Mawayeze Ashrafiya : Ashraf Ali Thanwi — Mawayeze Ashrafiya 5
/ ২১২
📝 লেখা 📖 পিডিএফ

৪০ মাওয়ায়েষে আশ্রাফিয়া প্রদর্শন হেতু দোঁআর ওয়াদা করেন। তাহাদিগকে খুবই চরিত্রবান গণ্য করা হয়। আজকালকার বিবেকপূজারীদের মতে আলেমদের আচরণ এরূপই হওয়া উচিত। ইহার অর্থ তো তাহাই হইল যে, আলেমগণ সত্য প্রকাশ হইতে বিরত থাকেন। এই শ্রেণীর বুযুর্গ স্বীয় চরিত্র গুণে অস্পষ্ট ওয়াদা করেন। তাহারা আসলে কি দো'আ করেন, তাহা অন্যেরা জানে না । নির্জনে তাহাদের দো'আ শুনিলেই ইহা বুঝা যাইবে; কেহ কেহ নির্জনে খোদার সম্মুখেও সদাচার প্রদর্শন পূর্বক অস্পষ্ট দোঁজা করেন। কিন্তু ইহারা মুহাকেক নহেন। অধিকাংশ বুযুর্গই নির্জনে এইরূপ দোঁআ করেন-_-“হে খোদা! এই চাকুরী যদি শরীঅতসম্মত হয় এবং সংশ্লিষ্ট ব্যক্তির ধর্মের পক্ষে ক্ষতিকর না হয়, তবে উহা তাহাকে মিলাইয়া দাও। অন্যথায় কখনও দিও না।” একবার মাওলানা শাহ্‌ ফযলুর রহমান সাহেবের খেদমতে এক ব্যক্তি আরয করিল ঃ “হুযুর আমার মোকদ্দমার জন্য দো'আ করুন।” ঠিক সেই মুহুর্তে প্রতিপক্ষও উপস্থিত হইয়া দোঁআর দরখাস্ত পেশ করিল। এখন এই উভয় স্ংকটের সমাধান যে কেহ করিতে পারে না। কোনরূপ কারণ না দর্শাইয়াই এক পক্ষকে অস্বীকৃতি জ্ঞাপন ও অপর পক্ষকে ওয়াদা দান অসঙ্গত ছিল, আর উভয় পক্ষের জন্য ওয়াদা করার উপায় বাকী ছিল ? হা, খোদা যাহাকে আধ্যাত্মিক নূর দান করেন, তিনিই এ সমস্যার সমাধান করিতে পারেন। শাহ্‌ সাহেব তৎক্ষণাৎ এইরূপ দোঁআ করিলেন £ হে খোদা! “হকদারকে তাহার হক পৌঁছাইয়া দাও।” এইভাবে উভয় পক্ষের বাসনা পূর্ণ হইয়া গেল। শাহ্‌ সাহেব প্রকাশ্য মজলিসে দোঁআ করিলেন। অন্যান্য বুযুর্গগণও প্রকাশ্যে যে ওয়াদাই করুন না কেন, নির্জনে তাহারা উপরোক্তরূপ দো'আই করিয়া থাকেন। অর্থাৎ, অমুক ব্যক্তির মনোবাঞ্কা শরীঅত-বিরুদ্ধ না হইলে তাহা পূর্ণ করিয়া দাও, নতুবা পূর্ণ করিও না। কারণ, তাহারা খোদার নৈকট্যপ্রাপ্ত ব্যক্তি। কাজেই খোদার পছন্দের খেলাফ কোন দোঁআ তীহারা কিরূপে করিতে পারেন? সাধারণ লোক খোদার সম্মুখে অনেকটা খোলাখুলিভাবে আরয করিতে পারে। (যেমন, অনেক গ্রাম্য ব্যক্তি পদস্থ অফিসারদের সহিত অকপট হইয়া কথাবার্তা বলিয়া ফেলে ।) কিন্তু বুযূর্গগণ সর্বদা ভীত সন্ত্রস্ত থাকেন। না-জায়েয কাজের জন্য দো'আ করা দূরের কথা-__ জায়েয কাজের দোঁআ করার বেলায়ও তাহাদের অবস্থা দাড়ায় এইরূপ £ ৫৫ ৪১৯১১ | 97 ৫৬ _ 4896 লী ৯5৮ ৬ “প্রেমাম্পদের সহিত বহু প্রকারে কানাকানি করিতে চাই; কিন্তু পাপের কারণে রসনা বিকল হইয়া পড়ে।” বুযুর্গগণ খোদার নিকট বহু কিছু আরয করিতে চান; কিন্তু আপন পাপরাশির কল্পনা মানস- পটে উদয় হওয়ার কারণে মুখ হইতে কিছুই বাহির হয় না। মাগ্‌ফেরাতের দোঁআ পছন্দনীয় হওয়ার ব্যাপারে সন্দেহের অবকাশ নাই। কিন্তু এই দো'আর বেলায়ও পাপের কল্পনায় তাহাদের জিহ্বা অচল হইয়া পড়ে৷ শরীঅতে দো'আ করার নির্দেশ আছে বলিয়াই তাহারা দো'আ করেন। তাহারা মনকে এই বলিয়া প্রবোধ দেন £ “খোদার সহিত লজ্জা কিসের ? আমরা নাপাক এ কারণে তাহার দরবারে কোনকিছু আরয করিবার উপযুক্ত নহি-_ইহাই হইতেছে লজ্জার কারণ । কিন্তু দূরে দূরে থাকিলে পাক হইবে কিরূপে ? তাহার দরবারে হাধির না হইলে পাক হওয়া অসম্ভব আগে ফ্/.9110001179.0010)

— পৃষ্ঠা ৪৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।