ধর্মের ব্যাখ্যা ৫৫ একদিক নির্দিষ্ট করিতেছ না। যেহেতু প্রচুর সংখ্যক মাসআলার মধ্যে মতভেদ রহিয়াছে, এই কারণে অধিকাংশ ক্ষেত্রে তোমার এই উত্তর নির্ভুল হইবে।” কিন্তু শিষ্যটি নিরেট বোকা হওয়ার কারণে কতক সর্ব-বাদিসম্মত মাসায়েলের ক্ষেত্রেও উপরোক্ত উত্তর দিল। ফলে শেষ পর্যন্ত তাহার নির্বদ্ধিতা গোপন রহিল না। আত্ম-গ্রীতি দোষ ঃ তেমনি মুসলমান ভাইগণও একটি নীতি মুখস্থ করিয়া লইয়াছে। অর্থাৎ, কোন ব্যাপার বোধগম্য না হইলেই উহাকে বিবেক বহির্ভীত আখ্যা দিয়া উড়াইয়া দেওয়া হয়। ফলে তাহারা কোরআন ও হাদীসের অর্থ পরিবর্তন করিতে দ্বিধা করে না। তাহাদের মতে পুলসিরাত ও অন্যান্য যাবতীয় মো'জেযা বিবেক বহির্ভীত। এইভাবে তাহারা আকায়েদের অধ্যায়ে ছাটাই আরম্ত করিয়া দিয়াছে। সুতরাং তাহাদের মতানুযায়ী ঈমানের পূর্বোল্লিখিত অর্থ শুদ্ধ নহে; বরং ঈমানের অর্থ হইল হযরত (দঃ)-এর বর্ণিত এ সমস্ত বিষয় মানিয়া লওয়া, যাহা তাহাদের বিবেকের আওতাধীন । আমি তাহাদিগকে একটি প্রশ্ন করিতেছি ঃ শরীঅতে যে সমস্ত বিষয় বিবেক বিরুদ্ধ রহিয়াছে, উহা কাহার বিবেকের বিরুদ্ধ? আপনাদের, না সকল বুদ্ধিমান চিন্তাবিদদের ? সমস্ত চিন্তাবিদদের বিবেকের বিরুদ্ধ হওয়া স্বীকার করি না। কেননা, প্রগাঢ় জ্ঞান ও বিবেকসম্পন্ন আলেমগণ এইগুলিকে বিবেক-বিরুদ্ধ আখ্যা দেন না। তাহারা সর্বকালেই এই সমস্ত বিষয় হুবহু শরীঅতের বর্ণনা অনুযায়ী স্বীকার করিয়া আসিতেছেন। তাই ছাহাবা, তাবেয়ীন ও অন্যান্য জ্ঞানী মনীষিগণ প্রকাশ্য অর্থ অনুযায়ী এগুলি বিশ্বাস করিয়াছেন। অপর পক্ষে যদি বলেন যে, আপনাদের বিবেকের বিরুদ্ধে, তবে ইহা অস্বীকার করি না; কিন্তু আপনাদের বিবেকের বিরুদ্ধে হইলে এ সমস্ত বিষয় ভুল ও অগ্রহণীয় হইবে, তাহা স্বীকার করা যায় না। কেননা, অনেক সরকারী আইন আপনাদের বিবেক বহির্ভূত হওয়া সত্তেও আইনবিদদের উপর নির্ভর করিয়া আপনারা তাহা স্বীকার করিয়া থাকেন। আমি আরও জিজ্ঞাসা করি, মায়ের গর্ভ হইতে আপনারা যেভাবে জন্মগ্রহণ করিয়াছেন, তাহা সম্পূর্ণ আপনাদের বিবেকের আওতাধীন? তবে যেহেতু দিবারাত্র আমরা ইহা প্রত্যক্ষ করি, এই কারণে আমরা ইহাতে বিস্ময় বোধ করি না। দিবারাত্র প্রত্যক্ষ না করিলে এবং শুধু বর্ণনা মারফত বিষয়টি বুঝিলে তাহা কখনও বোধগম্য হইত না। বিষয়টি এইভাবে পরীক্ষা করা যায় ঃ কোন একটি নবজাত শিশুকে এইভাবে প্রতিপালন করুন, যাহাতে সে মায়ের গর্ভ হইতে শিশুর জন্মগ্রহণ করার ব্যাপারটি ঘুনাক্ষরেও জানিতে বা দেখিতে না পারে। অতঃপর তাহাকে শিশুর জন্মগ্রহণ পদ্ধতি বাদ দিয়া অন্যান্য যাবতীয় দর্শন, বিজ্ঞান ইত্যাদি বিষয় যত ইচ্ছা শিক্ষা দিন। সে বি, এ; এম, এ পাশ করিয়া ফেলিলে এক দিন তাহাকে বলুন, মিয়া, তুমি কিরূপে জন্মগ্রহণ করিয়াছ বলিতে পার কি? প্রথমে তোমার পিতা তোমার যেখানে থাকা অবস্থায় উহা প্রথমে রক্ত অতঃপর জমাট রক্ত ও পরে মাংসপিণ্ডে পরিণত হয়। অতঃপর মাংসপিপ্ডে অস্থি গঠিত হইয়া পূর্ণদেহে রূপান্তরিত হয়। এরপর উহাতে প্রাণ সঞ্চারিত হয় এবং দীর্ঘকাল পর্যন্ত উহা গর্ভাশয়ে রক্ত দ্বারা প্রতিপালিত হয়। নয় মাস পরে তুমি মায়ের লজ্জাস্থান দিয়া ধরাধামে আগমন করিয়াছ। অতঃপর গর্ভাশয়ের রক্ত দুধের আকৃতি ধারণ করিয়া মায়ের বক্ষে প্রবাহিত হইয়াছে এবং উহা পান করিয়া তুমি দুই বৎসর পর্যন্ত প্রতিপালিত হইয়াছ। ফ্ড/.9110001179.0010)
— পৃষ্ঠা ৬১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।