৩৪ মাওয়ায়েষে আশ্রাফিয়া উপরোক্ত দুইটি স্তর (তাফরী ও তাজদীদ) এখনও কার্যক্ষম আছে এবং কিয়ামত পর্যন্ত থাকিবে। এই দুইটি পৃথক পৃথক কাজ। হা, যদি কেহ উভয় গুণেই গুণান্বিত হন, তবে ইহা আল্লাহ্ তাঁআলার বিশেষ অনুগ্রহ বৈ কিছুই নহে। ব্যাখ্যার স্তর ঃ বর্ণিত আয়াতের ব্যাখ্যার স্তর এমনভাবে বর্ণনা করা যায়, যাহা বোধগম্য নহে। তবে ইহাতে বিশেষ কোন লাভ নাই। কারণ, যাহা সকলে বুঝিতে না পারে, তাহা নিরর্থক বৈ কিছুই নহে। অপর দিকে পূর্ণ মাত্রায় ব্যাখ্যা করিতে গেলে তাহা একটি মাত্র সভায় সম্ভব হইতে পারে না। তাই আমি কিঞ্চিৎ ব্যাখ্যার কথা বলিয়াছি। অদ্য আমি যে ব্যাখ্যা দিতে মনস্থ করিয়াছি, উহাকে পূর্ণ ব্যাখ্যার সহিত তুলনা করিলে মোটামুটি ব্যাখ্যা বলা চলে। আবার আমার পূর্বেকার বর্ণনার সহিত তুলনা করিয়া দেখিলে ইহাকে ব্যাখ্যা আখ্যা দেওয়া যাইবে। এই কারণেই আমি গতকল্যকার বর্ণিত আয়াতখানিকেই আলোচ্য বিষয় হিসাবে গ্রহণ করিয়াছি। গতকল্যকার মোটামুটি বর্ণনা হয়তো অদ্য কাহারও মনে না-ও থাকিতে পারে। তাই উহা আবার স্মরণ করাইয়া দিতেছি। গতকল্য দ্বিতীয় আলোচ্য বিষয় সম্বন্ধে বলিয়াছিলাম যে, আল্লাহ্ তা'আলা আপন বন্ধুত্বের বুনিয়াদ ঈমান ও নেক আমলের উপর রাখিয়াছেন। ধর্মীয় জ্ঞান অর্জনকেই আমি উহা লাভ করার উপায় বলিয়াছিলাম। ধর্মীয় জ্ঞান দুই প্রকারে অর্জন করা যায়। (১) শিক্ষাদান ও শিক্ষাগ্রহণ দ্বারা; কিংবা (২) আলেমদের সহিত মেলামেশা করত তাহাদের উপদেশাবলী শ্রবণ দ্বারা। সুতরাং আলোচ্য বিষয় সম্পর্কে গতকল্য বিস্তারিত বর্ণনা না হইলেও এমন পন্থা বলিয়া দেওয়া হইয়াছে, যদ্্ারা ইহার ব্যাখ্যা লাভ করা যাইতে পারে। এই দিক দিয়া আমার গতকল্যকার বর্ণনা পূর্ণাঙ্গই ছিল। কারণ, অবোধ্য বর্ণনা উহাকে বলে- যাহাতে বক্তব্য পরিস্ফুট হয় না। আমার বর্ণনা এরূপ ছিল না। উহাতে আসল বক্তব্য ব্যক্ত হইয়া পড়িয়াছে। সুতরাং অদ্য বর্ণনা না করিলেও আলোচ্য বিষয়ের কোন অংশ অবোধ্য থাকিত না। হা, আয়াতের প্রথম অংশটির ন্যায় দ্বিতীয় অংশটির ব্যাখ্যা হয় নাই। খোদা তা'আলা যখন সুযোগ উপস্থিত করিয়া দিয়াছেন, তখন ইহারও ব্যাখ্যা করিয়া দিতে চাই। আজিকার বক্তব্যের ইহাই সারাংশ। ব্যাখ্যা এই যে, প্রত্যেক কাম্য বস্তর মধ্যেই দুইটি বিষয় নিহিত থাকে । একটি স্বয়ং কাম্য বস্ত ও অপরটি উহা লাভ করার উপায়। উদ্ধৃত আয়াতে আল্লাহ্ তা'আলা বন্ধুত্বের বুনিয়াদ ঈমান ও নেক আমলের উপর রাখিয়াছেন। এখানেও দুইটি বিষয় আছে। একটি কাম্যবস্তু। আয়াতের 1%$ ৫911 1741 433 অংশে ইহা বর্ণিত হইয়াছে। অপরটি উপায়। অর্থাৎ, ঈমান ও নেক আমল। ইহার বর্ণনা ০০৮19155595 গর অংশে নিহিত আছে গতকল্যকার আলোচনায় কাম্য বস্তুর বিস্তারিত বর্ণনা ছিল। অদ্য উপায় সম্বন্ধে বিস্তারিত বর্ণনা হইবে। কাম্যবস্ত স্বয়ং অত্যন্ত সংক্ষিপ্ত বিষয় অর্থাৎ বন্ধুত্ব। ইহার সমুদয় প্রকারভেদ বর্ণনা করার প্রয়োজন নাই। আমরা খোদার বন্ধু হইয়া যাইব__এতটুকু মনে করিয়া লইলেই যথেষ্ট। যে খোদার বন্ধু হইয়া যায়, সে সৃষ্ট জগতের বন্ধু হইয়া যায়। যাক, এই আলোচ্য বিষয়টি ব্যাখ্যা সাপেক্ষ ছিল না। কিন্তু আজকাল সাধারণতঃ পারলৌকিক ফলাফলের প্রতি তেমন গুরুত্ব দেওয়া হয় না। এই কারণে আমি বিষয়টি বিস্তারিত- ভাবে বুঝাইয়া দিয়াছি। ধর্মের অমর্যাদা ঃ টাকা-পয়সা লাভ হওয়াই সাধারণ লোকের মতে বড় লাভ। জনৈক কর্মচারী তাহার নামাধী স্ত্রীকে বলিত, “তুমি নামায পড়িয়া কি পাইলে £” ফ্ড/.9110001179.0010)
— পৃষ্ঠা ৪০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।