ধর্মের ব্যাখ্যা ৪৩ ১2 ০১১ ০৬৯০ ০০৮৯৯০০950৮ ০০ ক 005155৯15১0 ০১০ (দস্ত আয তলব নাদারম তা কামে মান বর আয়াদ ইয়া তন রসদ বজানা ইয়া জা যেতন বর আয়াদ) “যে পর্যন্ত উদ্দেশ্য হাছিল না হয়, সেই পর্যন্ত অন্বেষণে বিরত হইব না। আমার দেহ প্রেমাস্পদের নিকট চলিয়া যাইবে, না হয় আমার প্রাণ দেহ পিঞ্জর ত্যাগ করিবে” ভাইগণ, সত্যের উপর কায়েম থাকার বেলায়ও যদি আমরা এরূপ দৃঢ়তা প্রদর্শন করিতে পারি, তবে নিঃসন্দেহে আমরা উদ্দেশ্যে সাফল্যমণ্তিত হইতে পারিব। এখানে প্রকাশ স্থল যদিও মন্দ ছিল, তবুও হযরত জুনাইদ চোরের এই দৃঢ়তার সম্মান করিলেন। তেমনি আগন্তুক ব্যক্তি দাড়ি মুণ্তাইয়া যদিও একটি অবাঞ্থিত কাজ করিয়াছিল, তথাপি উহা সত্যের উপর প্রতিষ্ঠিত ছিল বলিয়া আমি উহার সম্মান করিয়াছি। (কেননা, সত্যবাদী লোকের বেলায় পুরাপুরি আশা করা যায় যে, তাহারা মুরীদ হওয়ার সময় যে অঙ্গীকার করিবে, পরে উহার বিরোধিতা করিবে না।) এই ব্যক্তি আমার নিকট হইতে ফিরিয়া গিয়া আজীবন দাড়ি মুণ্ডায় নাই। ফলে তাহার দাড়ি এত লম্বা হইয়াছিল যে, তাহাকে পূর্বেকার দৃশ্চরিত্র ব্যক্তি বলিয়া চিনা যাইত না। (আসলে উত্তম গুণাবলী সর্বাবস্থায়ই উত্তম। কেহ উত্তম গুণে গুণান্বিত থাকিলে যদিও এক সময় সে নিকুষ্টরূপে প্রকাশিত হইয়া থাকে, কিন্তু তাহার সংশোধন হইলে পুরাপুরি সংশোধন হইয়া যায়।) যাক, আমার কথা হইল উপরোক্ত ব্যক্তির ন্যায় আপনিও যাবতীয় ময়লাসহ দুরবস্থায় নিজকে কোন বুযূর্গের হাতে সোপর্দ করিয়া দিন। এ ধারণা করিবেন না যে, এই অবস্থায় আমি কিরূপে বুযুর্গদের নিকট যাইব। দৌঁআর স্থানঃ আমি বলিতেছিলাম বুযুর্গগণ মাগ্ফেরাতের দোআ করিতেও লজ্জাবোধ করেন, তাসন্বেও মনকে বুঝাইয়া শুনাইয়া মনের ময়লা ধৌত করার নিয়তে তাহারা দো'আ হইতে বিরত থাকেন না। সুতরাং জায়েয বিষয়ের দো'আ করিতেও যখন তাহারা লজ্জা করেন, যেদিও শেষ পর্যন্ত দোঁআ হইতে বিরত না থাকেন) তখন আপনার না-জায়েয কাজের জন্য দো'আ করিতে তাহারা কিরূপে সাহস করিতে পারেন? অতএব, জীবিত কিংবা মৃত বুযুর্গদের দ্বারা এই ধরনের দো'আ চাওয়া নিরর্৫থক। ইহাতে তাহাদিগকে কষ্ট দেওয়া ছাড়া কিছুই লাভ নাই। না-জায়েয দো'আ ব্যতীত সমস্ত জায়েয দো'আ সাক্ষাৎ এবাদত, যদিও তাহা দুনিয়া লাভের নিমিত্ত হয়। হাদীসে বর্ণিত আছে £ ৪১৮ (৮ ”০২ “দো'আ এবাদতের সারবস্ত।, দো'আর মধ্যে দীনতা ও হীনতা প্রকাশ পায়। দো'আকারী ব্যক্তি নিজেকে হীন ও মুখাপেক্ষী মনে করিয়াই দো'আ করে। পক্ষান্তরে ওযীফা পাঠকারী ব্যক্তি নিজেকে হীন মনে করে না। তাহার বাহ্যিক অবস্থা হইতে দাবীর ভাব ফুটিয়া উঠে। সে মনে করে, ওষীফা পাঠ করিলে সাফল্য অনিবার্য তাহাদের কথাবার্তা শুনিলে ইহা পরিষ্কার বুঝা যায়। তাহারা এই ধরনের কথাবার্তা বলে ঃ “হুযুর, কোন অব্যর্থ ওযীফা বলিয়া দিন।” কোন ওষীফা সম্বন্ধে “ইহা পরীক্ষিত”__এই কথা লিখিয়া দিলে ইহার উপর এত ভরসা করে, যেন ইহার অন্যথা হওয়া অসম্ভব। ইহাতে ভাব নিহিত থাকায় এইসব ওষীফা পছন্দনীয় নহে। দুঃখের বিষয়, আজকাল অধিকাংশ লোক দোঁআর পরিবর্তে ওযীফা পাঠ করে। ইহা যদিও জায়েয (শরীঅত-বিরুদ্ধ কোন কিছু না থাকিলে) কিন্তু ইহাতে ছওয়াব মোটেই ফডড/.9110001179.0010)
— পৃষ্ঠা ৪৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।