ধর্মের ব্যাখ্যা ৪৫ উল্লিখিত হওয়ায় বুঝা যায় যে, এইগুলি ছাড়া অন্য কোন সম্পর্কাদি বন্দাকে মুক্তি দিতে পারিবে না। উদাহরণতঃ শুধু কোন বুযুর্গের সন্তান হওয়া বা কোন বুযুর্গের “তাবার্রুক' পেবিত্র বস্তু প্রসাদ) নিজের কাছে থাকা যুক্তির জন্য যথেষ্ট নহে। তাবার্রুক সংক্রান্ত আলোচনা £ বন্ধুগণ! আমি বুযুর্গদের তাবার্রুক অস্বীকার করি না; ইহার স্বরূপ কি তাহা একটি উদাহরণ দ্বারা বুঝাইতে চাই। ধর্মীয় ব্যাপারে দুনিয়ার উদাহরণ দিতে লজ্জা হয়; কিন্তু কি করি, আজকাল সাধারণ লোকের রুচিই বিগড়াইয়া গিয়াছে। তাহারা দুনিয়ার ব্যাপারাদিকে যতটুকু মুল্য দেয়, খোদার ব্যাপারাদিকে ততটুকু দেয় না। ফলে কোন ধর্মীয় ব্যাপারকে দুনিয়ার ব্যাপারের সহিত তুলনা দিয়া বুঝাইলে তাহারা সহজে বুঝিতে পারে । এই কারণে আমি লজ্জাভারাক্রান্ত অবস্থায় তাবার্রুকের কার্কারিতার একটি উদাহরণ পেশ করিতেছি। মনে করুন, দুই ব্যক্তি বি এ পাশ করিয়া চাকুরীর দরখাস্ত করিল, তন্মধ্যে এক ব্যক্তির পরিবার সরকারের হিতাকাক্ষী বলিয়া প্রসিদ্ধ! দ্বিতীয় ব্যক্তির এরূপ কোন বৈশিষ্ট্য নাই। এক্ষেত্রে যাহার পরিবার সরকারের হিতাকাঙক্ষী সে-ই সর্বাথে চাকুরী পাইবে। যদি উভয় ব্যক্তিই চাকুরী পায়, তবে প্রথম ব্যক্তি উচ্চপদ লাভ করিবে এবং দ্বিতীয় ব্যক্তি নিন্নপদ পাইবে । মোটকথা, অগ্রে চাকুরী দেওয়ার বেলায়ই হউক কিংবা উচ্চপদ দেওয়ার বেলায়ই হউক, সন্ত্রান্ত পরিবারের লোকের প্রতি বিশেষ নযর দেওয়া হয়! কেননা, সে সরকারের হিতাকাজক্ষী পরিবারের সহিত সম্পর্ক রাখে। কিন্তু এই ব্যক্তি যদি শুধু হিতাকাজক্ষী পরিবারের লোক হয় এবং বি, এ পাশ না করে-_উপরস্ত কোন মুর্খ ও বদমায়েশ হয়, তবে চাকুরীর বেলায় ৬১ ০০: ০০ ১ “আমার পিতা বাদশাহ ছিলেন” বলা কোন কাজে আসিবে না; বরং সে অপরাধ করিলে অন্যের তুলনায় তাহাকে বেশী শাস্তি দেওয়া হইবে৷ কারণ হিসাবে বলা হইবে, তুমি সরকারী আইন সম্বন্ধে সম্যক জ্ঞাত ছিলে, তোমার পরিবারের প্রত্যেকের মুখে সরকারের অনুগ্রহের কথা আলোচিত হইত, তা সত্ত্বেও তুমি সরকারী আইনের বিরোধিতা করিতে উদ্যত হইলে কেন? এই হিসাবে তাহার উপর এমন শক্ত মামলা কায়েম হওয়া বিচিত্র নহে, যাহা একজন ধু্পী কিংবা! জোলার অপরাধের বেলায়ও হইতে পারে না। সে রাষ্ট্রের দৃষ্টিতে বেশী ঘৃণাহ হইয়া যাইতে পারে। অনেক ঘটনা এই বিষয়ের সাক্ষ্য দান করে। অনুরূপভাবে বুযুর্গদের সহিত কাহারও বংশগত সম্পর্ক থাকিলে এতটুকু উপকার নিশ্চয়ই হয় যে, যে, ঈমান ও নেক আমল করিলে সে অন্যের তুলনায় দ্রুত সাফল্য অর্জন করিতে পারে; কিংবা উচ্চ মর্যাদা লাভ করিতে পারে। কিন্তু এই ব্যক্তি নাফরমানীতে লিপ্ত থাকিলে শুধু বংশগত মর্যাদা তাহীর কৌন উপকারে আসিবে না। এক্ষণে একটি হাদীসের ব্যাখ্যা প্রসঙ্গে আমার উস্তাদ মরহুমের একটি উক্তি মনে পড়িল। প্রথমে হাদীসটি শুনাইয়া দেই--হুযুর (দঃ)-এর যমানায় আবদুল্লাহ্ ইব্নে উবাই নামক জনৈক ব্যক্তি ছিল। সে ছিল মুনাফিকদের সর্দার; কিন্তু তাহার ছেলে খাটি ঈমানদার ছিল। মুনাফিক সর্দারের এন্তেকাল হইলে তাহার পুত্র হুযুর (দঃ)-এর খেদমতে উপস্থিত হইয়া আরয করিল ঃ “ইয়া রাসূলাল্লাহ! আমার পিতা এন্তেকাল করিয়াছেন। তাহার কাফনের জন্য আপনি স্বীয় কোর্তা প্রদান করুন|” (ইহার বরকতে হয় তো খোদা তাহাকে ক্ষমা করিতে পারেন।) হুযূর (দঃ) আপন কোর্তা দিয়া দিলেন এবং তাহার জানাযায় শামিল হইলেন; এমন কি জানাযার নামাষও তিনিই পড়াইবেন মনস্থ করিলেন। ফ্ড/.9110001179.0010)
— পৃষ্ঠা ৫১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।