৫৮ মাওয়ায়েষে আশ্রাফিয়া এমতাবস্থায় ইহা অস্বীকার করার কারণ কি? কেহ প্রমাণসহ অস্বীকার করিলে কিংবা সত্যবাদী ব্যক্তির সংবাদ নহে বলিয়া প্রমাণ করিলে আমরা তাহার প্রমাণ শুনিতে প্রস্তুত আছি। এই দুইটি বিষয় প্রমাণিত হইয়া গেলে পর নযীর পেশ করা আমাদের-দায়িত্ব নহে। নযীর জানা থাকিলেও আমরা তাহা বর্ণনা করিব না। আপনাকে সব বিষয় বলিয়া দেওয়া আমাদের কর্তব্যের 5, তে পুলসিরাতের স্বরূপঃ প্রথমে পুলসিরাতের স্বরূপ বুঝা দরকার। কিন্তু আগেই বলিয়া দিতেছি এ সঈম্সকিত বর্ণনা অকাট্য নহে। এই ব্যাখ্যা অনুযায়ী পুলসিরাতের স্বরূপ অবগত হওয়া 8 এ সম্পর্কে পাকাপোক্ত বিশ্বাস পোষণ করাই আসল কর্তব্য! তবে অনেকের মনের দুর্বলতা দূরীকরণার্থে আমি এই আলোচনার অবতারণা করিতেছি। তাহারা এইভাবেও পুলসিরাতের স্বরূপ বুঝিতে পারিলে তাহাতে ক্ষতির কিছু নাই। পুল্সিরাতের স্বরূপ হৃদয়ঙ্গম করার পূর্বে চারিটি প্রাথমিক নীতি জানিয়া লওয়া দরকার ঃ (১) আমাদের এই জড়জগৎ ছাড়া আরও একটি জগৎ আছে। (২) জগৎ পরিবর্তন হওয়ার ফলে কতক অবস্থারও পরিবর্তন ঘটে। যেমন, এই পৃথিবীর মধ্যেই আঞ্চলিক ব্যবধানের কারণে বিভিন্ন অবস্থা পরিদৃষ্ট হয়। (দাহরণতঃ এখন এক অঞ্চলে রাত্রি কিন্তু অন্য অঞ্চলে দিন। আমাদের দেশে এখন শ্রীষ্মকাল, কিন্তু কোন কোন দেশে এখন শীতকাল। আমাদের এখানে ২৪ ঘণ্টায় একদিন হয়; কিন্তু কোন কোন এলাকায় ছয় মাসে দিন ও ছয় মাসে রাত্রি হয়। ইহা দ্বারা বুঝা যায় যে, কোরআনে বর্ণিত এক হাজার বৎসরের সমান একদিনের কথা শুনিয়া যাহারা উপহাস করে, তাহারা নির্বেধ বৈ কিছুই নহে। ইহা মোটেই অবিশ্বাস্য নহে। জড়জগতেই যখন বিভিন্ন অঞ্চলের দিবারাত্রির পরিমাণ বিভিন্ন হইতে দেখা যায় যে, কোন স্থানে ৬ মাসেও ১ দিন হয়, তখন জগৎ পরিবর্তন হওয়ার পর পরকালে এক হাজার বৎসরের সমান একদিন হইলে তাহাতে আশ্চর্যের কি থাকিতে পারে £ (৩) পরিবর্তনের কোন নিদিষ্ট সীমা নাই। ইহা আয়ত্তেও নহে! (৪) জড়জগতে যাহা বস্ত নহে, আখেরাতে তাহা বস্ততে রূপান্তরিত হওয়া সম্ভব। যেমন আজকাল বিশেষ যন্ত্রাদি দ্বারা উত্তাপ, শৈত্য ইত্যাদি ওযন করা হয়। অথচ পূর্ববর্তী বৈজ্ঞানিকগণ এগুলিকে এমন অবস্ত বলিয়া জানিতেন, যাহার কোন ওযন বা পরিমাণ হইতে পারে না। কিন্তু বর্তমানে এগুলিও ওযনশীল বস্তু বলিয়া প্রমাণিত হইয়া গিয়াছে। এই কারণেই আমি বলি যে, যতই নৃতন নৃতন জিনিস আবিষ্কৃত হইতেছে, ততই আখেরাতের বিষয়াদি বুঝা সহজ হইতেছে। কিয়ামতের দিন হাত-পা খোদার কাছে সাক্ষ্য দিবে__ ইহার বড় দলীল হইতেছে, বর্তমান যুগের গ্রামোফোন! গ্রামোফোনের আত্মা নাই, তা সত্তেও ইহা কথা বলিতে পারে। সুতরাং মানবীয় অঙ্গ-প্রত্যঙ্গে আত্মার মিশ্রণ আছে-উহা কথা বলিলে আশ্চর্য কি? নাসায়ী শরীফের একটি হাদীসে বর্ণিত আছে__রাসূলে খোদা (দঃ) একদা সূর্যগ্রহণের নামাযান্তে বলিলেন ই “আমি মসজিদের প্রাচীরের নিকট বেহেশত ও দোযখ দেখিতে পাইয়াছি।” ইহা শুনিয়া কেহ কেহ হাসিতে শুরু করে যে, বেহেশত ও দোযখ যমীন ও আসমান অপেক্ষা অনেক বড় বলা হয়। এমতাবস্থায় তিনি মসজিদের প্রাচীরে ইহাদিগকে কিরূপে দেখিলেন ? খোদা তা'আলা ফটো ও দূর্বীক্ষণ যন্ত্র আবিষ্কার করাইয়া এই প্রশ্নের সমাধান করিয়া দিয়াছেন। ফটোর মধ্যে বৃহত্তম জিনিসও ক্ষুদ্রতম আকারে দেখানো যায় এবং অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে ক্ষুদ্রতম ফডড/.9110001179.0010)
— পৃষ্ঠা ৬৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।