Mawayeze Ashrafiya : Ashraf Ali Thanwi — Mawayeze Ashrafiya 5
/ ২১২
📝 লেখা 📖 পিডিএফ

ধর্মের ব্যাখ্যা ৫৩ তক্দীর সত্য! ফেরেশতাদের অস্তিত্ব সত্য, পুলসিরাত অতিক্রম করা সত্য। এতদ্যতীত নামায, যাকাত, রোযা, হজ্জ ইত্যাদি ফরয হওয়া সত্য। এগুলি যদিও আমলের অন্তভূক্ত, তাসত্বেও এইগুলি ফরয বলিয়া স্বীকার করা ঈমানের অঙ্গ! অর্থাৎ নামায, রোযা, হজ্জ ও যাকাত যদিও আমলের সহিত সংশ্লিষ্ট; কিন্তু ইহা ফরয বলিয়া বিশ্বাস করা ঈমানের অঙ্গ। এই বিশ্বাস ব্যতীত ঈমানের অস্তিত্বই হইতে পারে না। এই সমস্ত বিষয়ে বিশ্বাস স্থাপন করা ঈমান। কিন্তু একদল লোক এগুলির মধ্যে ছাটাই করিয়া আমল ওষনের প্রতি বিশ্বাস করা জরুরী মনে করে না। কেহ পুলসিরাত সত্য বলিয়া বিশ্বাস করাকে ঈমানের অঙ্গ মনে করে না। আবার কেহ তক্দীর ইত্যাদিকে অস্বীকার করা সত্বেও নিজকে মুসলমান বলিয়া দাবী করে। কিছুদিন পূর্বেও এই সমস্ত আকায়েদে মতভেদ ছিল না। তবে শাখা-প্রশীখায় মতভেদ ছিল। মতভেদ দুই প্রকার। (১) যে সব বিষয়ে মতভেদ করার সুযোগ আছে__-উহাতে মতভেদ করা। অকাট্য দলীল দ্বারা প্রমাণিত নহে__এরূপ শাখা-প্রশাখায় এই প্রকার মতভেদ হইয়া থাকে। যেমন, মুজতাহিদগণ ও তাহাদের অনুসারীদের মধ্যে এই প্রকার মতভেদ হইয়াছে। এ সমস্ত মতভেদ শুধু আমলের ক্ষেত্রে হইয়াছে, আকায়েদের ক্ষেত্রে সকলেই ছিলেন একমত। আকায়েদেও মতভেদ হইয়া থাকিলে তাহা অপ্রধান শাখা-প্রশাখায় হইয়াছে। পূর্বে যে সব বিষয়ে সন্দেহও ছিল না, দুঃখের বিষয়, এই যুগে এ সব বিষয়েও মতভেদ শুরু হইয়া গিয়াছে। বর্তমানে নব্য শিক্ষার বদৌলতে এবং ধর্মীয় শিক্ষার অভাবে প্রধান আকায়েদেও মতদ্বৈধতা হইতেছে। ধর্মের প্রতি মহব্বত ও আলেমদের সংসর্গ না থাকাও ইহার অন্যতম কারণ। অনিষ্টের কারণ ঃ আমাদের পূর্ববর্তীদের মধ্যে যদিও ধর্মীয় শিক্ষা ব্যাপক ছিল না এবং তাহাদের মধ্যে অল্প সংখ্যক ২1৪1১০ জন লোকই আলেম ছিলেন, তথাপি তাহাদের মধ্যে অত্যন্ত উপকারী দুইটি গুণ ছিল। একটি ধর্মের প্রতি মহব্বত ও অপরটি আলেমদের সংসর্গ লাভ। বর্তমান যুগের মুসলমান ভাইগণ ধর্মীয় শিক্ষা বর্জন করার সঙ্গেসঙ্গে এই দুইটি গুণও বর্জন করিয়াছেন! বলিতে কি, ইহাই আমাদের যাবতীয় অনিষ্টের মূল। চিকিৎসকের কাছে না গেলে কেহ আরোগ্য লাভ করিতে পারে না। যে ব্যক্তি সুস্থতা লাভের আকাঙক্ষী, সেই চিকিৎসকের কাছে যায়। আজকাল মুসলমান ভাইদের মনে প্রকৃতপক্ষে ধর্মের প্রতিই টান নাই। এই কারণে তাহারা ধর্মীয় চিকিৎসকদের কাছে যায় না। ফলে তাহাদের ঈমান ও ধর্ম বিভিন্ন প্রকার ব্যাধিতে আক্রান্ত হইতেছে, অথচ তাহারা মোটেই টের পাইতেছে না। রোগী আপন রোগ. টের পায় না, ইহার ন্যায় মারাত্মক অনিষ্ট আর কি হইতে পারে? এই প্রকার রোগী যদি সুস্থ ব্যক্তিকে রোগী মনে করে, তবে ইহা আরও সর্বনাশের কথা। জনৈক নাক-কান কাটা ব্যক্তি নাকবিশিষ্ট লোকদিগকে নাকী" বলিয়া ডাকিত। মুসলমান ভাইদের অবস্থাও তদ্রুপ তাহারা প্রাচীন কামেল ঈমানদার ব্যক্তিদিগকে সুস্থ তো মনে করেই না; উপরন্তু তাহাদের নামে বিভিন্ন অপবাদ রটনা করে, যদ্দরুন তাহাদিগকে এইসবের খগ্ডনে ব্যাপৃত থাকিতে হয়। অদ্ভুত উল্টা যমানা বটে! বন্ধগণ! প্রাচীন লোকদের মধ্যে যে গোনাহ্গার ও ফাসেক ছিল না এমন নহে। তবে তাহারা আলেমদের সম্মুখে মাথা নত করিয়া ফেলিত। পারলৌকিক শাস্তির ভয় প্রদর্শন করিলে তাহারা ভীত হইয়া পড়িত। তাহারা নিজদিগকে ধর্ম বিষয়ে মতামতের অধিকারী মনে করিত না। ফলে তাহাদের ঈমান নিরাপদ ছিল। অপর পক্ষে যেখানে নব্যশিক্ষার ছৌয়াচ লাগিয়াছে এবং ফ্ড/.911000119.0010)

— পৃষ্ঠা ৫৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।