Mawayeze Ashrafiya : Ashraf Ali Thanwi — Mawayeze Ashrafiya 5
/ ২১২
📝 লেখা 📖 পিডিএফ

ধর্মের ব্যাখ্যা ৫১ অভিযোগের ভঙ্গিতে বলিতে লাগিলেন, “আমাদের এলাকায় ভদ্র ও সাধারণ একেবারে বরাবর হইয়া গিয়াছে। এত দিন “আস্সালামু আলাইকুম'-এর একটি পার্থক্য ছিল। কিন্তু এখন মৌলবীরা ইহাও উঠাইয়ী দিয়াছে । সকলের জন্য একই “আস্সালামু আলাইকুম" | আমি বলিলাম, কাজী সাহেব! ভদ্র ও সাধারণের পার্থক্য ধর্মীয় বিষয়ে, না সাংসারিক বিষয়ে £ যদি ধর্মীয় বিষয়ে হয়, তবে গ্রামে যাইয়া সাধারণ লোকদিগকে বলিয়া দিন, তাহারা যেন যোহর, আছর ও এশার নামায তিন রাকাআত করিয়া পড়ে৷ (এবং মাগরেবে দুই ও ফজরে এক রাকআত পড়ে 1) তাহারা ইহাতে স্বীকৃত না হইলে আপনারা চারি রাকাআতের স্থলে পাচ এবং তিন-এর স্থলে চারি রাকাআত করিয়া পড়িতে আরন্ত করুন। ইহাতে ভদ্র ও সাধারণের সাম্য বাকী থাকিবে। ইহা শুনিয়া কাজী সাহেব চুপ হইয়া গেলেন। আমি আরও বলিলাম, বলুন তো, “আস্সালামু আলাইকুম" ধর্মীয় কাজ, না সাংসারিক কাজ? জানা কথা, ইহা ধর্মীয় কাজ। তবে ইহাতে বড় ছোট-এর পার্থক্য থাকিবে কেন? সাংসারিক ব্যাপারে পার্থক্য করিলে আমরা বাধা দেই না। আপনারা মজলিসের সম্মুখে বসেন আর দরিদ্ররা পিছনে বসে- এই পার্থক্যই যথেষ্ট। কোন সাধারণ ব্যক্তি সম্মুখে অগ্রসর হইয়া বড়দের সারিতে বসিতে চাহিলে আমরা তাহাকে অবশ্যই বিরত রাখিব। মোটকথা, বংশগত সম্পর্কের ব্যাপারে উভয় পক্ষ হইতে বাড়াবাড়ি হইতেছে। একদল ইহাকেই যথাসর্বষ্ব মনে করে এবং অপর দল ইহাকে একেবারে নস্যাৎ করিয়া দেয়। এই কারণে আমি উক্ত আয়াতের মর্মীনুযায়ী ইহার মীমাংসায় প্রবৃত্ত হইয়াছি। আমি জিজ্ঞাসা করি, বর্তমানে যাহারা সমাজে সস্ত্রান্ত এবং নিজদিগকে ছিদ্দীকী, ফারুকী ও সৈয়দ আখ্যায় আখ্যায়িত করে, তাহারা বলুক, তাহাদের পূর্ববর্তিগণ সন্ত্রান্ত হইলেন কিরূপে ? উত্তর হইবে, তাহারা পূর্ণ ধার্মিক ছিলেন। এই কারণে এখন তাহাদের সহিত সম্পর্ক থাকাও সন্ত্রান্ত হওয়ার লক্ষণ বলিয়া বিবেচিত হয়। সুতরাং দেখা যাইতেছে, ধার্মিক ও ঈমানদার হওয়াই সম্ভ্রান্ত হওয়ার আসল কারণ। আমাদের পূর্ববর্তিগণও এই কারণেই সন্ত্রান্ত ছিলেন এবং তাহাদের সহিত সম্পর্কের ফলে আমরাও সন্ত্রান্ত বলিয়া পরিচিত। অবশ্য তৎসঙ্গে তাহাদের বংশও উচ্চ ছিল। তবে শুধু উচ্চ বংশ হওয়াই সন্ত্রাস্ত হওয়ার কারণ নহে। যেমন, আবু জাহল ও আবু লাহাবও উচ্চ বংশোদ্ভূত ছিল, কিন্তু তাহাদের সহিত সম্পর্কযুক্ত হইতে কেহই রাষী হইবে না; বরং ধর্মীয় ব্যাপারে তাহারা পূর্ণতা প্রাপ্ত ছিলেন, এজন্য তাহাদের সাথে সম্পর্কিত হওয়াতে শরাফত আসিয়া গিয়াছে! তবে বংশগত মর্যাদা একেবারে অসার নহে। শরীঅতের দৃষ্টিতে দুনিয়া ও আখেরাতে উভয়স্থলে ইহা স্বীকৃতি লাভ করিয়াছে। হাদীস শরীফে 'কুফৃ" অর্থাৎ বংশ, পেশা ও ধনদৌলত সমতুল্য ব্যক্তির সহিত বৈবাহিক সম্পর্ক স্থাপন করিতে বলা হইয়াছে। এইভাবে দুনিয়াতে বংশমর্যাদাকে স্বীকৃতি দেওয়া হইয়াছে। শরীঅতের দৃষ্টিতে কোন সম্তান্ত পরিবারের মহিলা অসন্তরান্ত পুরুষের সমতুল্য নহে। আখেরাতের বেলায়ও যে ব্যক্তি এরূপ সন্ত্রান্ত ব্যক্তিদের সন্তান হইবে, সে ঈমান আনিলে ও নেক আমল করিলে অন্যের অপেক্ষা বেশী স্ওয়াব পাইবে এবং আপন পূর্ববর্তী বুযুর্গদের সমপরিমাণ আমল না থাকিলে সে জান্নাতে তাহাদের স্তরে অবস্থান করিবে। এই উপকারটি শুধু সাধারণের নিকট সন্ত্ান্ত বলিয়া গণ্য ব্যক্তিদের জন্যই নহে; বরং কোন জোলাও খোদার ওলী হইলে তাহার ফড/.9110001179.0010)

— পৃষ্ঠা ৫৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।