Mawayeze Ashrafiya : Ashraf Ali Thanwi — Mawayeze Ashrafiya 5
/ ২১২
📝 লেখা 📖 পিডিএফ

৩০ মাওয়ায়েষে আশ্রাফিয়া ঘটনা এইরূপ £ কোন এক যুদ্ধে হযরত আলী (রাঃ) জনৈক ইনুদীকে নীচে ফেলিয়া বুকের উপর চাপিয়া বসেন। তিনি তাহাকে খঞ্জর দ্বারা যবাহ্‌ করিবেন, এমন সময় ইহুদী তাহার মুখে থুথু নিক্ষেপ করিল। তিনি তৎক্ষণাৎ তাহাকে ছাড়িয়া দিলেন। এই অভাবিত ব্যাপার দেখিয়া সে জিজ্ঞাসা করিল £ “মুখে থুথু দেওয়ার কারণে আমি আরও অধিক হত্যার যোগ্য হইয়া পড়িয়া- ছিলাম। আপনি আমাকে ছাড়িয়া দিলেন কেন?” হযরত আলী রোঃ) বলিলেন “থুথুর পূর্বে হত্যা করিলে তাহা খালেছ আল্লাহ্‌র জন্য হইত; কিন্তু থুথু নিক্ষেপের পর হত্যা করিলে তাহাতে আমার ব্যক্তিগত ক্রোধও শামিল হইয়া যাইত। এই কারণে আমি তোমাকে ছাড়িয়া দিয়াছি।” হযরত আলীর এই মহত্তে মুগ্ধ হইয়া ইহুদী তৎক্ষণাৎ হইয়া গেল। বলা বাহুল্য, প্রকৃত এখলাছ ইহাই! এই ঘটনাটি স্মরণ রাখাই যথেষ্ট! তাছাড়া, ধাহারা এখলাছের গুণে গুণান্বিত, অন্তরে তাহাদের প্রতি মহব্বত রাখুন। তাহাদের বাণী ও কার্যাবলী লক্ষ্য করুন। ইহাতে আপনার চক্ষু খুলিয়া যাইবে । এক্ষণে আমার দুইটি গল্প মনে পড়িয়া গেল। তন্মধ্যে একটি বেলগ্রামের। সেখানে জনৈক বুযুর্গের নিকট এক ব্যক্তি কিছু পড়াশুনা করিত। এক দিন পড়িতে আসিয়া সে উস্তাদকে কিছু দুর্বল দেখিতে পাইল। আসলে এদিন তাহার বাড়ীতে আহার্য বস্তু কিছুই ছিল না। তিনি উপবাস করিতেছিলেন। শাগরেদ ছিল অত্যন্ত শিষ্টাচারী। সে পড়িতে ওযর পেশ করিয়া চলিয়া গেল। কিছুক্ষণ পর আপন বাড়ী হইতে সামান্য খাদ্যদ্রব্য লইয়া আবার উতস্তাদের খেদমতে হাযির হইল। উস্তাদ বলিলেন, “প্রয়োজনের মুহূর্তেই এই খাদ্যদ্রব্য আমার নিকট পৌঁছিয়াছে। কিন্তু আমি ইহা গ্রহণ করিতে অক্ষম! কারণ, ইহা গ্রহণ করিলে হাদীসের বিরুদ্ধাচরণ হইবে। হাদীসে বলা হইয়াছে ঃ ১১১ ০৬ ০৪/০৬। ৩৪ ৬০ এড “যে বস্ত মনের প্রতীক্ষা ব্যতিরেকে তোমার নিকট পৌঁছে, তাহা গ্রহণ কর।” তুমি যখন এখান হইতে বিদায় হইয়াছিলে, তখনই আমার মনে খট্কা হইয়াছিল যে, হয়তো তৃমি কিছু লইয়া আসিবে। শাগরেদ ছিল জ্ঞানী। সে মোটেই পীড়াীড়ি রা লিলা ডালে লিভার এবং বলিল, “এবার খানা গ্রহণ করিলে হাদীসের বিরুদ্ধাচরণ হইবে না। কেননা, আমি যখন চলিয়া যাইতেছিলাম, তখন আপনি নিরাশ হইয়া গিয়াছিলেন।” শাগরেদের এই কথা শুনিয়া বুযুর্গ ব্যক্তি নিরতিশয় প্রীত হইলেন এবং তাহার জন্য দোঁআ করিলেন। এক্ষেত্রে আমরা হইলে পীড়াপীড়ি করিয়া বলিতাম 2 না হুযূর, আল্লাহ্‌র ওয়াস্তে ইহা গ্রহণ করুন। আজকাল বুযুর্গদিগকে হাদিয়া কবুল করিতে জোরজবরে বাধ্য করাও একটি উত্তম গুণ বলিয়া বিবেচিত হয়। আমার মতে ইহা একেবারে অসমীচীন। এই অভ্যাস প্রশংসনীয় নহে। খেদমত করার শত শত পথ খোলা আছে। শুধু হাদিয়া দেওয়ার মধ্যে খেদমত সীমাবদ্ধ নহে। উপরোক্ত বুযুর্গ ব্যক্তির খালেছ নিয়ত লক্ষণীয়। তিনি নিয়তে অন্য জিনিসের সামান্য মিশ্রণ হইতে দেন নাই। এই ঘটনা হইতে জানা গেল যে, এরূপ কারণেও বুযুর্গগণ মাঝে মাঝে হাদিয়া গ্রহণে অসম্মত হন। ইহাতে হাদিয়াকে নিকৃষ্ট জ্ঞান করা হইয়াছে ভাবিয়া হাদিয়াদাতার মনক্ষুণ্ হওয়া উচিত নহে। দ্বিতীয় ঘটনাটি হযরত হাতেম আছান্মের সহিত সংশ্রিষ্ট। একদা এক ব্যক্তি তাহাকে একটি টাকা দিতে চাহিলে তিনি প্রথমে উহা লইতে অসন্মত হন। পরে অনেক পীড়াপীড়ি করার পর তিনি টাকাটি গ্রহণ করিলেন। কেহ জিজ্ঞাসা করিল £ “যদি টাকাটি লওয়া হারাম ছিল, তবে কেন ফডড/.9110001179.0010)

— পৃষ্ঠা ৩৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।