৫০ মাওয়ায়েযে আশ্রাফিয়া ভীষণ চটিয়া গেল। অথচ ফরমায়েশী বিষয়বস্তু বর্ণনা করার অভ্যাস আমার আদৌ নাই। উপস্থিত ক্ষেত্রে যাহা উদয় হয়, তাহাই বর্ণনা করিয়া দেই। মোটকথা, বংশমর্যাদা সম্পর্কে উপরোক্তরূপ বাড়াবাড়ি চলিতেছে। ইহার কারণ অহস্কার ছাড়া কিছুই নহে। যাহারা শক্তিমান, তাহাদের অহঙ্কার পরিষ্কার ফুটিয়া উঠে! আর যাহারা দুর্বল, তাহাদের ব্যবহারে ইহা ধরা পড়ে। একদা আমি কান্ধলা নামক একটি ছোট শহরে গিয়াছিলাম। তথায় জনৈক নাপিত প্রকাশ্য মজলিসে আমাকে একটি মাসআলা জিজ্ঞাসা করিল। সে বলিল, যাহারা “'আস্সালামু আলাইকুম" বলিলে ক্ষেপিয়া উঠে-_ তাহারা কেমন? যাহাদের প্রতি কটাক্ষ করিয়া লোকটি প্রশ্ন করিল, তাহারাও মজলিসে উপস্থিত ছিল। প্রশ্ন শুনিয়া তাহাদের কপালে ঘর্ম দেখা দিল। না জানি কি ফতওয়া লাগে । আমি বলিলাম, “ধাহারা এরূপ করে, নিঃসন্দেহে তাহারা মন্দ লোক। কিন্তু যাহারা পারস্পরিক সাম্যতা বুঝাইবার নিয়তে “আসসালামু আলাইকুম'কে লম্বা করিয়া লাঠির ন্যায় ছুড়িয়া মারে, তাহারা আরও অধিক মন্দ লোক। ছোটরা বড়দিগকে সালাম করার নিয়ম নম্রতা সহকারে “আসসালামু আলাইকুম” বলা। লাঠির ন্যায় ছুড়িয়া মারা উচিত নহে। পিতাপুত্রের সালামের ন্যায় সালাম করিলে কেহ ক্ষেপিবে না।” প্রশ্নকারী চলিয়া গেলে উপস্থিত সন্ত্ান্ত লোকগণ হাসিয়া বলিতে লাগিলেন, “বস্ জনাব, আপনি এদের আসল রোগ ধরিতে পারিয়াছেন। বাস্তবিকই ইহারা সাম্যতা প্রদর্শনার্থে লাঠি ছোড়ার ন্যায় সালাম করে। ইহা আমাদের কাছে খুবই বিরক্তিকর মনে হয়। ভদ্রতার সহিত সালাম করিলে ক্ষেপার কোন কারণ নাই।” সুতরাং ধনীদিগকে অহহ্কারী বলা হইলেও গরীবরা এ ব্যাপারে পশ্চাতে নহে। ইহার বিপরীতে আরও একটি গল্প মনে পড়িল। জনৈক নাপিত কাহারও চিঠি লইয়া এক ছোট শহরে পৌঁছিল। তথায় শায়খ পরিবারের লোকদিগকে 'আস্সালামু আলাইকুম” বলায় তাহারা তাহাকে ধরিয়া খুব প্রহার করিল। বেচারা মার খাইয়া কাদ কাদ স্বরে বলিল, “হুযুর! তবে কি বলিব % তাহারা বলিল, “হযরত সালামত” বলিবে। এরপর জুমুআর নামাযে ইমাম যখন 'আস্সালামু আলাইকুম ওয়া রাহ্মাতুল্লাহ বলিলেন, তখন এ নাপিত সজোরে বলিতে লাগিল, “হযরত সালামত ওয়া রাহ্মাতুল্লাহ্, হযরত সালামত ওয়া রাহ্মাতুল্লাহ্।” ইমাম সাহেব তাহাকে ডাকিয়া বলিলেন ই “একি অদ্ভূত কথা!” সে বলিল, “হুযুর! আগে আমার কাহিনী শুনিয়া লউন। আমি এখানকার বিশিষ্ট লোকদিগকে 'আস্সালামু আলাইকুম” বলায় সালামত” বলিতে শিখাইয়া দিয়াছে। নামাযের মধ্যে আমার আশঙ্কা হইল যে, ফেরেশতারাও যদি “আসসালামু আলাইকুম" বলিলে রাগান্বিত হয়, তবে আমার সর্বনাশ। কারণ, তাহাদের মধ্যে একজন মৃত্যুর ফেরেশতাও রহিয়াছেন। তিনি আমার প্রাণ বাহির করিয়া তবে ছাড়িবেন। এই কারণে আমি নামাযের মধ্যেও সালামের পরিবর্তে 'হ্যরত সালামত' বলিয়াছি।” এরপর ইমাম সাহেব তথাকার বিশিষ্ট লোকদিগকে ভংসনা করিয়া বলিলেন, “একি বাজে কথা, আপনারা সুন্নত পালন করিতেও নিষেধ করিতেছেন।” মোটকথা, কিছু সংখ্যক লোক এমনও আছে। আরও একটি গল্প মনে পড়িল। কানপুরে অবস্থান কালে গ্রাম হইতে জনৈক কাজী সাহেব আমার নিকট আসিলেন। তিনি আস্সালামু আলাইকুম বলিয়া নিকটেই বসিয়া গেলেন। কিছুক্ষণ ফডড/.9110001179.0010)
— পৃষ্ঠা ৫৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।