Mawayeze Ashrafiya : Ashraf Ali Thanwi — Mawayeze Ashrafiya 5
/ ২১২
📝 লেখা 📖 পিডিএফ

ধর্মের ব্যাখ্যা ৩৯ বাস্তবিকই আমরা খুব উদাসীনতার মধ্যে পড়িয়া আছি। ইহার প্রধান কারণ অশিক্ষা। মাঝে মাঝে আমরা খোদার অপছন্দনীয় বিষয় খোদার নিকট যাজ্ঞা করি৷ বর্তমানে অনেক না-জায়েয চাকুরী প্রচলিত আছে। এইগুলি লাভ করার জন্যও দোঁআ করানো হয়। লাভ হওয়ার পর মোবারকবাদ দেওয়া হয়। আফসোস, কত বিষয়ের সংশোধন করা যায়। সারা শরীরই ক্ষত-বিক্ষত, পট্টি কোথায় দিব? বিপদ এই যে, না-জায়েষ চাকুরীর জন্য বুযুর্গদের নিকট যাইয়া দৌঁআ করানো হয়। আরও সর্বনাশা ব্যাপার এই যে, মৃতব্যক্তিদের কবরে যাইয়া বলা হয়, “আপনি আমার অমুক কাজটি করিয়া দিন।” কোনকিছু করার সমস্ত ক্ষমতা যেন তাহাদের হাতেই। হযরত মাওলানা শাহ্‌ ফযলুর রহমান সাহেবকে একদা এক ব্যক্তি বলিল, “ হুযুর, আমার এই কাজটি করিয়া দিন।” শাহ্‌ সাহেব রাগান্বিত হইয়া তৎক্ষণাৎ নির্দেশ দিলেন, এই মোশ্রেককে এখান হইতে তাড়াইয়া দাও। সে আমাকে কাজ করিয়া দিতে বলে। আরে মিয়া, তোমার কাজ করিয়া দেওয়ার কি অধিকার আমার আছে ? আজকাল মানুষের ধারণা যে, যাহারা তাস্বীহ্র মালা জপ করে, তাহারা খোদার আত্মীয়, তাহারা কোনকিছু বলিয়া দিলে তাহা অখণগুনীয়। আল্লাহ্‌ তাআলা বলেনঃ “হে গ্রন্থধারিগণ! ধর্মের ব্যাপারে বাড়াবাড়ি করিও না।” ইহাতে ধর্মীয় ব্যাপারে বাড়াবাড়ি নিষিদ্ধ করা হইয়াছে সুতরাং খোদার ওলীদের প্রতি ভক্তি প্রদর্শন করা যদিও জরুরী এবং ইহা ধর্মীয় কাজের অন্তর্ভুক্ত, তথাপি ইহাতে এমন বাড়াবাড়ি করা যাহাতে খোদার মানহানি ও শির্ক হইতে পারে কিছুতেই উচিত নহে! মনে করুন, ম্যাজিষ্ট্রেটের দরবারে পৌঁছিয়া সেরেস্তাদারকেও সালাম করিলে তেমন দোষের কথা হইবে না। কিন্তু ম্যাজিস্ট্রেটের সহিত যাহা বলা উচিত, তাহা সেরেস্তাদারের সহিত বলিলে গুরুতর অন্যায় হইবে৷ যেমন, কেহ বলিল, “সেরেস্তাদার সাহেব, বস্‌, আপনার হাতেই সবকিছু, আপনি যাহা চাহেন, করিতে পারেন।” এরপর ম্যাজিষ্ট্রেটকে যেরপ সম্মান করা উচিত সেরেস্তাদারকেও সেইরূপ সম্মান করিতে লাগিল। জিজ্ঞাসা করি, ম্যাজিষ্ট্রেট এই ব্যক্তির প্রতি সন্তুষ্ট হইবেন কিঃ নিশ্চয়ই, তাহাকে দরবার হইতে গলাধাক্কী দিয়া বাহির করিয়া দিবেন। সেরেস্তাদার সাহেবও তাহার এই সম্মান প্রদর্শন পছন্দ করিবেন না। (কোন সেরেস্তাদার ইহা পছন্দ করিলে, সে-ও দরবার হইতে বহিষ্কৃত হইবে ।) এখন বলুন, খোদার সহিত যে ব্যবহার করা উচিত, তাহা অন্যের সাথে করা কিরূপে শোভনীয় হইতে পারে £ খোদা অবশ্যই ইহাতে অসন্তুষ্ট হন। যে বুযুর্গের সহিত এইরূপ ব্যবহার করা হয়, তিনিও অসন্তুষ্ট না হইয়া পারেন না। আশ্চর্ষের বিষয়, তা সত্বেও মানুষ বুযুর্গদের মাযারে পৌঁছিয়া অনর্থক আবদার জানাইয়া তাহাদিগকে দুঃখিত করে। না-জায়েয চাকুরীর জন্য জীবিত ও মৃত উভয় প্রকার বুষুর্গদিগকে বিরক্ত করে। জীবিতদের মধ্যে কেহ কেহ অত্যন্ত স্পষ্টভাষী। তিনি মুখের উপর বলিয়া দেন যে, তিনি না-জায়েয চাকুরীর জন্য দৌঁআ করিবেন না। এরূপ বুযুর্গকে বিদমিযাজ' “কঠোর প্রকৃতি” ইত্যাদি আখ্যায় আখ্যায়িত করা হয়। অধিকাংশ বুযুর্গ চরিত্র ফ্ড/.911000119.0010)

— পৃষ্ঠা ৪৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।