Mawayeze Ashrafiya : Ashraf Ali Thanwi — Mawayeze Ashrafiya 5
/ ২১২
📝 লেখা 📖 পিডিএফ

৪৮ মাওয়ায়েযে আশ্রাফিয়া ভরসায় থাকিলে আমি কোন উপকার করিতে পারিব না। হা, নিজেও পুজি যোগাড় করিলে আমি উপকার করিতে পারিব। সুতরাং বংশগত সম্পর্ক ও তাবার্রুকের কার্যকারিতা এতটুকুই যে, নিজের আমল ব্যতীত শুধু ইহাতে কোন লাভ নাই। অবশ্য নেক আমলসহ হইলে ইহার উপকারিতা অস্বীকার করা যায় না। তাবার্রুক আদৌ উপকারী না হইলে পূর্ববর্তী বুযুর্গগণ ইহার প্রতি মনোযোগ দিতেন না। অথচ তাহারা এদিকে মনোযোগ দিয়াছেন বলিয়া বর্ণিত আছে। স্বয়ং হযরত দেঃ) আপন তাবার্রুক বিলাইয়াছেন। একবার তিনি জনৈক ছাহাবীকে আপন চাদর মোবারক দিয়া দেন। হজ্জের সময় তিনি আপন কেশ মোবারক বন্টন করেন। অন্যান্য আরও ঘটনাবলী হইতে প্রমাণিত হয় যে, তাবার্রুক বাস্তবিকই উপকারী। তবে শুধু তাবার্রুক কোন কাজে আসে না। আসল পুঁজির সহিত ইহা যোগ হইলে উপকার অনেক বাড়িয়া যায়। যেমন, খাদ্যের সহিত চাটনী, মোরববা ইত্যাদি থাকিলে খাদ্যের স্বাদ বাড়িয়া যায়। তাই বলিয়া কেহ যদি বন্ধুদিগকে নিমন্ত্রণকরত দস্তরখানে শুধু চাটনী ও মোরববা পরিবেশন করে, তবে ইহাকে নিমন্ত্রণ বলা হইবে না; বরং রসিকতা বলা হইবে। তদ্রুপ যে সমস্ত বিষয় অতিরিক্ত, উহাদের উপর উদ্দেশ্য সিদ্ধি নির্ভরশীল নহে। তবে আসল বিষয়ের সহিত যোগ হইলে উহারা উপকারী হইয়া থাকে |1 দাওয়াতের দস্তরখানে চাটনী মোরববা না থাকিলেও উহা দাওয়াত বলিয়া গণ্য হইবে; কিন্তু শুধু চাটনী মোরববা থাকিলে এবং খাদ্য না থাকিলে উহাকে দাওয়াত বলিয়া গণ্য করা হইবে না। আর যদি উভয়টি মওজুদ থাকে, তবে উহা সুস্বাদু ও উচ্চমানের দাওয়াত হইবে। তাবার্রুক উপকারী হওয়ার তাৎপর্য ঃ তাবার্রুক অবশ্যই উপকারী । তবে ইহার জন্য কয়েকটি শর্ত আছে। (অর্থাৎ, ঈমান ও নেক আমল) সরকার আপন অনুগতদের প্রতি বিশেষ অনুগ্রহ করেন। কিন্তু কখন? যখন তাহারা বিদ্রোহ কিংবা অপরাধের প্রশ্রয় না লয় এবং সুশিক্ষায় শিক্ষিত হইয়া সরকারের আনুগত্য করে! এমতাবস্থায় অন্যের তুলনায় তাহাদের প্রতি বেশী লক্ষ্য রাখা হয়। এই কারণে পূর্ববর্তী বুযুর্গগণ বুযুর্গদের নেক সন্তানের সর্বদাই সম্মান করিয়াছেন। ঘটনাবলী সাক্ষ্য দেয় যে, স্বয়ং বুযুর্গগণও আপন সন্তানদিগকে মর্যাদার দৃষ্টিতে দেখিয়াছেন। লেখাপড়া শিক্ষা দেওয়ার নিয়ম প্রচলিত আছে। তাহাদের জন্য পৃথক কোন বালিকা-বিদ্যালয় নাই। থাকা সঙ্গতও নহে। (ইহাতে অনেক অনর্থ দেখা দেয়। অভিজ্ঞতা দ্বারা ক্রমশঃই ইহা প্রমাণিত হইতেছে।) আমার ফুফী সাহেবাও তদ্রুপ বাড়ীতেই মেয়েদিগকে পড়াইতেন এবং এজন্য কোনরূপ পারিশ্রমিক গ্রহণ করিতেন না। একবার তাহার নিকট জনৈকা সৈয়দ বংশীয়া বালিকা পড়িতে আসে। ফুফী বলেনঃ এ রাত্রিতেই আমি হযরত ফাতেমা (রাঃ)-কে স্বপ্নে দেখিলাম । তিনি বলিতেছেন ৪ “ওমদাতুন্েছা, আমার এই মেয়েটিকে আদর করিয়া পড়াইবে।” এমনি ধরনের আরও অনেক স্বপ্ন দ্বারা প্রমাণিত হয় যে, বুযূর্গগণ আপন সক্তানদের প্রতি বিশেষ লক্ষ্য রাখেন। আখেরাতে আল্লাহ্‌ তা'আলা বুযুর্গদের সন্তানদিগকে বুযুর্গদের সমমর্যাদায় উন্নীত করিয়া দিবেন। এ সম্পর্কে আল্লাহ্‌ বলেনঃ 3214 ৮ িঠ 2 0225 ৫53 (6553 351 ৩) ফ্ড/.9110001179.0010)

— পৃষ্ঠা ৫৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।