৫৬ মাওয়ারেযে আশ্রাফিয়া এইরূপ বলিলে এই জ্ঞানী ছেলেটি প্রাণপণে ইহার বিরোধিতা করিয়া বলিবে, “ইহা হইতে পারে না। এক ফোটা বীর্য হইতে এরপ সুন্দর সুঠাম দেহ গঠিত হওয়া ও মায়ের অপ্রশস্ত লজ্জাস্থান দিয়া বাহির হইয়া আসা বিবেক বহির্ভূত কথা ।” বলুন, বিবেক বহির্ভূত হইলেই তাহা ভূল এই নীতি মানিয়া লইলে মায়ের উদর হইতে জন্মগ্রহণ করার ব্যাপারটিও ভূল হইয়া যায় নাকি? আসল কথা এই যে, আপনারা অভ্যাসবিরুদ্ধ ব্যাপারকেই বিবেকবিরুদ্ধ আখ্যা দিয়া বসেন। উপরোক্ত ছেলেটির ব্যাপারেও তাহাই হইয়াছে। সে যেহেতু শিশুর জন্মগ্রহণ ব্যাপারটি কখনও দেখে নাই ও শুনে নাই, এই কারণে সে উহাকে বিবেক বিরুদ্ধ আখ্যা দিয়াছে । আপনি এ ব্যাপারে অভ্যস্ত, তাই আপনি ইহাকে বিবেক বিরুদ্ধ বলেন না। অভ্যস্ত না হইলে আপনিও ছেলেটির ন্যায় বলিয়া বসিতেন। ইহা জানা কথা যে, বিবেক বিরুদ্ধ বিষয় বাস্তবে রূপায়িত হইতে পারে না। অথচ আপনি অনেক চাক্ষুষ ও বাস্তব বিষয়কেও বিবেক বিরুদ্ধ বলিয়া থাকেন। সুতরাং আসলে উহা বিবেক বিরুদ্ধ নহে। অভ্যাস বিরুদ্ধ ও বিবেক বিরুদ্ধের পার্থক্য ৪ প্রকৃতপক্ষে অভ্যাস বিরুদ্ধ কাজকেই বিবেক বিরুদ্ধ আখ্যা দেওয়া হয়। কোন বিষয় যথার্থ হওয়ার পক্ষে অভ্যাস বিরুদ্ধ হওয়া ক্ষতিকর নহে! ইহা অবান্তর হওয়ারও প্রমাণ নহে! নতুবা পূর্বোক্ত ছেলেটি যে মাতার গর্ভ হইতে জন্মগ্রহণ করা অস্বীকার করে, তাহাও নির্ভুল মানিয়া লইতে হইবে! এ ছাড়া অন্যান্য যে সমস্ত বিষয় আমরা কিছুদিন পূর্বেও অসম্ভব মনে করিতাম; কিন্তু এখন তাহা বাস্তব সত্যে পরিণত হইয়াছে, তাহাও ভুল বলিতে হইবে। (যেমন, রেলগাড়ীর ঘণ্টায় ৬০ মাইল অতিক্রম করা, পাচ মিনিটের মধ্যে লগুন হইতে তারযোগে সংবাদ আসা ইত্যাদি।) দুনিয়াতে আরও বহু বিষয় অভ্যাস বিরুদ্ধ দেখা যায়। আমি একটি চারি পা বিশিষ্ট মুরগীর বাচ্চা দেখিয়াছিলাম। (কিছুদিন পূর্বে দিল্লীর প্রদর্শনীতে দুইটি বালিকা আসিয়াছিল। তাহাদের যাবতীয় অঙ্গ-প্রত্যঙ্গছই পৃথক পৃথক ছিল; কিন্তু দুইজনের কোমর একত্রে সংযোজিত ছিল। প্রস্রাবের পথও পৃথক পৃথক ছিল, কিন্তু দুইজনের এক পথেই প্রস্রাব বাহির হইত।) কাজেই অভ্যাস বিরুদ্ধ বিষয়ে এমন কোন নিয়ম নাই যাহার উপর ভিত্তি করিয়া কোন কোন বিষয় স্বীকার করিয়া লওয়া যায়। সুতরাং অভ্যাস বিরুদ্ধ হইলেই তাহা অস্বীকার করা যায় না। আপনার নাস্তি হইতে অস্তিত্বে আসাও একটি অভ্যাস বিরুদ্ধ বিষয়! কেননা, অভ্যাসের চাহিদা হইল প্রত্যেক বিষয় স্ব স্ব অবস্থায় থাকা! যাহা অস্তিত্বহীন তাহা অস্তিত্বহীন থাকা এবং যাহা বিদ্যমান তাহা লয় প্রাপ্ত না হওয়া। কিন্তু আমরা দিবারাত্র এই চাহিদার বিরুদ্ধে কাজ হইতে দেখিতেছি। হাজার হাজার অস্তিত্বহীন বস্ত অস্তিত্বপ্রাপ্ত হইতেছে এবং লক্ষ লক্ষ বিদ্যমান বস্ত লয় প্রাপ্ত হইতেছে। সুতরাং কোন বিষয় অভ্যাস বিরুদ্ধ হইলেই তাহা অস্বীকার্য হইয়া যায় না। আপনি অভ্যাস বিরুদ্ধ ও বিবেক বিরুদ্ধের মধ্যে কোন পার্থক্য আছে বলিয়া মনে করেন না। ইহা নিতান্তই ভুল। শুনুন, আমি এতদুভয়ের পার্থক্য বর্ণনা করিতেছি। যে সমস্ত বিষয় বিবেকের দৃষ্টিতে সম্ভবপর কিন্তু আমাদের চোখের সম্মুখে তাহা ঘটে না বলিয়া কঠিন ও অবিশ্বাস্য মনে হয়, তাহা অভ্যাস বিরুদ্ধ। পক্ষান্তরে যাহা বিবেকের দৃষ্টিতেই সম্ভবপর নহে এবং উহার অসম্ভবপরতা সম্বন্ধে বিবেকের কাছে সুনিিষ্ট যুক্তি আছে, উহাকে বিবেক বিরুদ্ধ বলা হয়। সুতরাং যাহারা আখেরাতের বিষয় তথা পুলসিরাত, আমল ওযন করা ইত্যাদিকে বিবেক বিরুদ্ধ মনে করে, তাহারা উহাদের অসম্ভব হওয়ার পক্ষে সুনিরিষ্ট যুক্তি উপস্থিত করুক। ইহা নিশ্চিত ফডড/.9110001179.0010)
— Page 62 —
This text was taken automatically from the PDF and may contain errors. When in doubt, check the original page.