Mawayeze Ashrafiya : Ashraf Ali Thanwi — Mawayeze Ashrafiya 5
/ ২১২
📝 লেখা 📖 পিডিএফ

৬৪ মাওয়ায়েষে আশ্রাফিয়া বরণ করিয়া নবুওত স্বীকার করিলেও সঙ্গেসঙ্গে বলিয়া দিয়াছেন যে, ইনি মূর্খদের নবী, আমাদের জন্য নহে। আমাদের জন্য নবীর প্রয়োজন নাই ঃ “আমরা দর্শন দ্বারাই শিষ্টতা লাভ করিতে পারি।” ইহাদের সম্বন্ধেই আল্লাহ্‌ তা'আলা বলেন ঃ হে 2১৩১০ ৮০95৪ “তাহারা আপন জ্ঞানগরিমায় গর্বিত হইয়া পড়িয়াছে।” নবুওতের এল্ম যে, বিবেকের বহু উর্ধে, তাহারা তাহা বুঝে নাই। “ইলাহিয়্যাৎ (খোদা ও আত্মা সম্বন্ধীয় দর্শন)-এর বর্ণনায় তাহারা বহু ভুল তথ্য পরিবেশন করিয়াছে। আজকাল মুসলমানদের সাধারণ ছাত্রও উহা পাঠ করিয়া হাসি রোধ করিতে পারে না। ইহা হইল বিবেকের বাহুল্য সম্বন্ধে বর্ণনা । ইহার বিপরীতে আছে বিবেকের স্বল্পতা । উহাকে নিবুদ্ধিতা বলা হয়। শরীঅতের দৃষ্টিতে এই উভয়টিই অকেজো ও নিন্দনীয়! পক্ষান্তরে মধ্য পন্থাই কাম্য_যাহাকে হেকমত বলা হয়। শরীঅতের প্রাণ ঃ বিবেক শক্তির ন্যায় কামনা শক্তির মধ্যেও তিনটি স্তর আছে ইহাতে বাহুল্যের স্তরকে ফুযুর পোপাচার) বলা হয়! ইহা শরীঅতে কিছুতেই কাম্য নহে। কারণ, ইহার পরিণতি হইল ফিস্ক (অবাধ্যতা)। কামনা শক্তির দ্বিতীয় স্তরের স্বল্পতায় মানুষ প্রয়োজনীয় উপকার লাভ হইতেও অকেজো হইয়া যায়। সুতরাং ইহাও শরীঅতে কাম্য নহে। ইহাতে উৎসাহ- উদ্দীপনা হাস পায় এবং উচ্চাকাঙক্ষা লোপ পায়। অপর স্তর হইতেছে মধ্যবর্তিতার স্তর। ইহাকে ইফ্ফত (সাধুতা) বলা হয়। ইহাই শরীঅতে কাম্য। এইরূপে ক্রোধশক্তির মধ্যেও তিনটি স্তর আছে। একটি বাহুল্যের স্তর। ইহাকে “তাছাওওর' বলা হয়। ইহার অর্থ স্থান, কাল, পাত্র না দেখিয়া শুধু জোশ দেখানো । যেমন, আজকাল মানুষের মধ্যে ইহার প্রাচুর্য দেখা যায়। যে কোন কাজে অন্ধের ন্যায় আমল করা হয়। লাভ বা ক্ষতির দিকে লক্ষ্য করা হয় না। এই স্তরটি শরীঅতের দৃষ্টিতে পছন্দনীয় নহে। ক্রোধশক্তির অপর স্তর হইল স্বল্পতার স্তর। ইহাকে ভীরুতা ও কাপুরুষতা বলা হয়। অর্থাৎ প্রয়োজনের মুহূর্তেও সাহসিকতা প্রদর্শন না করা। উদাহরণতঃ কিছু সংখ্যক লোক ভীরুতা বশতঃ ক্ষমতাশীল ব্যক্তিদের সন্মুখে আদব-তাহ্যীবের সহিত আপন প্রয়োজনের কথাও ব্যক্ত করিতে পারে না। এই স্তরটিও শরীঅতে কাম্য নহে। তৃতীয়ত, মধ্যবর্তিতার স্তর, ইহাকে 'শাজাআত' (বীরত্ব) বলা হয়। ইহাই শরীঅতে কাম্য। ইহার অর্থ যেখানে জোশ দেখানো প্রয়োজন এবং অপকারের চেয়ে উপকার বেশী হওয়ার সম্ভাবনা, সেখানেই জোশ দেখানো । অপর পক্ষে যেখানে জোশ দেখাইলে ক্ষতির আশঙ্কা প্রবল, সেখানে জোশ প্রদর্শন হইতে বিরত .থাকা। অতএব, উত্তম চরিত্রের মূলনীতি তিনটি! (১) হিকমত, (২) সাধুতা ও €৩) বীরত্ব। এই তিনটির সমষ্টির নাম আদল (মধ্যপন্থা) ইহাই শরীঅতের সারবস্ত। কোরআনে বলা হইয়াছেঃ রি ১৫৩ আমি তোমাদিগকে মধ্যবর্তী উম্মতরূপে পরিণত করিয়াছি?” এই আয়াতেও উপরোক্ত "আদল" বুঝানো হইয়াছে। অর্থাৎ, আমি (আদি-অন্ত ন্যায়নীতিতে পূর্ণ একটি শরীঅত দান করিয়া) এই উম্মতকে মধ্যবর্তী উম্মতে অর্থাৎ ন্যায়পরায়ণ উম্মতে পরিণত করিয়াছি। আরও একটি নীতি লক্ষ্য করুন ঃ মধ্যবর্তিতা দুই প্রকার। একটি যথার্থ ও অপরটি প্রচলিত। যথার্থ মধ্যবর্তিতা এমন একটি রেখা যাহা একেবারে মধ্যস্থল দিয়া অতিক্রম করিয়াছে। ইহা ফ্ড/.911000119.0010)

— পৃষ্ঠা ৭০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।