ধর্মের ব্যাখ্যা ৬৩ ইহাকে ত্যাগ করিয়া পারদর্শী ও বিশেষজ্ঞদের অনুসরণ করা হয়। অপরপক্ষে আখেরাতের বিষয়াদি লোক-চক্ষুর অন্তরালে! সুতরাং সে ক্ষেত্রে ওহীর অনুসরণ না করিয়া উপায় আছে কি? এক্ষেত্রে বিবেক খাটাইলে তাহা “অন্ধের বক্র খীরের” ন্যায় হইবে। ঘটনা এইরূপ ঃ একটি ছেলে জনৈক অন্ধ হাফেয সাহেবকে খীরের দাওয়াত করিতে আসিল। হাফেয সাহেব ছেলেকে জিজ্ঞাসা করিলেন, “থীর কেমন জিনিস?” ছেলে বলিল, “সাদা” অন্ধের নিকট সাদা কালো সবই সমান। তাই তিনি আবার প্রশ্ন করিলেন, “সাদা কেমন ?” উত্তর হইল, “বকের ন্যায়”। হাফেঘ সাহেব বলিলেন, “বক কেমন” ? ছেলেটি আপন হাত বকের ঘাড়ের মত বক্র করিয়া বলিল, “এমন” । হাফেয সাহেব হাত বাড়াইয়া ছেলেটির হাতে হাত বুলাইয়া আকৃতিটি বুঝিয়া ফেলিলেন। অতঃপর বলিলেন, “আরে ভাই, খীর তো বড্ড বক্র জিনিস দেখা যাইতেছে, ইহা তো আমার গলায় আটকাইয়া যাইবে। দেখুন, চোখে যাহা দেখা যায় না, তাহাতে বিবেক খাটাইলে এইরীপ পরিণতি দাড়ায়, যে খীর চিবাইতে ও গিলিতে মোটেই কষ্ট হয় না, তাহা এখন গলায় আটকাইতে আরন্ত করিয়াছে। বাস্তবিকই অন্ধকে কেহ সাদা রং বুঝাইতে পারিবে না। হাফেয সাহেব সারা জীবন চেষ্টা করিলেও ইহা বুঝিতে পারিবেন না। এ ব্যাপারে কোন হিতাকাজ্ী চক্ষুম্মান ব্যক্তির অনুসরণ করা ছাড়া গত্যন্তর নাই। আপনি কোন বিলাতী লোককে আমের স্বাদ বুঝাইতে চাহিলে সে কিছুতেই বুঝিবে না। কারণ, সে কোন দিন আম খায় নাই। আপনি হয়তো বলিবেন, আম মিষ্ট। সে বলিবে, আমরা রোজই তি তাহাকে একটি আম খাওয়াইয়া দিন। নতুবা তাহার উচিত আপনার কথা মানিয়া লওয়া এবং হর আখেরাতের বিষয়াদি পূর্ণরূপে বুঝিবার ইচ্ছা থাকিলে ইহার পন্থা এই যে, মৃত্যুর অপেক্ষা করুন। মৃত্যুর পর পুলসিরাত, আমল ওযন করা ইত্যাদি সবকিছুর স্বরূপ চোখের সম্মুখে ভাসিয়া উঠিবে। আর যদি দুনিয়াতে বুঝিতে চান, তবে কোরআন ও রাসূলের উক্তির অনুসরণ করুন এবং নযীর খোজাখুঁজির চেষ্টা হইতে বিরত থাকুন। নযীর দ্বারা আখেরাতের স্বরূপ বুঝার চেষ্টা হাফেয সাহেবের খীর বুঝার ন্যায় হইবে। এখন ভাল করিয়া বুঝিয়া লউন যে, বিবেকের একটি সীমা আছে, উহা অতিক্রম করা খুবই ক্ষতিকর । বাহুল্য ও স্বল্পতার পরিণাম ৪ বাহুল্য ও স্বল্পতা ক্ষতিকর বলিয়া চিকিৎসকগণও মত প্রকাশ করিয়াছেন এবং ইহাকে রোগ বলিয়া অভিহিত করিয়াছেন। কেননা, বিবেকের বাহুল্যের পরিণাম হইল অতিমাত্রায় সন্দেহপরায়ণ হইয়া উঠা । ইহার ফলে অন্তর ও মস্তিষ্ক উভয়ই দুর্বল হইয়া পড়ে। জনৈক ব্যক্তি হালুয়া বিক্রয় করিত। দার্শনিক ফারাবী একদিন তাহাকে জিজ্ঞাসা করিল, 219০0 ৫3১ 4৪৫ তুমি হালুয়া কিরূপে বিক্রয় কর ?” সে উত্তর দিল, 3১14 134 “এক দানেকে (মুদ্রায়) এই পরিমাণ” ইহাতে ফারাবী বলিলেন, ভু ১০ ৩০৯৩ বুখুর। ০৪ ০০ “আমি বিক্রয়ের অবস্থা জিজ্ঞাসা করিতেছি, আর তুমি পরিমাণ জানাইতেছ।” এই বলিয়া তিনি হালুয়া বিক্রেতার সহিত তর্কে প্রবৃত্ত হইয়া গেলেন। ইহা হইল বিবেক বিসূচিকা যে, সর্বদাই ইহার পিছনে পড়িয়া থাকে, বিবেকের এই বাহুল্যের কারণেই দার্শানকগণ পয়গন্বরদের সহিত মোকাবিলা করিয়াছেন। তাহারা শেষ পর্যন্ত পরাজয় ফডড/.9110001179.0010)
— পৃষ্ঠা ৬৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।