Mawayeze Ashrafiya : Ashraf Ali Thanwi — Mawayeze Ashrafiya 5
/ ২১২
📝 লেখা 📖 পিডিএফ

ধর্মের ব্যাখ্যা ৬৫ বিভাজ্য নহে। প্রচলিত মধ্যবর্তিতা হইতেছে যেমন বলা হয় যে, এই স্তস্তটি ঘরের মধ্যস্থলে অবস্থিত। এখানে স্তম্তটি যথার্থ মধ্যবর্তী নহে। কারণ, ইহাকে বিভক্তকরত ইহার মধ্য হইতেও মধ্যবর্তী বস্তু বাহির করা যাইতে পারে। সুতরাং শরীঅত এমন একটি মধ্যবর্তী বিষয়-_যাহাতে বাহুল্য, স্বল্পতা ইত্যাদি কোন অংশ বাহির করা যায় না । এই যথার্থ মধ্যবর্তিতাই শরীঅতের প্রাণ এবং ইহাই পূর্ণত্ব। শরীঅতের এই প্রাণ কোনরূপে বিভাজ্য নহে। এরূপ মধ্যবর্তী পথে প্রতিষ্ঠিত থাকা বাস্তবিকই সুকঠিন। অতএব, বাহুল্য ও স্বল্পতা বর্জিত হওয়ার কারণে শরীঅত তলোয়ার হইতেও ধারাল এবং বিভাজ্য না হওয়ার কারণে চুল হইতেও সৃষ্ষ্ম। কারণ, চুলকেও কোন না কোনরূপে ভাগ করা যায়; কিন্তু শরীঅতের প্রাণ তথা যথার্থ মধ্যবর্তিতা কোনরূপেই বিভাজ্য নহে। কিয়ামত দিবসে এই যথার্থ মধ্যবর্তিতা বস্তর রূপ ধারণ করিয়া পুলসিরাত হইয়া যাইবে মুসলমানদিগকে ইহার উপর দিয়া চলিতে বলা হইবে! যে ব্যক্তি দুনিয়াতে সরলভাবে শরীঅতের উপর দ্রুততার সহিত চলিবে, সে আখেরাতেও পুলসিরাতের উপর দ্রুতগতিতে চলিতে পারিবে । কারণ, পুলসিরাত দুনিয়ার শরীঅতেরই ভিন্নরূপ। যে ব্যক্তি দুনিয়াতে শরীঅতের উপর চলে নাই, কিংবা উদাসীনভাবে চলিয়াছে, সে আখেরাতেও পুলসিরাতের উপর চলিতে পারিবে না। কিংবা ধীর গতিতে চলিবে। নিন, আমি পুলসিরাতেরও নযীর বর্ণনা করিয়া দিলাম। এখন বোধ হয় মনে কোনরূপ খটকা বাকী নাই। শুধু পুলসিরাত কেন শরীঅতের অন্যান্য বিষয়াদিরও আমাদের কাছে এমনি যুক্তিপূর্ণ নযীর আছে। তবে উহা বর্ণনা করা আমাদের আসল লক্ষ্য নহে! আমাদের আসল লক্ষ্য হইল ঃ ০৬৯০ 09 ৩৫০ ০৪৮৫ উল তত ১০০৩৯১ 015 ৩ ১৮৫ শি (মা কিছ্ছায়ে সেকান্দর ও দারা না খান্দায়েম + আয মা বজুয হেকায়েতে মোহর ও ওফা মপুর্স) আমরা সেকান্দর ও দারার কাহিনী পড়ি নাই। খোদার অনুগ্রহ ও আনুগত্য কাহিনী ছাড়া আমাদের কাছে অন্য কিছু জিজ্ঞাসা করিও না। তত্ব ও রহস্যের মুখোস উন্মোচন ঃ নমুনা হিসাবে উপরোক্ত বর্ণনার অবতারণা করিয়াছি। ইহাতে বুঝিতে পারিবেন যে, প্রত্যেক বিষয়েরই উক্তরূপ তত্বাদি আমাদের জানা আছে। ইহাতে আরও বুঝিতে পারিবেন যে, শরীঅত সম্পর্কিত বিদ্যার সম্মুখে দর্শনের কোন মূল্য নাই। মুসলমান আলেমদের কাছে খোদার ফজলে উপরোক্তরূপ আলোচনার প্রচুর উপকরণ মওজুদ রহিয়াছে । তাহাদিগকে এ বিষয়ে রিক্তহস্ত মনে করিবেন না, তবে ঃ ১1১ 5০91 ০৩০৯১ ১২১১ 31 এ ০০০১১ ২১১ ০০৯৮/০০৯০ ০০০১ 45০১০৪১৪১৯৯ ০1১১৩ শী ৩৭ 4৯৬ (মাছলেহাত নীস্ত কেহ আয পরদা বেরু উফতাদ রাষ ওর্না দর মজলিসে রেন্দা খবরে নীস্ত কেহ নীস্ত) অর্থাৎ, গুপ্ত রহস্য প্রকাশ করা যুক্তিসঙ্গত নহে। আশেকদের নিকট কোন বিষয় অপরিজ্ঞাত নহে। মাছলেহাত এজন্য নহে যে, প্রত্যেকেই তন্্ুদির আলোচনা শুনিবার যোগ্য নহে। আমরা যোগ্য ব্যক্তিদিগকেও বলি না! কারণ, এসব বিষয় বর্ণনা করা আমাদের দায়িত্বের অন্তর্ভূক্ত নহে! ফ্/.9110001179.0010)

— পৃষ্ঠা ৭১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।