Mawayeze Ashrafiya : Ashraf Ali Thanwi — Mawayeze Ashrafiya 5
/ ২১২
📝 লেখা 📖 পিডিএফ

ধর্মের ব্যাখ্যা ৬১ পায়ে হাটিয়াই বাড়ী হইতে রওয়ানা হইয়া যায়, তবে সে-ও পর্বত পর্যন্ত পৌছিতে পৌঁছিতে ক্রান্ত হইয়া পড়িবে এবং শেষ পর্যন্ত সে পর্বতারোহণে সমর্থ হইবে না। সুতরাং উল্লিখিত দুই ব্যক্তিই ্রান্ত। প্রথম ব্যক্তি ঘোড়াকে এত কার্যক্ষম মনে করে যে, প্রথম হইতে শেষ পর্যন্ত উহাকে কাজে লাগাইতে চায়। দ্বিতীয় ব্যক্তি উহাকে একেবারে বেকার ভাবিয়া পাহাড় পর্যন্ত গৌঁছিতেও উহার সাহায্য লয় না। এখানে নির্ভুল কথা হইল এই যে, পাহাড় পর্যন্ত গৌঁছিতে ঘোড়া কার্যক্ষম, কিন্তু পাহাড়ে আরোহণের পক্ষে সম্পূর্ণ বেকার। উহার জন্য অন্য কোন যানবাহনের প্রয়োজন । বিবেকের অবস্থাও তদ্রুপ । ইহাকে কোন কাজে না লাগানো নিরুদ্ধিতা, তেমনি ইহাকে শেষ পর্যন্ত কাজে লাগানোও ভুল। শুধু তওহীদ ও রেসালাতকে বুঝার বেলায় বিবেককে কাজে লাগান। খোদার কালাম যে খোদারই কালাম তাহাও বিবেক দ্বারা বুঝান। এর পর ধর্মের শাখা- প্রশাখায় বিবেক খাটানো উচিত নহে। সেক্ষেত্রে খোদা ও রাসুলের নিদেশের সম্মুখে মাথা নত করিয়া দেওয়া কর্তব্য-_অন্তর্নিহিত রহস্য বুঝুন বা না বুঝুন। রাষ্ট্রীয় আইন স্বীকৃত করানোর বেলায় প্রথমে এইরূপ বুঝাইয়া দেওয়া হয় যে, উদাহরণতঃ ইনি বাদশাহ পঞ্চম জর্জ। অতঃপর যাবতীয় আইন-কানূন সম্বন্ধে বলিয়া দেওয়া হয় যে, এইসব বাদশাহ্রই আইন-কানৃন; কাজেই মানিতে হইবে। এই উপায়ে আইন স্বীকৃত করানো সহজ । জ্ঞানিগণ এই উপায়ই অবলম্বন করেন। কিন্তু কেহ পঞ্চম জর্জকে বাদশাহ্‌ স্বীকার করিয়া তাহার প্রত্যেক আইন-কানুনে বিতর্ক উত্থাপন করিয়া উহা মানিতে অস্বীকার করিলে সে সবত্র লাঞ্কিত হইবে নাকি? এক্ষেত্রে জ্ঞানিগণ ইহাই বলিবেন যে, বাদশাহ্‌কে বাদশাহ্‌ বলিয়া এবং তাহার আইনকে রাষ্ট্রীয় আইন জানার পর উহা স্বীকার না করার কোন কারণ নাই; বরং ইহাকে স্বীকৃতি দিতেই হইবে_ বুঝে আসুক বা না আসক। অতএব, রাষ্ট্রপতিকে চিনিবার বেলায় বিবেক দ্বারা কাজ লওয়ার অনুমতি আছে, কিন্তু এর পর বিবেক খাটানোর অনুমতি নাই। কাজেই ধর্মীয় ব্যাপারে আপনি শেষ পর্যন্ত বিবেক খাটাইতে চান কোন্‌ যুক্তিতে ? ইহা নিতান্তই ভুল। লাঞ্তনা ভোগ করা ছাড়া ইহাতে কোন লাভ নাই। খোদাকে স্বীকার করিলে তাহার রাসূলকেও রাসূল বলিয়া এবং তাহার কালামকেও কালাম বলিয়া স্বীকার করিতে হইবে। এর পর খুঁটিনাটি নিদেশসমূহে বিতর্ক উত্থাপন করার কোন অধিকার আপনার নাই। এরূপ করিলে সকলেই আপনাকে বোকা মনে করিবে এবং জ্ঞানীদের দৃষ্টিতে আপনি হেয় প্রতিপন্ন হইবেন। সত্য এই যেঃ 30০ ১০ ড্রল৯ ১০০ 4৩ ০১ ১৫১ ০৪৮ ১৭৪ ৯৫৫১১ 31 4-530৯১০ (আযীফে কেহ আয দরগাহশ সর বতাফৃত + বহর দর কেহ শোদ হীচ ইফ্যত না ইয়াফত) “যে ব্যক্তি আল্লাহ্র দরবার হইতে মুখ ফিরাইয়া লইয়াছে, সে যে কোন দরবারেই যাক না কেন, কৌন ইয্যতই পাইবে না।” মোটকথা, যে পর্যন্ত বিবেক কাজ দিতে পারে, এ পর্যন্ত উহা দ্বারা কাজ নিন। যেখানে উহা কার্যক্ষম নহে, সেখানে পরিত্যাগ করুন এবং নির্দেশের অনুসরণ করুন। বিবেকেরও একটি সীমা আছে। কারণ ইহা একটি শক্তি মাত্র। যেমন দৃষ্টি একটি শক্তি। ইহার জন্য সীমা নিদিষ্ট আছে। সীমার বাহিরে সে দূরবীক্ষণ যন্ত্র ছাড়া দেখিতে পায় না। শরীঅতের ব্যাপারে বিবেকও তদ্রুপ শুধু মূলনীতি পর্যন্ত কাজে আসে এরপর শাখা-প্রশাখায় একা ইহা দ্বারা কাজ হয় না! সেখানে ফড/.911000119.0010)

— পৃষ্ঠা ৬৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।