৫২ মাওয়ায়েষে আশ্রাফিয়া ছেলেও এইরূপ উপকার প্রাপ্ত হইবে। মোটকথা, আভিজাত্যে আখেরাতেরও উপকার আছে। তবে ইহা পারিভাষিক অভিজাতদের মধ্যেই সীমাবদ্ধ নহে; বরং যে কেহ খোদার প্রিয়পাত্র হইবে, তাহার সহিত সম্পর্ক থাকাই উপকারী হইবে। সুতরাং বংশমর্যাদার উপকার অস্বীকার করা নিতান্ত ভুল। আখেরাতে অভিজাত ও অনভিজাতের মধ্যে উপরোক্তরূপ পার্থক্য হইবে। দুনিয়াতেও এতদুভয়ের পার্থক্য বৈবাহিক সম্পর্কের মধ্যে প্রকাশমান। তাছাড়া, জ্ঞোন বুদ্ধি) তাহ্যীব-তামাদ্দুন ইত্যাদির দৃষ্টিতেও অভিজাত ও অনভিজাতের পার্থক্য সুস্পষ্ট। তাই বলিয়া অন্যকে হেয় জ্ঞান করিবেন না। এই পার্থক্টিকে ছোট ভাই ও বড় ভাই, পিতা ও পুত্র এবং রাজা ও প্রজার পার্থক্যের ন্যায় মনে করিবেন। বড় ভাই ছোট ভাইকে কিংবা পিতা পুত্রকে কখনও হেয় মনে করিতে পারে? বংশমর্যাদার বাড়াবাড়ি সম্পর্কে এই হইল মীমাংসা । ইহা একটি প্রাসঙ্গিক আলোচনা হইয়া গেল। আসলে আমার বক্তব্য ছিল যে, শুধু বংশগত সম্পর্কই যথেষ্ট নহে; বরং তৎসঙ্গে ঈমান ও নেক আমলও থাকিতে হইবে। 1১১ ৩৫০1 ০০৪৪ ৫ (45 25545 “যাহারা ঈমান আনিয়াছে এবং তাহাদের সন্তানসন্ততিও ঈমানের ব্যাপারে তাহাদের অনুসরণ করিয়াছে” আয়াত হইতেও এই বক্তব্য পরিষ্কার বুঝা যাইতেছে। কাহারও আত্ম-তুষ্টি লাভ করা উচিত নহে; বরং ঈমান ও নেক আমলের প্রতি মনোযোগী হওয়া উচিত। তাহা হইলেই বংশগত সম্পর্ক কাজে আসিবে-_নতুবা নহে। এই বক্তব্যটি 015) ৬২ (4 4455 5০৪০ 9 0 ৬ &। নিশ্চয়ই যাহারা ঈমান আনিয়াছে ও নেক কাজ করিয়াছে, আল্লাহ্ সত্বরই তাহাদের মধ্যে বন্ধুত্ব স্থাপন করিবেন" এই আয়াত হইতেও বুঝা যায়। ইহাতে ঈমান ও নেক আমলকেই বন্ধুত্ব প্রাপ্তির বুনিয়াদ বলা হইয়াছে। সুতরাং এই দুইটি ব্যতীত অন্য কোন বিষয়ই মূল বুনিয়াদ নহে; বরং অতিরিক্ত বিষয়ের মধ্যে গণ্য। মোটকথা, আয়াতের প্রথমাংশেই উদ্দেশ্য হাছিলের পন্থা বর্ণিত হইয়াছে। উহা দুই ভাগে বিভক্ত। একটি ঈমান ও অপরটি নেক আমল। উপস্থিত ক্ষেত্রে আমি নেক আমলেরই ব্যাখ্যা করিতে চাই। ঈমানের ব্যাখ্যার জন্য আকায়েদের অধ্যায় দেখা দরকার। যাবতীয় আকায়েদের ব্যাখ্যা করিলে এইরূপ একটি সভা যথেষ্ট নহে। তবুও আমি আকায়েদের পূর্ণ ব্যাখ্যা না করিয়া ইহার কয়েকটি প্রাথমিক প্রকার বর্ণনা করিয়া দিতেছি। আজকাল মানুষ এগুলির মধ্যেই অধিকতর বিভ্রান্ত হইতেছে। আকায়েদের ভূল-্রান্তিঃ আজকাল আকায়েদের ব্যাপারে দুই প্রকার ভ্রান্তি হইতেছে। একদল লোক শুধু ঈমান ও আকায়েদকেই জরুরী মনে করে। তাহারা আমলের প্রয়োজনীয়তা স্বীকার করে না। তাহাদের সাধারণ বিশ্বাস__ 2511 4১3 | খু। এ 3 ৬০ অর্থাঞ্ যে ব্যক্তি এই কলেমা উচ্চারণ করে এবং তওহীদ ও রেসালাতে বিশ্বাস স্থাপন করে, সে জান্নাতে যাইবে । তাহার পক্ষে আমল করার প্রয়োজন নাই। অপর একদল লোক ঈমানের, মধ্যেও ছাটাই করিয়া ফেলিয়াছে। ঈমানের আসল স্বরূপ হইল-_ (3 446 1 ০০ ৬০ এ ৪ ০৪ ০ম 'হযরত (দঃ) যে যে বিষয়সহ আবির্ভূত হইয়াছেন, তাহা সমস্তই সর্বান্তকরণে মানিয়া লওয়া। তিনি বলিয়াছেন ঃ আল্লাহ্ এক। কিয়ামত অবশ্যস্তাবী। আমলের ওযন সত্য। হিসাব-নিকাশ সত্য। জান্নাত ও দোযখ সত্য। ফ্ড/.9110001179.0010)
— পৃষ্ঠা ৫৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।