Mawayeze Ashrafiya : Ashraf Ali Thanwi — Mawayeze Ashrafiya 5
/ ২১২
📝 লেখা 📖 পিডিএফ

৫৪ মাওয়ায়েষে আশ্রাফিয়া শিক্ষাকেই যথেষ্ট মনে করা হইয়াছে, সেখান হইতে ঈমান বিদায় নিতে বাধ্য হইয়াছে। তাহাদের মনে না ধর্মের প্রতি টান আছে, না ধার্মিকদের প্রতি শ্রদ্ধা আছে। প্রত্যেকেই ধর্মীয় ব্যাপারে নিজেকে মতামতের অধিকারী মনে করে। মাসআলা মাসায়েলের ব্যাপারে তাহারা আলেমদের সহিত তর্কে প্রবৃত্ত হয়। হা, নব্যশিক্ষিত ব্যক্তি যদি ধর্মের প্রতি টান রাখে এবং বুযুর্গদের সহিত উঠাবসা করে, তবে তাহার ঈমানের কোনরূপ ক্ষতি হইতে পারে না। এরপ ব্যক্তির মধ্যে দ্বীন ও দুনিয়া উভয়টির সমাবেশ ঘটে। এই প্রকার মহব্বত ও ধর্মীয় শিক্ষা সম্বন্ধে কবি বলেন £ (দরী যমানা রফীকে কেহ খালী আয খলল আস্ত + ছোরাহী মায়ে নাব ও সফিনায়ে গযল আস্ত) “এই যমানায় নির্দোষ সঙ্গী হইল খোদার মহব্বত ও দ্বীনী শিক্ষা” ১ ০৫ ৬৯1১৯ গ্ৰারা মহব্বত বুঝান হইয়াছে।” ইহা কবির নিজস্ব পরিভাষা । ১১ 4২৪. বলিয়া ধর্মীয় শিক্ষা বুঝান হইয়াছে ইহা লাভ করার এক উপায় হইল মাদ্রাসায় পড়া। ইহা সম্ভব না হইলে বুযুর্গদের সহিত উঠাবসা করা । ইহাও সম্ভব না হইলে ধর্মীয় পুস্তক পাঠ করা। তবে আলেমদের সংসর্গে থাকিয়া দৈনন্দিন পাঠ হিসাবে না পড়িলে শুধু পুস্তক পাঠ করিয়াই ধর্মের বিশুদ্ধ জ্ঞান অর্জন করা যায় না; যদিও তাহা উদ বা বাংলা ভাষায় লিখিত থাকে। যেমন, চিকিৎসকের নিকট না পড়িয়া কেহ শুধু উদু বা বাংলা ভাষায় লিখিত চিকিৎসা শাস্ত্রের পুস্তক পাঠ করিয়া প্রকৃত চিকিৎসক হইতে পারে না। বর্তমান যুগের মানুষ এত বিভিন্ন ধরনের পুস্তক পাঠ করে যে, ভাবিলে অবাক হইতে হয়। যে কোন বিষয়ের পুস্তক চোখের সম্মুখে পড়ুক, অমনি তাহা পাঠ আরম্ভ করিয়া দেয়। লেখক সুবিজ্ঞ, কি অবিজ্ঞ সে দিকে মোটেই ভুক্ষেপ করে না। বিভিন্ন জনের লিখিত পুস্তক পাঠ করিয়া আবার তাহারাই ইহার সমালোচনা আরম্তু করিয়া দেয় যে, এই বিষয়টি অমুক অপেক্ষা অমুকে ভাল লিখিয়াছে। আরও বিপদ এই যে, তাহারা নিজেদের এই সিদ্ধান্তকে নির্ভরযোগ্যও মনে করে। জিজ্ঞাসা করি, সরকারী আইন না জানিয়াই যদি কেহ মোকদ্দমার ফয়সালা দেয়, তবে তাহার ফয়সালা নির্ভরযোগ্য হইবে কিঃ কখনই নহে। সুতরাং যে ব্যক্তি খোদার আইন-কানুন সম্বন্ধে অজ্ঞ তাহার সিদ্ধান্তকে নির্ভরযোগ্য মনে করা বিস্ময়ের কথা বটে। এরূপ হইলে উকিল ব্যারিষ্টারের কোন প্রয়োজন থাকিত না। প্রত্যেকেই আইনের পুস্তক দেখিয়া মোকদমার ফয়সালা করিতে পারিত। এক্ষেত্রে সকলেই একমত যে, সরকারী আইন বুঝা সকলের কাজ নহে; বরং যে ব্যক্তি রীতিমত ইহা অধ্যয়ন করে এবং পরীক্ষায় উত্তীর্ণ হয়, একমাত্র তাহারই অভিমত নির্ভরযোগ্য কিন্তু আশ্চর্যের বিষয়, খোদার আইন-কানূনের বেলায় কোন পরীক্ষা বা ডিগ্রী লাভ করা প্রয়োজনীয় মনে করে না। যে কেহ এ ব্যাপারে মতামত ব্যক্ত করিতে ব্যগ্র হইয়া পড়ে। উদ্দু ভাষায় লিখিত দুই চারিটি পুস্তক পাঠ করিয়াই তাহারা শরীঅতের ব্যাপারে মত প্রকাশে প্রস্তুত হইয়া যায়। কোন ব্যাপার বিবেকের আওতায় না পড়িলেই তাহারা উহা অস্বীকার করিয়া বসে। বিবেকই হইল তাহাদের মতে একমাত্র মাপকাঠি! যেমন, জনৈক উস্তাদ তাহার একজন নির্বোধ বলিয়া দিও! আর জানা না থাকিলে “ইহাতে মতভেদ আছে' বলিয়া দিও । (এইরূপ মূর্খতা প্রকাশ পাইবে না।) জিজ্ঞাসাকারী মনে করিবে যে, তুমি মাসআলা জান, কিন্তু মতভেদের কারণে ফ্ড/.9110001179.0010)

— পৃষ্ঠা ৬০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।