Mawayeze Ashrafiya : Ashraf Ali Thanwi — Mawayeze Ashrafiya 5
/ ২১২
📝 লেখা 📖 পিডিএফ

৩৮ মাওয়ায়েষে আশ্রাফিয়া বাক্যাবলী শ্রবণ করিলে তাহার বিস্ময়ের সীমা থাকে না যে, এত বড় বাদশাহ্‌ হইয়াও সে কত অভাবস্রস্ত! কথিত আছে, বাদশাহ আকবর একদা শিকারে রাস্তা ভুলিয়া ভিন্ন পথে চলিয়া যান। তথায় জনৈক গ্রাম্য জমিদার বসবাস করিত। সে বাদশাহ্‌কে চিনিতে না পারিলেও স্বীয় ভদ্রতার খাতিরে তাহার যথেষ্ট আদর আপ্যায়ন করিল। ইহাতে আকবর খুবই প্রীত হইলেন। কিছুক্ষণ পর লক্করও বাদশাহ্‌কে তালাশ করিতে করিতে তথায় গৌঁছিয়া গেল। লস্কর দেখিয়া গ্রাম্য জমিদারের বুঝিতে বাকী রহিল না যে, আগন্তক ব্যক্তি স্বয়ং বাদশাহ আকবর। বিদায়-কালে আকবর তাহাকে কিছু পুরস্কার দিয়া বলিলেন, “ইহা শেষ হইয়া গেলে দিল্লীতে আমার নিকট চলিয়া যাইও ।” এদিকে বাদশাহ্‌ দারোয়ানদিগকেও এই ব্যক্তিকে বাধা দিতে নিষেধ করিয়া দিলেন। একবার এই ব্যক্তি দিল্লী গৌঁছিলে তাহাকে বাদশাহর মহলে পৌঁছাইয়া দেওয়া হইল। ঘটনাক্রমে বাদশাহ তখন নামাযে রত ছিলেন। বাদশাহ্‌কে নামাষ পড়িতে দেখিয়া গ্রাম্য ব্যক্তির বিস্ময়ের অবধি রহিল না। এত বড় বাদশাহ্‌ হইয়াও তিনি কাহার সম্মুখে মাথা নত করেন। নামাযান্তে বাদশাহ যখন হাত উঠাইয়া দোঁআ করিতে লাগিলেন, তখন গ্রাম্য ব্যক্তি আরও আশ্চর্যান্বিত হইল। তিনি কাহার নিকট ভিক্ষা চাহেন। দো'আ সমাপ্ত হইলে বাদশাহ তাহার দিকে মুখ ফিরাইলেন। গ্রাম্য ব্যক্তি জিজ্ঞাসা করিল, “হুযূর, আপনি কাহার সম্মুখে নত হইয়াছিলেন এবং জোড়হাতে ভিক্ষা মাগিতেছিলেন ?” আকবর বলিলেন, “আমি খোদার এবাদত করিতেছিলাম এবং তাহাকে আপন অভাব অভিযোগ জানাইতেছিলাম 1” ইহা শুনামাত্রই গ্রাম্য ব্যক্তি ভাবাবেগে তন্ময় হইয়া বলিতে লাগিল, “খোদা আপনার অভাব পূর্ণ করিতে পারিলে কি আমার অভাব পূর্ণ করিতে পারিবেন না? কাজেই আমি আপনার নিকট কিছুই চাহিব না। যাহা চাহিবার খোদার নিকটই চাহিব।” বন্ধুগণ, এই হইল দো'আর স্বরূপ। ইহাতে পরিষ্কার দীনতা ও হীনতা ফুটিয়া উঠে; ওষীফায় ইহা নাই। (বরং অধিকাংশ ক্ষেত্রে ওযীফা পাঠকারী মনে করে যে, ওযীফার জোরেই তাহার উদ্দেশ্য সফল হইয়া যাইবে। এই অবস্থায় দীনতা ও নম্রতা কোথায়? সুতরাং দুনিয়া লাভের উদ্দেশ্যে ওযীফা পাঠ করা ও দোঁআ করা উভয়টি সমান নহে।) দো'আর নিয়ম $ “আমাকে একশত টাকা দাও” এই বলিয়া কেহ খোদার নিকট দোআ করিলে তাহাও জায়েয হইবে এবং ইহাতেও আখেরাতের জন্য দেঁআ করার সমপরিমাণ সওয়াব পাওয়া যাইবে। কারণ, এক্ষেত্রেও দীনতা ও হীনতার ভাব বিদ্যমান আছে। তবে না-জায়েষ কাজের জন্য দো'আ না করা চাই। দুনিয়া লাভের উদ্দেশ্যে যে কোন দোঁআই জায়েয হইবে এরূপ নহে। যেমন, না-জায়েয চাকুরীর জন্য দো'আ করা জায়েয নহে। যে দোঁআ শরীঅতসম্মত, শুধু তাহাই জায়েষ। উদাহরণতঃ, ম্যাজিস্ট্রেটের নিকট তহ্শীলদারী চাকুরীর জন্য দরখাস্ত করা এবং ডাকাতির অনুমতি চাহিয়া দরখাস্ত করা উভয় দরখাস্তই কি সমান? ম্যাজিষ্ট্রেট স্বয়ং যে কাজ নিষিদ্ধ ঘোষণা করিয়াছেন, উহার জন্য তাহার নিকট দরখাস্ত এবং তাহাকে ইহা লাভের মাধ্যম বানানও নিষিদ্ধ হইবে। তেমনি যেসব দো'আ শরীঅতের গন্ভীর বাহিরে, উহা তো পছন্দনীয়ই নহে, আবার উহা খোদার দরবারে পেশ করা কিরূপে জায়েয হইতে পারে £ দুঃখের বিষয়, দো'আ শরীঅতসম্মত কিনা, আজকাল সেদিকে মোটেই ভ্রুক্ষেপ করা হয় না। ফ্/.9110001179.0010)

— পৃষ্ঠা ৪৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।