ধর্মের ব্যাখ্যা ৪৯ “যাহারা ঈমান আনে এবং তাহাদের বংশধরগণও তাহাদের অনুসরণ করিয়া ঈমান আনে, (অর্থাৎ, কাফের কিংবা ফাসেক না হয়) আমি তাহাদের বংশধরদিগকেও তাহাদের সহিত মিলাইয়া দিব। (অর্থাৎ, উভয়ের আমল সমান না হইলেও উভয়কে সমান মর্যাদা দিয়া দিব)” যেমন, কোন বাদশাহ্ পুত্রসহ কোথাও মেহমান হইলে পুত্র পিতার সহিত একই স্থানে অবস্থান করে। এক্ষণে সমমর্যাদী দানের অর্থ কেহ এইরূপ মনে করিতে পারে যে, উচ্চ মর্যাদাবিশিষ্ট ব্যক্তিকে নীচে আনা হইবে কিংবা তাহার মর্যাদা সামান্য হাস করা হইবে এবং নিন্ন মর্যাদাসম্পন্ন ব্যক্তির মর্যাদা বাড়াইয়া উভয়কে গড়ে সমমর্যাদা দেওয়া হইবে । এই সন্দেহ খগ্ডনের নিমিত্ত আল্লাহ্ পাক বলেনঃ তেডি ৩৩ কিন তক আআ ও “আর আমি উচ্চ মর্যাদাসম্পন্ন ব্যক্তির আমল বিন্দুমাত্র হাস করিব না।” অতএব, বুঝা গেল যে, যাহারা কম আমল করিবে, তাহাদের আমল বাড়াইয়া দিয়া পূর্ণ আমলকারীদের সহিত মিলাইয়া দেওয়াই সমমর্যাদা দানের তাৎপর্য। ইহ! শুনিয়া হয়তো কেহ আনন্দিত হইবে যে, তবে আমাদের আমল করার প্রয়োজন নাই। তাই সঙ্গেসঙ্গেই এই ধারণার খণ্ডন করিয়া বলেনঃ ৬০ ০০৫৮৪০৪০এ এ৪ “প্রত্যেক ব্যক্তি তাহার নিজস্ব আমলের সহিত জড়িত থাকিবে !” সুতরাং আমলের প্রয়োজন আছেই। আমল ব্যতীত সমমর্যাদা লাভ হইবে না। বংশমর্যাদার মূল্য 8 বংশমর্যাদা উপকারী কিনা, উপরোক্ত আলোচনার প্রেক্ষিতে এই প্রশ্নের সমাধান হইয়া গিয়াছে। বর্তমানে এই ব্যাপারে খুবই বাড়াবাড়ি চলিতেছে । অনেকে বংশমর্যাদীকেই বড় মূলধন মনে করিতেছে! আবার অনেকে ইহাকে “কিছুই নহে" বলিয়া একেবারে উড়াইয়া দিতেছে। যাহারা উচ্চ বংশধর নহে, সাধারণতঃ তাহারাই ইহাকে উড়াইয়া দেয়। বলিতে কি, উভয় পক্ষই অহংকারের বশবর্তী হইয়া এরূপ করিতেছে। যাহারা ইহাকে প্রকৃত মূলধন মনে করে, তাহারা ইহা দ্বারা অন্যের কাছে এই বলিয়া বড় হইতে চায় যে, আমরা, এতবড় মর্যাদার অধিকারী । কাজেই আমাদিগকে বড় মনে কর। অপরপক্ষে যাহারা ইহাকে উড়াইয়া দেয়, তাহারাও মনে মনে এইরূপ দাবী করে, আমরা সন্্ান্ত লোকদের তুলনায় কোন অংশে হেয় নহি। কারণ, বংশমর্যাদা কোন জিনিসই নহে। এই দ্বন্দের ফলে অনেকে বংশমর্যাদাকে সমূলে উৎপাটিত করিয়া দিয়াছে। আবার অনেকে টানা-হেছ্ড়া করিয়া নিজদিগকে সন্ত্ান্ত বংশের অন্তভূক্ত করিয়া লইয়াছে। আমি এক জায়গায় গিয়াছিলাম। সেখানকার নীচ জাতিরা নিজদিগকে চারি ভাগে ভাগ করিয়া লইয়াছিল। (১) শায়খ, (২) সৈয়দ, (৩) মোগল ও (৪) পাঠান। তাহারা আপন মহল্লার নামও পাল্টাইয়া দিয়াছিল। আমি এই মহল্লার নাম প্রকাশ করিতে চাই না। তথায় পৌঁছিলে মহল্লাবাসীরা আমাকে কিছু বয়ান করিতে অনুরোধ করিল। ঘটনাক্রমে আমি বংশমর্যাদা সম্বন্ধেই বর্ণনা আরন্ত করিলাম । (অথচ আমি তখন পর্যন্ত উপরোক্ত ঘটনার বিন্দুবিসর্গও জানিতাম না। কেহ আমাকে জানায়ও নাই।) আমার বর্ণনা শুনিয়া তাহারা যারপরনাই অসন্তুষ্ট হইল। তাহারা বলিতে লাগিল, “এছাড়া কি অন্য কোন আলোচ্য বিষয় ছিল না?” তাহাদের ধারণা ছিল, তথাকার শায়খ বংশের লোকেরা ফরমায়েশ করিয়া এই বিষয়টি বর্ণনা করাইয়াছে। ফলে শায়খের প্রতিও তাহারা ফ্/.9110001179.0010)
— পৃষ্ঠা ৫৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।