৩৬ মাওয়ায়েষে আশ্রাফিয়া অঙ্ক সাব্যস্ত হইয়া গেলে তিনি জায়নামাযের কোণ উঠাইয়া দিতেন। অর্থাৎ, টাকা এখানে রাখিয়া দাও। এই ব্যক্তি চলিয়া গেলে অন্য ব্যক্তি আসিত এবং এইরূপে ইশারায় কথাবার্তা চলিত। এরূপে এশরাকের নামায পর্যন্ত তিনি কয়েক শত টাকা লইয়া জায়নামায ত্যাগ করিতেন। সত্য বলিতে কি, আজকাল পাওয়া বলিতে ইহাই বুঝায়। ওযীফাও এই কারণেই পড়া হয়। আশ্চর্যের বিষয় এই যে, কেহ কেহ কোরআন পাঠকালে কথা বলিয়া ফেলে, কিন্তু ওযীফা পাঠ করার সময় কথা বলাকে খুবই পাপ কাজ মনে করে। তাহাদের মতে কোরআনের গুরুত্ব (নাউযুবিল্লাহ্) ওযীফারও সমান নহে। কোরআনের একি অমর্যাদা ! এই অজ্ঞানতার আরও একটি লক্ষণ এই যে, তাহাদের ধারণায় হাদীস ও কোরআনে বর্ণিত দোঁআসমূহের এ মর্যাদা নাই, যাহা পীর-তনয়দের তৈরী দৌঁআর রহিয়াছে। আমি যখন হজ্জে গিয়াছিলাম, তখন কানপুর মাদ্রাসায় আমার স্থলে পড়াইবার জন্য আমারই জনৈক বাল্যকালীন উস্তাদ তশরীফ আনিয়াছিলেন। তথায় এক দিন এক ব্যক্তি তাহাকে খণমুক্তির জন্য ওযীফা জিজ্ঞাসা করিলে তিনি একটি দো'আ বলিয়া দিলেন। লোকটি খুব আগ্রহ সহকারে উহা মুখস্থ করিল। আগ্রহ বাড়াইবার উদ্দেশ্যে উত্তাদ সাহেব আরও বলিয়া দিলেন যে, এই দৌ'আটি হাদীসে বর্ণিত হইয়াছে এবং ইহার এই এই ফযীলত। ইহা শুনা মাত্রই লোকটির মুখ অরুচিতে ভরিয়া গেল। সে বলিতে লাগিল, “জনাব, আমি এমন ওষযীফা চাই, যাহা আপনি অন্তর পরম্পরায় (সিনা ব-সিনা) প্রাপ্ত হইয়াছেন। হাদীসের দোআ তো সকলেই জানে এবং পাঠ করিয়া থাকে ।” এইরূপেই আজকাল মানুষ অবহেলা করিয়া থাকে! এক ব্যক্তি স্বয়ং আমাকে জানাইয়াছে যে, তাহার নামায মাঝে মাঝে কাযা হইয়া যায়; কিন্তু গীরের দেওয়া ওযীফা কখনও কাযা হয় না। চরম আশ্চর্যের ব্যাপার বটে। একে তো ধর্মের প্রতি মনোযোগই নাই, যা আছে, তাহাও আবার এমনি রূপধারী। পূর্ব বর্ণিত অফিসার ব্যক্তিকে তাহার পীর ওযীফার সময় কথা বলিতে নিষেধ করিয়াছিলেন । এই কারণে ওযীফার সময় কথা বলা তাহার মতে খুবই অন্যায় কার্য ছিল; কিন্তু ঘুষ গ্রহণ একেবারেই অন্যায় ছিল না। সম্ভবতঃ বেশী পরিমাণে ঘুষ পাওয়ার উদ্দেশ্যেই তিনি ওযীফা পাঠ করিতেন। ঘুষের জন্য না হইলেও আজকাল অধিকাংশ ক্ষেত্রে দুনিয়া লাভের নিমিত্ত ওষীফা পাঠ করা হয়। মালে বরকত, চাকুরী লাভ, খণমুক্তি ইত্যাদি কারণে ব্যাপকভাবে ওযীফা পাঠ করা হয়। খুব কম লোকই খোদার সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে ওযীফা পড়ে। দুনিয়া লাভের জন্য ওষীফা পাঠ করা না-জায়েব-_আমি একথা বলি না। তবে আমি একথা নিশ্চয়ই বলিব যে, দুনিয়া লাভের জন্য যদি ৪০ বার ওষীফা পাঠ কর, তবে আখেরাতের জন্য অন্ততঃ ৪ বারই কোন ওষীফা পড়িয়া লও | কিন্তু দুঃখের বিষয়, আখেরাতের মোটেই চিন্তা নাই। দো'আ ও ওষীফার পার্থক্য ৪ আপনারা যখন ধর্ম সম্বন্ধে পূর্ণ জ্ঞান অর্জন করিবেন, তখন আমি বলিব £ (আয খোদা গায়র খোদা রা খাস্তান + যন্নে আফযুনীস্ত কুল্লী কাস্তান) অর্থাৎ, খোদার নিকট খোদা ব্যতীত অন্য বস্তু যাজ্জা করা প্রকৃতপক্ষে নীচতা। সুতরাং খোদার নিকট দুনিয়া চাওয়া নিঃসন্দেহে নীচ মনোবৃত্তির পরিচায়ক। তবে দুই উপায়ে দুনিয়া ফ্/.9110001179.0010)
— পৃষ্ঠা ৪২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।