Mawayeze Ashrafiya : Ashraf Ali Thanwi — Mawayeze Ashrafiya 5
/ ২১২
📝 লেখা 📖 পিডিএফ

ধর্মের ব্যাখ্যা ৩৭ চাওয়া যাইতে পারে। (১) দো'আর মাধ্যমে দুনিয়া চাওয়া ইহা নিন্দনীয় নহে; বরং ইহাতে দাসত্বের শান প্রকাশ পায়। (২) ওষীফার মাধ্যমে দুনিয়া তলব করা। ইহা নিঃসন্দেহে গহিত কাজ। এতদুভয়ের মধ্যে অনেক পার্থক্য আছে। দো'আর মাধ্যমে চাওয়ায় দীনতা ও হীনতার ভাব কুটিয়া উঠে। এই ভাবটি বন্দা সৃষ্টির উদ্দেশ্যের অনুকূলে। বন্দা সৃষ্টির আসল উদ্দেশ্য ০১824 ২1 ০০২ ৬৯] ৬৪৬ ৩৪ “একমাত্র এবাদতের জন্যই আমি মানব ও জিন, জাতিকে সৃষ্টি করিয়াছি” আয়াতে বর্ণিত হইয়াছে। এই কারণেই হাদীসে বর্ণিত হইয়াছে। ৪৩ ৬ 45৫1 “দো'আ এবাদতের মূল বন্ত।” এবাদতকে 'আসল উদ্দেশ্য বলিতে যাইয়া আমি. 'আসল' শব্দটি ইচ্ছাকৃতভাবে বাড়াইয়াছি। নতুবা দুনিয়ার অন্যান্য কাজ কারবার না-জায়েঘ বলিয়া শ্রান্ত ধারণার ভেরি উজ বা উরে উদ্দেশ্য নহে; বরং উহার অধীন। বিষয়টি একটি উদাহরণ ছারা বুঝুন। মনে করুন, কোন খাদ্য পাকাইতে পাচ টাকা খরচ লাগে। এক টাকার ঘি, এক টাকার আটা, এক টাকার মাংস, আট আনার মসলা, চারি আনার খড়ি, চারি আনা বাবুচির মজুরী ইত্যাদি। এখানে যদি প্রশ্ন করা হয় যে, খড়ি খাদ্যবস্ত নহে। সুতরাং ইহাকে খাদ্যের তালিকায় উল্লেখ করা হইল কেন? এমতাবস্থায় আপনি কি উত্তর দিবেন ? নিশ্চয়ই ইহাই বলিবেন যে, খড়ি যদিও উদ্দেশ্য নহে, কিন্তু উদ্দেশ্যের অধীন। এই কারণে ইহাকেও উদ্দেশ্যের মধ্যে গণ্য করা হইবে । আখেরাতের সহিত দুনিয়ার সন্বন্ধও এই প্রকার। সুতরাং দুনিয়ার কাজ কারবার উদ্দেশ্যের অন্তর্ভূক্ত হইলেও আসল হিসাবে নহে; বরং অধীন হইয়া। সুতরাং কেহ শুধু দুনিয়া উপার্জনের মধ্যেই লাগিয়া থাকিলে তাহাকে এঁ ব্যক্তির ন্যায় মনে করা হইবে--যে খড়ি আনিয়া ঘর বোঝাই করিতেছে, কিন্তু খাদ্য পাকায় না এবং খাদ্যদ্রব্য ক্রয়ও করে না। এরূপ ব্যক্তিকে কেহ বুদ্ধিমান বলিবে কি? কখনই নহে। অতএব, শুধু দুনিয়া উপার্জনেই মগ্ন থাকা বুদ্ধিমানের কাজ নহে। আবার সমস্ত খাদ্যদ্রব্য ক্রয় করার পর খড়ি যোগাড় না করিলে যেমন খাওয়া যায় না, তদ্রুপ শুধু ধর্মকর্মে মশ্গুল থাকা এবং প্রয়োজন মুহুতে দুনিয়ার চিন্তা না করাও কাম নহে। ধর্মকে যথাযথ বুঝিয়া উহাতে বেশী মনোযোগ দেওয়া এবং দুনিয়ারও সামান্য খেয়াল রাখা বাঞ্থুনীয়। যেমন, বসরে যে পরিমাণ জিনিস-পত্রের প্রয়োজন, তাহা যোগাড় করিয়া লওয়া উচিত। কেননা, কথায় বলে, ০১১১০] ১৫৪ 32১51 “প্রয়োজন, প্রয়োজন মাফিক মিটাইতে হয়।” এক বৎসরের জিনিস-পত্র দ্বারা প্রয়োজন মিটিয়া যায়। অতএব, এর বেশী চিন্তা করা উচিত নহে। লোকে বলে, মৌলবী সাহেবান দুনিয়া ত্যাগ করিতে বলেন। ইহা নিছক ভুল। তাহারা দুনিয়া ত্যাগ করিতে বলেন কোথায়; বরং তাহারা তো দুনিয়াকে ধর্ম লাভের উপায় বলিয়া থাকেন। ব্যবধান এতটুকু যে, আপনারা দুনিয়াকেই আসল উদ্দেশ্য মনে করিয়া লইয়াছেন। আমি ইহাকে প্রয়োজনের বেশী জরুরী মনে করি না। সুতরাং বুঝা গেল, আসল উদ্দেশ্য আখেরাত এবং দুনিয়া ইহার অধীন। এই কারণেই আমি “আমি” শব্দটি বাড়াইয়া সৃষ্টির আসল উদ্দেশ্য এবাদত বলিয়াছিলাম। এখন বুঝুন, দীনতা ও হীনতা প্রকাশ দো'আর বৈশিষ্ট্য। এই কারণে দুনিয়া লাভের জন্য ইহা জায়েয। পক্ষান্তরে ওযীফার মধ্যে এই বিষয়টি নাই। ফলে ইহা নিন্দনীয়। দোঁআর স্বরূপ অর্থাৎ, হীনতা ও দীনতা প্রকাশ এবাদতের প্রাণ। কোন সরল প্রাণ ব্যক্তি কোন বাদশাহ বা আমীরকে দো'আ করিতে দেখিলে এবং তাহার সুখনিঃসৃত বিনয় ও দীনতাসুচক ফ্/.9110001179.0010)

— পৃষ্ঠা ৪৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।