Mawayeze Ashrafiya : Ashraf Ali Thanwi — Mawayeze Ashrafiya 5
/ ২১২
📝 লেখা 📖 পিডিএফ

ধর্মের ব্যাখ্যা ৫৭ কথা যে, তাহারা এরূপ কোন যুক্তি উপস্থাপিত করিতে পারিবে না। বেশীর বেশী ইহাই বলিবে, এগুলি কিরূপে হইবে তাহা আমাদের বোধগম্য নহে, ইহাদের কোন নযীর দেখাও ইত্যাদি । বস্‌, আজকালকার লোকদের যাবতীয় সন্দেহের সার হইল এই যে, কোন নযীর পাওয়া যায় না; কাজেই বিষয়টি অসম্ভব। অদ্ভুত যবরদস্তির যুগ বটে! সত্য বলিতে কি, কোন বিষয় প্রমাণিত হওয়ার তাৎপর্যই তাহাদের জানা নাই। নতুবা নযীর পাওয়া যাওয়ার উপর প্রমাণিত হওয়া নির্ভরশীল মনে করিত না। (আমি বলি, যে সকল আশ্চর্যজনক বস্ত আজকাল আবিষ্কৃত হইয়াছে, কিছুদিন পূর্বে ইহাদের কোন নযীর কাহারও নিকট ছিল কি? যদি বলেন, ছিল না, তবে তখন উহা বিবেক বিরুদ্ধ ও অসম্ভব ছিল। এমতাবস্থায় পরে তাহা বাস্তবরূপ লাভ করিল কিরূপে £ অতএব, নযীর পাওয়া যাওয়ার উপর কোনকিছুর প্রমাণ নির্ভরশীল নহে।) নযীর পেশ করার উদ্দেশ্য একমাত্র ব্যাখ্যা ছাড়া আর কিছুই নহে। যে ব্যক্তি বাস্তবতার দাবী করে, নযীর পেশ করা তাহার পক্ষে মোটেই জরুরী নহে। বিশেষতঃ যে ব্যক্তি এই বলিয়া দাবী করে যে, ইহা অভ্যাস বিরুদ্ধ মো'জেযা হিসাবে ঘটিয়াছে কিংবা কিয়ামতের দিন এইরূপ অভ্যাস বিরুদ্ধ কাজ হইবে, তাহার পক্ষে নযীর পেশ করা কোন মতেই জরুরী হইতে পারে না। (কেহ অভ্যাস সম্মত বিষয়ের দাবী করিলে তাহার পক্ষে নযীর পেশ করার প্রয়োজনীয়তা স্বীকার করা যায়। আর যাহা অভ্যাসগত নহে বলিয়া দাবী করা হয়, তাহার নযীর চাওয়া বিস্ময়কর বটে ।) বাস্তবতার স্বরূপ £ এক্ষণে আমি বাস্তবতার স্বরূপ বর্ণনা করিতেছি। ইহা জানা না থাকার ফলেই আজকালের মানুষের রুচি বিগড়াইয়া গিয়াছে। ফলে আজকাল আলেমদিগকে মে'রাজ ও চন্দ্র দ্বিখণ্ডিত হওয়ার নযীর পেশ করিতে বলা হয়। কোন সংবাদের সত্যতা বা কোনকিছু ঘটা যে নযীরের উপর নির্ভরশীল নহে, তাহা সর্ববাদী সম্মত বিষয়। যুক্তির সহিত যাহাদের সামান্যও পরিচয় আছে, তাহারা ইহা ভালভাবেই জানে। দাবীকারী নযীর বর্ণনা করিয়া দিলে উহা তাহার অনুগ্রহ। হা, সংবাদ প্রমাণিত হওয়ার জন্য দুইটি বিষয় জরুরী। প্রথমতঃ, সংবাদটি সম্ভবপর হওয়া। দ্বিতীয়তঃ, সংবাদদাতা সত্যবাদী হওয়া । যাবতীয় মো'জেযা ও আখেরাতের বিষয়াদির বেলায় উপরোক্ত দুইটি বিষয়ের যথার্থতা প্রমাণ করিয়া দিলেই আমাদের দায়িত্ব পালন হইয়া যাইবে। এরপর এইসব বিষয় অস্বীকার করার অধিকার কাহারও থাকিবে না। এখন আমরা মে'রাজ, পুলসিরাত, আমল ওযন করা ইত্যাদি বিষয়ের দলীল উপস্থিত করিতেছি! এ সম্বন্ধে প্রথম কথা এই যে, এগুলি বাস্তবপক্ষে সম্ভবপর ৷ কাহারও এ বিষয়ে সন্দেহ থাকিলে সে অসম্ভব হওয়ার প্রমাণ উপস্থিত করুক। সম্ভবপরতা প্রমাণ করা আমাদের জন্য জরুরী নহে। কারণ, সম্ভবপর হওয়ার জন্য কোন কারণের প্রয়োজন নাই; বরং অসম্ভব হওয়ার দলীল না থাকাই সম্ভবপর হওয়ার দলীল। দ্বিতীয় কথা এই যে, যে সংবাদের সংবাদদাতা সত্যবাদী, উহার বাস্তবতায় সন্দেহ করা যায় না। (িপরোক্ত বিষয়সমূহের সংবাদ একজন সত্যবাদী ব্যক্তি দিয়াছেন।) কাজেই এইগুলি বাস্তব ও প্রমাণিত। আমাদের এই দুইটি কথায় কেহ আপত্তি উত্থাপন করিলে উহার জওয়াব দেওয়া আমাদের কর্তব্য; কিন্তু ইহাদের নযীর পেশ করার দায়িত্ব আমাদের নহে! উদাহরণতঃ, যদি কেহ বলে, পুলসিরাতের উপর দিয়া চলা বিবেক বিরুদ্ধ ব্যাপার! আমি ইহার উত্তরে বলিব, কেন, বিবেক বিরুদ্ধ ইহার কারণ দর্শাও। ইহা অসম্ভব হইল কিরূপে? কোন সূক্ষ্ম বস্তর উপর পা রাখা অসম্ভব নহে। তদুপরি একজন সত্যবাদী ব্যক্তি ইহার সংবাদ দিয়াছেন। ফ্ড/.911000119.0010)

— পৃষ্ঠা ৬৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।