Mawayeze Ashrafiya : Ashraf Ali Thanwi — Mawayeze Ashrafiya 5
/ ২১২
📝 লেখা 📖 পিডিএফ

ধর্মের ব্যাখ্যা ৩৫ কথিত আছে, কবি সওদা একদিন তাহার স্ত্রীকে বলিতে লাগিল, “তুমি নামায কি উদ্দেশ্যে পড়?” স্ত্রী বলিল, “জান্নাত লাভের জন্য।” ইহা শুনিয়া সওদা বলিল, দূর বাউলী, তুই সেখানেও গরীব, মোল্লা, তালেবে এল্ম ও জোলাদের সাথে থাকিবে । দেখ, আমি জাহান্নামে যাইব। সেখানে বড় বড় বাদশাহ, উধীর, নাধীর ও আমীরগণ থাকিবেন। যেমন, ফেরআউন, হামান, নমরূদ, শাদ্দাদ, কারণ প্রভৃতি ইহা শুধু সওদারই কথা নহে, আজকাল গভীরভাবে যাচাই করিলে দেখা যায় যে, মানুষের অন্তরে এক হাজার টাকার যে পরিমাণ মর্যাদা উহার অর্ধেকও ধর্মের মর্যাদা নাই। পারলৌকিক ফলাফলের মোটেই গুরুত্ব নাই৷ অথচ ইহার মূল্য অপরিসীম! কবি বলেনঃ ১৬১৯ 50091 4৫০৫ ২৩0১১ বি 10 ৩১ ০১ ৬৯ পল (কীমতে খোদ হারদু আলম গুফতায়ী + নরখ বালা কুন কেহ আরযানী হন্য) অর্থাৎ, উহার মূল্য হিসাবে উভয় জাহানও খুব কম। ইহাতে বুঝা যায় যে, পারিশ্রমিক লইয়া তারাবীহ্র নামাযে যাহারা কোরআন শুনায় ইহাতে শাস্্রগত গোনাহ ব্যতীত অবমাননাও কতটুকু যে, তাহারা খোদার অমূল্য কালাম সামান্য পারিশ্রমিকের বিনিময়ে শুনাইয়া ফিরে। বলিতে কি, সস্তায় পাওয়া যায় বলিয়াই আমরা কোরআনকে তেমন মর্যাদা দেই না। এই অমূল্য ধন লাভ করিতে আমাদের বেশী কিছু খরচ করিতে হয় নাঁ। মাওলানা রূমী বলেনঃ 1১০ ৮৮০২০০৯০9১1 ৯৪ 49771 ৯০৭ ০৯ ০এী 1০৫ ০ (আয় গেরা জা খার দীদাস্তী মরা + ধাকেহ বস্‌ আরধা খরিদাস্তী মরা) “কোরআন নিজেই বলে- আমাকে লাভ করিতে তোমাদের কিছুই মূল্য দিতে হয় নাই, এই কারণেই তোমরা আমাকে অমর্যাদার চোখে দেখিয়া থাক ।” হযরত ইব্রাহীম ইবনে আদ্হাম রঃ) কোন ফকিরকে দারিদ্রের অভিযোগ করিতে শুনিলে বলিতেন, মিয়া! তুমি দারিদ্রের মূল্য কি বুঝিবে ? ঘরে বসিয়া বিনা কায়ক্লেশে ইহা লাভ করিয়াছ কিনা ? ইহার মূল্য আমাকে জিজ্ঞাসা কর, বিরাট সাম্রাজ্যের বিনিময়ে আমি ইহা ক্রয় করিয়াছি। আমরাও পিতা-মাতার নিকট হইতে ঈমানরূপ ধন লাভ করিয়াছি। ইহাতে আমাদের মোটেই পরিশ্রম করিতে হয় নাই। ফলে আমরা ইহাকে তেমন মর্যাদা দেই না। নতুবা খোদার নামের সম্মুখে সারা জাহানও অতি নিকৃষ্ট । কেননা, ইহার বদৌলতেই জান্নাতের রাজত্ব লাভ হইবে। জান্নাতের রাজত্বের মোকাবেলায় দুনিয়ার হাজার রাজত্বও মূল্যহীন ধুলিকণার ন্যায়। দুঃখের বিষয়, আজকাল দুই পয়সার বরাবরও খোদার নামকে মুল্য দেওয়া হয় না। উপরোক্ত অফিসার ব্যক্তি কর্তৃক আপন স্ত্রীকে "নামাযে কি লাভ হইল' জিজ্ঞাসা করার কারণ ইহাই। তাহার মতে টাকা-পয়সা লাভ হওয়াই একমাত্র লাভ হওয়া । জনৈক অফিসার ব্যক্তি দেদার ঘুষ খাইতেন। আবার নামাযের প্রতিও তাহার নিষ্ঠার অন্ত ছিল না। ফজরের নামাযের পর এশরাক পর্যন্ত তিনি ওযীফা পাঠ করিতেন। মকদ্দমায় জড়িত লোকদের সহিত ঘুষের পরিমাণ সাব্যস্ত করার সময়ও ছিল ইহাই। সংশ্লিষ্ট লোকগণ তাহার নিকট আসিলে ইশারা ইঙ্গিতে ঘুষের কথাবার্তা চলিত। কেননা, তাহার পীর তাহাকে ওযীফা পাঠকালে কথাবার্তা বলিতে নিষেধ করিয়াছিলেন। আগন্তক ব্যক্তি ইশারায় একশত টাকা বলিলে তিনি দুই অঙ্গুলি দেখাইয়া দিতেন। অর্থাৎ, দুই শত টাকা লইব। শেষ পর্যন্ত ইশারাতেই কোন একটি ফ্ড/.9110001179.0010)

— পৃষ্ঠা ৪১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।