৬২ মাওয়ায়েষে আশ্রাফিয়া ওহীর দূরবীনের সাহায্য লওয়া আবশ্যক। আমাদের কানও একটি শক্তি। ইহা নিদিষ্ট সীমার ভিতরে আওয়ায ধরিতে পারে। সীমার বাহিরে হইলে টেলিফোনের আশ্রয় লইতে হয়। পদযুগলের কার্ক্ষমতারও একটি সীমা আছে! সীমাতিরিক্ত কাজ নিতে হইলে যানবাহন ছাড়া চলে না। অতএব, সকল শক্তিই সীমাবদ্ধ । কাজেই বিবেক শক্তিও সীমাবদ্ধ না হইয়া পারে না। সীমার বাহিরে ওহীর সাহায্য নিতে হয়, অন্যথায় স্মরণ রাখিও যে, আজীবন রাস্তা পাইবে না। ওহীর নির্দেশের ব্যাপারে বিবেক কোন কাজে আসে না। সেখানে রাসূলের অনুসরণ ব্যতীত গতি নাই। কবি বলেন £ ১২০ ১৪৯৪ ০১৯ ১৫০৯ 4৫7 ১৫ ২০2৬৫ ০ ইশচ ৪১৬ (খেলাফে পয়াম্ধর কাসে রাহ্ গুযীদ + কেহ্ হরগিষ বমন্যিল নাখাহাদ রসীদ) “যে কেহ রাসূলুল্লাহ্ দেঃ)-এর সুন্নাতের বিপরীত রাস্তা অন্বেষণ করিবে, সে কিছুতেই গন্তব্যস্থানে পৌছিতে পারিবে না।” তক্লীদের আবশ্যকতা £ বন্ধুগণ, দুনিয়াতেও আপনারা অনেক ক্ষেত্রে বিবেককে পরিত্যাগ করত একজন না একজনের অনুসরণ করেন। আপনি যখন অসুস্থ হন, তখন কোন্ চিকিৎসক পারদর্শী ও অভিজ্ঞ এবং কে অপারদর্শী ও অনভিজ্ঞ, বিবেক দ্বারা শুধু তাহাই জানিয়া লন। কোন চিকিৎসক অভিজ্ঞ বলিয়া পছন্দ হইয়া গেলে আপনি তাহার নিকট যান। সে নাড়ী দেখিয়া ব্যবস্থাপত্র লিখিয়া দেয়। তখন আপনি কি তাহাকে এইরূপ বলেন যে, এই ওঁষধটি কেন লিখিলেন, অমুকটি লিখিলেন না কেন? কিংবা এই ওঁষধটি মাত্র চার মাফা লিখিলেন কেন, ছয় মাষা লিখিলেন না কেন? কোন রোগী ডাক্তারের সহিত এইরূপ তর্ক করিয়াছে বলিয়া শুনা যায় নাই। কেহ করিলে বুদ্ধিমান মাত্রই তাহাকে বোকা আখ্যা দিবে। চিকিৎসকও পরিষ্কার বলিয়া দিবে, “মিয়া, যদি আমাকে চিকিৎসক মনে করিয়া এখানে আসিয়া থাক, তবে আমার ব্যবস্থাপত্রে কোনরূপ প্রশ্ন করার অধিকার তোমার নাই। করিলে ইহার অর্থ হইবে যে, তুমি আমাকে চিকিৎসক মনে কর না, তবে আমার কাছে কেন আসিয়াছ £” চিকিৎসকের এই উত্তর জ্ঞানী মাত্রই সঠিক মনে করিবে। অতএব, রাসূলকে রাসূল এবং কোরআনকে খোদার কালাম মানিয়া লওয়ার পরে “বিবেকসম্মত নহে' এই দোহাই দিয়া কথায় তর্কের অবতারণা করা এবং বিবেককে উহার অনুগত করা আশ্চর্যের বিষয় নয় কিঃ বন্ধুগণ, রাসূলকে রাসূল মানিয়া লওয়ার পর তাহার প্রত্যেক কথাই বিনা দ্বিধায় মানিয়া লইতে হইবে। একথা বলিবার অধিকার নাই যে, ইহা বিবেকসঙ্গত নহে। অন্যথায় অর্থ এই হইবে যে, আপনি রাসূলকে রাসূল এবং কোরআনকে খোদার কালাম মনে করেন না। পরিতাপের বিষয়, সাংসারিক ব্যাপারে আপনি বিবেকের সীমা স্বীকার করেন এবং চিকিৎসকের ব্যবস্থাপত্রে বিবেক খাটানো অন্যায় মনে করেন; কিন্তু আখেরাতের বিষয়সমূহে বিবেকের সীমা স্বীকার করিতে চান না। সাহেবান! নির্দিষ্ট সীমার পর বিবেককে ত্যাগকরত অন্যের অনুসরণ ব্যতীত যদি দুনিয়ার কাজকারবার চলিতে না পারে, তবে আখেরাতের কাজ চলিবে কিরূপে? দুনিয়ার কাজকারবার চোখে দেখা যায়। ইহাতে বিবেককে কিছু না কিছু কাজে লাগানো যাইতে পারে। তা সত্তেও ফডড/.9110001179.0010)
— পৃষ্ঠা ৬৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।