Mawayeze Ashrafiya : Ashraf Ali Thanwi — Mawayeze Ashrafiya 5
/ ২১২
📝 লেখা 📖 পিডিএফ

৬০ মাওয়ায়েষে আশ্রাফিয়া শরীঅতের পথ £ পুলসিরাত যেমন চুল হইতেও সুক্ষ এবং তলোয়ার হইতেও ধারাল হইবে, তদ্রুপ শরীঅতের পথও অত্যন্ত সৃষ্ষ্ম ও সঙ্কটপূর্ণ। ইহার উপর দৃঢ়তা বজায় রাখিয়া চলা সকলের পক্ষে সহজ নহে। কারণ, এল্ম ও আমল এই দুইটি বিষয় লইয়া শরীঅত গঠিত। সুতরাং এই পথে চলিতে হইলে প্রথমে দুইটি শক্তির প্রয়োজন। (১) জ্ঞানশক্তি ও (২) কর্মশক্তি। জ্ঞানশক্তির সম্পর্ক বিবেকের সহিত এবং কর্মশক্তির সম্পর্ক ইচ্ছার সহিত। কর্ম কতক উপকারী ও কতক অপকারী। সুতরাং ইহাতে কখনও উপকার লাভ করা এবং কখনও অপকার দূর করার প্রয়োজন হয়। যে ইচ্ছা উপকার লাভের সহিত সংশ্লিষ্ট, উহাকে কামনাশক্তি বলা হয় এবং যে ইচ্ছা অপকা'র দূর করার সহিত সম্পর্কযুক্ত, উহাকে ক্রোধশক্তি বলা হয়। অতএব, শরীঅতের উপর পূর্ণরূপে আমল করিতে হইলে মোটামুটি তিনটি শক্তির প্রয়োজন। (১) জ্ঞানশক্তি, (২) কামনাশক্তি ও (৩) ক্রোধশক্তি। এইগুলিকেই চরিত্রের মূলনীতি আখ্যা দেওয়া হয়। ইহাদের প্রত্যেকটির তিনটি করিয়া স্তর আছে। (১) বাহুল্য, €২) স্বল্পতা ও (৩) মধ্যবর্তিতা। তন্মধ্যে মধ্যবর্তিতাই হইতেছে শরীঅত। শরীঅতে জ্ঞান বা বিবেকের বাহুল্য ও স্বল্পতার স্থান নাই; বরং ইহাতে মধ্যবর্তিতা সর্বতোভাবে প্রয়োজন! ইহাই হেকমত বা জ্ঞান! বিবেকের বাহুল্য অত্যন্ত ক্ষতিকর হইয়া দীড়ায়। বিবেক প্রীধান্য লাভ করিলে সবকিছুতেই সন্দেহ দেখা দেয়। ফলে মানুষ সন্দেহপরায়ণ হইয়া পড়ে। দার্শনিকদের মধ্যে 'লা আদরিয়া” নামে এক সম্প্রদায় আছে। তাহারা কোন সত্তার অস্তিত্ব স্বীকার করে না। তাহারা বলে, “অনেক সময় আমরা দূর হইতে কোন আকৃতি দেখিয়া উহাকে মানুষ মনে করি, কিন্তু নিকটে গেলে দেখা যায়, উহা মানুষ নহে, গাধা । একজনকে অনেকে সুশ্রী মনে করে, আবার অনেকেই তাহাকে কুশ্রী বলিয়া জানে। এক বস্তুকে কেহ-মিষ্ট আখ্যা দেয়, আবার জ্বরাক্রাস্ত রোগী উহাকেই তিক্ত বলে। তদ্রুপ কোন যুক্তিকে একদল বিশুদ্ধ বলিলে অন্যদল উহাকে ভূল আখ্যা দেয়। সুতরাং আমাদের বাহ্যিক ও আভ্যন্তরীণ ইন্ড্রিয়ের মধ্যে এত তফাৎ ও ভুলল্রান্তি থাকা অবস্থায় ইহার উপর কিরূপে ভরসা করা যায়? আমাদের ইন্দ্রিয় যে বস্তুকে মানুষ বলিবে, উহা যে মানুষই হইবে, গাধা হইবে না, তাহা জোর করিয়া বলা যায় না। আমরা যাহাকে জমিন বলি, উহা জমিনই হইবে আসমান হইবে না, তাহাও জোর গলায় দাবী করা যায় না। কারণ, আমাদের দৃষ্টি ভুল করিতে পারে।” এইরূপ মতবাদের ফলে তাহারা প্রত্যেক বিষয়েই সন্দেহ পোষণ করে। বলিতে কি, সন্দেহের ব্যাপারেও তাহারা সন্দেহ করে। এও 3 ০৪ এ এ 3 বিবেকের সীমা বন্ধুগণ! বিবেক সীমাতিরিক্ত বাড়িয়া গেলে অশেষ পেরেশানী পোহাইতে হয়। জীবনকেও ধ্বংস করিয়া দেয়। বড় বড় দার্শনিকদের ধ্বংসপ্রাপ্ত হওয়ার ইহাই কারণ। তাহারা বিবেকের আওতা বহির্ভূত বিষয়েও বিবেককে কাজে লাগাইয়াছে। সীমা ছাড়াইয়া গেলে প্রত্যেক বিষয়ই ক্ষতিকর হইয়া দীড়ায়। আমি প্রায়ই বিবেকের একটি উদাহরণ দিয়া থাকি। আমাদের পক্ষে বিবেক পর্বতারোহীর পক্ষে ঘোড়ার ন্যায়। কেহ ঘোড়ায় সওয়ার হইয়া পর্বতের নিকট পৌঁছার পর যদি ঘোড়ায় চড়িয়াই পর্বতের উপরিভাগে যাইতে চায়, তবে তাহা নিতান্তই নিরুদ্ধিতার কাজ হইবে । কারণ, এই ব্যক্তি কোন খাড়া ঢালু পথে পৌঁছামাত্রই ঘোড়াসহ সজোরে নীচে পতিত হইবে। অপর পক্ষে যদি কেহ পর্বতে ঘোড়া দ্বারা কোন কাজ চলিবে না ভাবিয়া সমতল সড়কেও উহা ব্যবহার না করে এবং ফ্ড/.9110001179.0010)

— পৃষ্ঠা ৬৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।