Mawayeze Ashrafiya : Ashraf Ali Thanwi — Mawayeze Ashrafiya 5
/ ২১২
📝 লেখা 📖 পিডিএফ

৪২ মাওয়ায়েষে আশ্রাফিয়া হইলে এই আবর্জনার স্তুপ ধুইয়া পরিষ্কার হইয়া যাইবে এবং একদিন নৌকা কুলে পৌঁছিয়া যাইবে! অনেকে এইরূপ ধারণার বশবর্তী হইয়া বুযুর্গদের নিকট যায় না যে, দুনিয়ার এই পায়খানা লইয়া গেলে তাহারা কি মনে করিবেন? বন্ধুগণ! এইরূপ কুমন্ত্রণাকে অন্তরে স্থান দিবেন না। বুযুর্গগণ খোদার চরিত্রে চরিত্রবান। তাহারা কোন আগন্তককে নিকৃষ্ট মনে করেন না। তীহারা দোষ গোপনকারী ও উদার প্রাণ! নিজদিগকেই তাহারা সবচেয়ে বেশী নিকৃষ্ট মনে করিয়া থাকেন। সুতরাং তাহারা অন্যকে কিরপে হেয় জ্ঞান করিতে পারেন। আপনি সমস্ত নাপাকী লইয়া তাহাদের নিকট চলিয়া আসুন। জনৈক ব্যক্তির অবস্থা যদিও আমি পছন্দ করিতে পারি নাই; কিন্তু উহার ভিত্তি অত্যন্ত চমকপ্রদ মনে হইয়াছে। লোকটি জৌনপুর হইতে আমার কাছে মুরীদ হইতে আসিয়াছিল! গোড়ালির নীচ পর্যন্ত পাজামা পরিহিত, দাড়ি মুণ্ডানো ও দীর্ঘগোপ অবস্থায় সে আমার নিকট পৌছিয়া নিজের সমুদয় অবস্থা আমাকে খুলিয়া বলিল। এর পর মুরীদ হওয়ার জন্য অনুরোধ জানাইল। আমি তাহাকে মাগরেবের পর সময় নিদিষ্ট করিয়া দিলাম। সে দিন ছিল শুক্রবার । ভদ্রলোক সেদিনও উস্কো খুস্‌্কো ক্ষৌরকার্য করিল। কিছু যে দাড়ি গজাইয়াছিল তাহাও মুণ্ডাইতে কসুর করিল না! আমার কাছে পৌছিয়াও সে পাপ কাজ ত্যাগ করিল না দেখিয়া আমি মনে খুব বিরক্তি অনুভব করিলাম । কিন্তু জুমার নামাযের পর সে এই কার্ষের যে ভিত্তি বর্ণনা করিল, তাহাতে আমি উল্লসিত না হইয়া পারিলাম না। সে বলিতে লাগিল, “বোধ হয়, আমার দাড়ি মুণ্ডানো আপনার মনে বিরক্তির উদ্রেক করিয়াছে ।” আমি বলিলাম, “নিশ্চয়ই!” সে আবার বলিল, আমারও এই ধারণাই ছিল। কিন্তু আমি চিকিৎসকের সম্মুখে স্বীয় রোগের আসল অবস্থা খুলিয়া ধরিতে চাহিয়াছিলাম। এই কারণে আমি এই আকৃতিতে নিজকে পেশ করিয়াছিলাম। এখন আপনি আমার ব্যাপারে যাহা ইচ্ছা ব্যবস্থা গ্রহণ করিতে পারেন। আমি সর্বান্তঃকরণে হাযির আছি। দৃঢ়তার আবশ্যকতা $ আগন্ভকের কাজ বিরক্তিজনক হইলেও উহার ভিত্তি পছন্দনীয় ছিল। ইহাতে আমি বুঝিলাম যে, তাহার উপর সততার প্রভাব বিস্তার করিয়া রহিয়াছে। তবে অজ্ঞানতার কারণে অবাঞ্চিত পন্থায় উহার বিকাশ ঘটিয়াছে। তা সত্বেও আমি তাহার সততার সম্মান করিলাম । হযরত জুনাইদ বাগ্দাদী (রঃ) ও একদা জনৈক চোরের প্রতি এমনি সম্মান প্রদর্শন করিয়াছিলেন। হযরত জুনাইদ রেঃ) জনৈক ব্যক্তিকে শুলীতে ঝুলন্ত দেখিয়া নিকটের লোকদিগকে জিজ্ঞাসা করিলেন, “এই ব্যক্তিকে শুলীতে চড়ানো হইল কেন?” উত্তরে বলা হইল, “হুযুর, লোকটি অতিশয় পাকা চোর ছিল। প্রথমবার চুরি করিলে তাহার ডান হাতটি কাটিয়া ফেলা হয়। ইহাতেও সে চুরি হইতে নিরস্ত্র হয় নাই। দ্বিতীয়বার চুরি করিলে তাহার বাম পাটি কর্তন করা হয়, সে তবুও বিরত হয় নাই। ফলে তাহাকে জেলে আবদ্ধ রাখা হয়। কিন্তু সে জেলখানায়ও চুরি করে। এক্ষণে বিচারক তাহাকে শুলীর নির্দেশ দিয়াছেন!” ইহা শুনামাত্রই হযরত জুনাইদ দৌড়িয়া লোকটির পদচুত্বন করিলেন। বাহ্যদর্শী লোকগণ ইহাতে আপত্তি উথাপন করিয়া বলিল, “আপনি বুযুর্গ ব্যক্তি হইয়া একজন পাকা চোরের পদচুম্বন করিলেন কেন জুনাইদ বলিলেন, “আমি চোরের পদচুম্বন করি নাই; বরং তাহার দৃঢ়তার পদচুম্বন করিয়াছি। সে যাহাই হউক-_আপন সঙ্কল্পে অটল ছিল। তাহার প্রেখাম্পদ যদিও কতই নিকৃষ্ট ছিল, তবুও সে তাহার পিছনে প্রাণ দিয়া দিয়াছে।” তাহার অবস্থা হইল ঃ ফ্/.9110001179.0010)

— পৃষ্ঠা ৪৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।