২৮ মাওয়ায়েষে আশ্রাফিয়া আমার মাথার উপর হইতে সরিয়া গিয়াছে, তাই আমার প্রতি সমবেদনা প্রকাশার্থে আপনারা সমবেত হইয়াছেন। জিজ্ঞাসা করি, যখন আমি দুঃখ ভারাক্রান্ত হওয়ার দরুন নিজেই খাইতে পরিতে পারি না, এমতাবস্থায় আপনারা আস্তিন গুটাইয়া উৎকৃষ্ট শ্রেণীর খাদ্য খাইতে বসিয়াছেন। ইহাই কি সমবেদনা ? লজ্জী-শরম বলিতে কি আপনাদের কিছুই নাই! বস্, আমার কথা শেষ হইয়াছে। এখন খাওয়ী আরম্ভ করুন|” কিন্তু এই বক্তৃতার পর কে খাইতে পারে? সকলেই লজ্জিত হইয়া মজলিস হইতে প্রস্থান করিল এবং সকলে পরামর্শ করিয়া স্থির করিল যে, বাস্তবিকই চল্লিশার এই অনুষ্ঠানটি চিরতরে বর্জন করার যোগ্য। সকলেই নির্বিবাদে এই প্রস্তাবে সম্মত হইল এবং সমস্ত খাদ্য গরীব- মিসকীনদের মধ্যে বিলাইয়া দেওয়া হইল। লক্ষ্য করিলে দেখা যায় যে, সমস্ত সামাজিক দাওয়াতের অবস্থাই এইরূপ। এইগুলিতে দাওয়াতকারীর কষ্ট ও যাহারা খায় তাহাদের নির্লজ্জতা ছাড়া আর কিছুই লাভ হয় না। তা সত্বেও মৌলবী সাহেবদের প্রতিই দোষারোপ করা হয় যে, তাহারা ইছালে ছওয়াব করিতে নিষেধ করে। বন্ধুগণ, ইছালে ছওয়াব করিতে কেহ নিষেধ করে না। তবে উদ্ভট পন্থায় করিতে নিষেধ করা হয়। মনে করুন, কেহ কেবলার দিকে পিঠ দিয়া নামায পড়িলে তাহাকে নিষেধ করা হইবে নাকি? শরীঅতানুযায়ী আমল করিলে কাহারও নিষেধ করার অধিকার নাই। বলা বাহুল্য, এখলাছ অর্থাৎ, খাটি ছওয়াবের নিয়তে করিলেই তাহা শরীঅতানুযায়ী হইবে। আধ্যাত্মবিদদের এখলাছঃ এ পর্যন্ত বাহ্যদর্শী লোকদের এখলাছ সম্বন্ধে বলা হইল। এখন আধ্যাত্মবিদদের এখলাছ সম্বন্ধে বলিতে ইচ্ছা রাখি। যিকর ইত্যাদি দ্বারা আল্লাহ্ তা'আলার মনস্তষ্টি কামনাই তাহাদের একমাত্র উদ্দেশ্য হওয়া উচিত! ইহা ছাড়া অন্য কোন নিয়তে যিকর করা উচিত নহে। পার্থিব স্বার্থ-সিদ্ধি উদ্দেশ্য না. হইলেও, আধ্যাত্মিক ফল প্রকাশের নিয়তে যিকর করিলে তাহাও এখলাছ বিরোধী হইবে। হযরত হাফেষ যামেন সাহেব শহীদ (রঃ) বলিতেন, আল্লাহ্ বলেনঃ 5431 235৯৪ “তোমরা আমাকে স্মরণ কর, আমি তোমাদিগকে স্মরণ করিব” সুতরাং আমরা এই নিয়তেই যিকর করি যে, আল্লাহর দরবারে আমাদের যিকর হইবে। যিকরের এই লক্ষ্য থাকিলে শয়তান আমাদিগকে ধোকা দিতে পারিবে না যে, সম্ভবতঃ খোদা তোমাদিগকে স্মরণ করিবেন না। কারণ, পবিত্র কোরআনে খোদ! ইহার পরিষ্কার ওয়াদা করিয়াছেন। “আমি এই বক্তব্যটিই প্রকারান্তরে বর্ণনা করিতেছি যে, যিকরের ফলাফল দুই প্রকার হইতে পারে। প্রথম প্রকার, ওয়াদাকৃত ফলাফল। যেমন, আল্লাহ্ বলিয়াছেন £ “তোমরা আমাকে স্মরণ করিলে আমি তোমাদিগকে স্মরণ করিব।” ইহা কামনা করা দৃষণীয় নহে; বরং ইহাই কাম্য হওয়া উচিত। দ্বিতীয় প্রকার ফলাফল ওয়াদাকৃত নহে। যেমন, “হাল ও বিশেষ আধ্যাত্তিক অবস্থা।” এই প্রকার ফলাফল কামনা করা বাস্তবিকই দৌষের কথা। কেননা, খোদা যে বিষয়ের ওয়াদা দেন নাই, উহাকে উদ্দেশ্য হিসাবে কামনা করী মোটেই সঙ্গত নহে! মোটকথা, খোদার স্তৃষ্টি ছাড়া অন্য কোন উদ্দেশ্য মিশ্রিত হওয়া এখলাছ বিরোধী । প্রকৃত আধ্যাত্ম-পন্থীর ধর্ম এইরূপ হওয়া উচিত ঃ ৬০-০০৪০ ৩ 48১৯ ৬১ ল5১৩৬০ ১০০৪ ০১-৬ 21০ ভি ৩৩ ৬280৮০ ঞঞ ০৮৩ (যিন্দা কুনী আতায়ে তু ওর বকুশী ফেদায়ে তু দিল শৌদাহ্ মোব্তালায়ে তৃ হারচে কুনী রেযায়ে তু) ফ্/.9110001179.0010)
— পৃষ্ঠা ৩৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।