব্যবস্থাপত্র দেওয়া । ওষধের গুণাগুণ ও পরিমাণের হেতু বর্ণনা করা তাহার কাজ নহে।) হা, কোন যোগ্য ব্যক্তি আমাদের সংসর্গে থাকিলে এবং আমাদের নিেশানুযায়ী কাজ করিলে ভাবাবেগে পড়িয়া অনেক সময় এগুলি তাহাকে বলিয়া দেই। আবার জিজ্ঞাসা করিলেও কাহাকে বলি না। কেননা, এগুলি তত্ব কথা। ভাবের আতিশয্যে আপনা- আপনিই মুখ হইতে বাহির হইয়া যায়; কিন্তু জিজ্ঞাসা করিলে বিরক্তি আসে। যেমন, চিকিৎসক মাঝে মাঝে আনন্দের আতিশষ্যে আপন ব্যবস্থাপত্রের প্রশংসা ও স্বরূপ বর্ণনা করিয়া দেয়; কিন্তু রোগী জিজ্ঞাসা করিলে বিরক্তি বোধ করে। উদাহরণতঃ, বাদশাহ আপন অনুগত ও প্রিয় ব্যক্তিকে কোন সময় ঘুরাইয়া ফিরাইয়া আপন মহল দেখাইয়া দেন। ইহা ধনাগার, ইহা গোপন পথ, ইহা আমার বেগমদের বাসস্থান এবং ইহা বিশ্রামাগার। কিন্তু কেহ যদি বাদশাহ্‌কে জিজ্ঞাসা করে, “হুযুর, আপনার বেগমদের বাসস্থান কোন্টি ? ধনাগার কোথায় ?” তবে বাদশাহ্‌ তাহাকে ধমক দিয়া ঠাণ্ডা করিয়া দিবেন। যাক, আমি গুপ্ততত্বের স্বরূপ ও উহা জানিবার উপায় বলিয়া দিলাম! কাহারও আগ্রহ থাকিলে সে এই উপায় অবলম্বন করুক। সত্য বলিতেছি, আপনি আমার নির্দেশানুযায়ী কাজ করিলে এ বিষয় কাহাকেও জিজ্ঞাসা করার প্রয়োজন থাকিবে না। সমস্ত গুপ্ততত্বের দ্বার আপনাআপনিই খুলিয়া যাইবে! তখন আপনার অবস্থা হইবে-_ ৮5০1 ও ১2০ লি ও ৬৮৮5৩ 7 5৮51 ২91০ ২৯৩ ০৮১ ০ (বীনী আন্দর খোদ ওলুমে আম্বিয়া + বে কিতাব ও বে মুয়ীদ ও উত্তা) উস্তাদ ও কিতাবাদি ছাড়াই নিজের মধ্যে পয়গম্বরদের এল্ম দেখিতে পাইবে। যাহারা গুপ্ত- তত্বের অধিকারী হইয়াছেন, তাহারা একমাত্র আমল ও আনুগত্যের মাধ্যমেই তাহা লাভ করিয়াছেন। ১৮০০ ০০৯৪ ২১৪৫০ ৮০ 458455৩৯91০ ০২০৩ ১৪০ ০০৬৯ ৩ 15 (ফহম ও খাতের তেয করদান নীস্ত রাহ + জুষ শেকাস্তা মী নাগিরাদ ফযলে শাহ্‌) “বিবেক ও মেধা বৃদ্ধি করিয়া এইসব গুপ্ততত্ব জানা যায় না; বরং বিনয় ও আনুগত্য দ্বারাই খোদার অনুগ্রহ লাভ করা যায়।” আরও বলেন ২০ ৮৯ ০19৯ ৫৮০ ৮৯৫ ০৪7 ১০ এ। শা ০৭ ৬১৮ ৫ ০৬ ২9১ 2 ৮৬০৯ ০০০১১ (84 ১৬ 25) (5 19১ ০4১৩ ৩ ০৯ হেরকুজা পত্তীস্ত আব আজা রাওয়াদ + হরকুজা মুশকিল জওয়াব আজা রাওয়াদ হরকুজা দরদে দাওয়া আজা রাওয়াদ + হরকুজা রন্জে শেফা আজা রাওয়াদ) যেখানে নিন্নভূমি সেখানেই পানি যায়। যেখানেই জটিলতা সেখানেই জওয়াবের আবির্ভাব হয়! যেখানে ব্যথা, সেখানেই ওধধের আগমন। যেখানে বেদনা, সেখানেই আরোগ্য । সুতরাং আনুগত্য ও দাসত্ব দ্বারা অনুগ্রহ লাভ হয়। নিজকে বিলীন করিয়া দিন। বিবেককে অযোগ্য ও অসম্পূর্ণ মনে করিয়া ত্যাগ করুন! মাওলানা বলেন 0215: 21-8-4175:5785555191515257572165 (সালহা তু সঙ্গ বুদী দিলখারাশ + আযম রা এক যমানে খাক বাশ) ফ্/.9110001179.0010)

— পৃষ্ঠা ৭২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।