Mawayeze Ashrafiya : Ashraf Ali Thanwi — Mawayeze Ashrafiya 5
/ ২১২
📝 লেখা 📖 পিডিএফ

খাটি ধর্ম ৩১ লইলেন ? আর হালাল হইলে প্রথমে লইলেন না কেন?” তিনি উত্তরে বলিলেন ঃ “টাকাটি লওয়া যদিও ফতওয়ার অনুকূলে ছিল কিন্তু তাকওয়ার পরিপন্থী । তাই আমি প্রথমে অস্বীকার করিয়াছি পরে যখন দেখিলাম, গ্রহণ না করিলে তাহার অপমান ও আমার ইজ্জত বহাল থাকিবে এবং গ্রহণ করিলে আমার অপমান ও তাহার সম্মান বৃদ্ধি পাইবে, তখন আমি নিজের ইজ্জত অপেক্ষা মুসলমান ভাইয়ের সম্মান বৃদ্ধিকেই উত্তম মনে করিয়া গ্রহণ করিয়াছি।” বন্ধুগণ! বুযুর্গগণ যদি কখনও হাদিয়া গ্রহণ করেন, তখন তাহাদের নিয়ত এইরূপ হইয়া থাকে। সুতরাং তাহাদের গ্রহণ করা বা না করা কোনটির উপরই প্রতিবাদ করিতে নাই। তবে সংশ্লিষ্ট ব্যক্তির প্রকৃত বুযুর্গ হওয়া চাই। “বুষ্রুগ” ডিও) না হওয়া চাই। কেননা ঃ ৬১17১ 3১৩৬ 6০1 ১৮টস১ 51 6০3১ ভি ভে 991 (ই কেহ মী বীনী খেলাফে আদম আন্দ + নীস্তান্দ আদম গেলাফে আদম আন্দ) “যাহাদিগকে মনুষ্যত্ববিরোধী কাজকর্মে লিপ্ত দেখ, তাহারা প্রকৃতপক্ষে মানুষ নহে; বরং তাহারা মানুষের আবরণে আবৃত মাত্র ।” অনেক মানুষ আকারে আকৃতিতে মানুষ হইলেও প্রকৃতপক্ষে মানুষ নহে, শয়তান। যিনি এবং যাহার সংসর্গে বসিলে দুনিয়ার আসক্তি হাস পায়, তিনিই প্রকৃত বুযুর্গ, তাহার যাবতীয় কাজকর্মই এখলাছে পরিপর্ণ। আমি যে কয়টি কাহিনী বলিলাম, সবগুলি স্মরণ রাখুন। এরপ ব্যক্তিদের সংসর্গ ভাগ্যে জুটিলে সুবর্ণ-সুযোগ ভাবিয়া তাহা দ্বারা উপকৃত হউন। তখন আপনিও এসব বিষয় পুরাপুরি উপলব্ধি করিতে পারিবেন। এই ওয়াযে আমি এখলাছের স্বরূপ, তরীকা ও উহা লাভ করিবার উপায় বর্ণনা করিলাম । এখন এইগুলি পালন করা আপনাদের কর্তব্য। খোদার নিকট দোঁআ করুন, তিনি যেন আমল করার তওফীক দান করেন। আমীন! ০ ৩০০৪1 ৪০৩ এ ৪৩ ৯৯ 5্দ সিডি ১২৯ এ এ আআ এ - ছা ফ্/.9110001179.0010)

— পৃষ্ঠা ৩৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।