খাটি ধর্ম ২৭ আত্মীয়স্বজনের মৃত্যুতেও যে দাওয়াত করা হয়, ইহাতেও ছওয়াবের নিয়ত থাকে বলিয়া মুখে দাবী করা হয়। কিন্তু পরীক্ষা করিলে দেখা যায়, তাহাদের এই দাবী সর্বেব মিথ্যা । পরীক্ষা এই যে, এরপ ব্যক্তিকে নিজনে বলিবে, “সাহেব, যেখানে প্রয়োজন বেশী সেখানে টাকা দিলেই বেশী ছওয়াব পাওয়া যায়। দীওয়াতে যাহারা খায়, তাহারা সকলেই অবস্থাপনন লোক । সুতরাং দাওয়াতে যে টাকা খরচ হইবে, তাহা গোপনে অমুক মাদ্রাসা, মসজিদ কিংবা অমুক আত্মসচেতন দরিদ্রকে দান করিয়া দিন। এরপর ইহার ছওয়াব মৃত ব্যক্তিকে বখশিয়া দিন।” এইরূপ পরামর্শ দেওয়ার পর দেখিতে পাইবেন, সে ইহাতে মোটেই রাষী হইবে না; বরং বিস্ময় প্রকাশ করিয়া বলিবে, “সোবহানাল্লাহ্! এত এত টাকা খরচ করিব অথচ কেহ জানিতেও পারিবে না! না, তা হয় না।” এবার বলুন, ইহা স্পষ্ট রিয়া নয় কি? এমতাবস্থায় দাওয়াতে কি ছওয়াব হইবে এবং মৃতব্যক্তিকেই বা কি বখশিয়া দিবে? ছওয়াব বখশিয়া দেওয়া অর্থ এই যে, আপনি কোন নেক কাজ করিয়া যে ছওয়াবটুকু পাইবেন, তাহা অন্যের নামে পৌঁছাইয়া দেওয়া । এখানে দাওয়াতকারীর ছওয়াবের কোঠাই যখন শূন্য, তখন সে মৃতব্যক্তিকে কোথা হইতে দিবে £ এই প্রসঙ্গে একটি গল্প মনে পড়িল। রামপুরের জনৈক ব্যক্তি কোন ভগ পীরের মুরীদ হইল। কিছুদিন পর তাহাকে কেহ জিজ্ঞাসা করিল ঃ “বলুন তো পীর সাহেবের নিকট হইতে কি 'ফয়েষ' পাইলেন?” লোকটি ছিল স্পষ্টভাষী। বলিল, “হাউযেই পানি নাই, বদনায় কোথা হইতে আসিবে %” ছওয়াব পাওয়ার অবস্থাও তদরূপ। যে নেক কাজ করে, সেই যদি ছওয়াব না পায়, তবে অন্যকে কি দিবে ? দাওয়াতের সমস্ত টাকা-পয়সাই বিফলে যায়। ছওয়াবের নিয়ত করার কথাটি শুধু দাবীই দাবী। প্রকৃতপক্ষে লোকলজ্জার খাতিরে এসব করা হয়! কেহ কেহ ইহা স্বীকারও করিয়া থাকে। কেরানা শহরে জনৈক (১৯৫) গোয়ালা গীড়িত ছিল। তাহার পুত্র জনৈক হাকীম সাহেবের নিকট উপস্থিত হইয়া বলিল, “হাকীম সাহেব, বৃদ্ধ পিতার মৃত্যু হইলে আমার দুঃখ হইবে না; কিন্তু এবার চাউলের দাম ভয়ানক চড়া। সমাজের লোকদিগকে খাওয়ানো আমার পক্ষে খুবই মুশকিল হইবে। কাজেই দয়া করিয়া এবারকার মত পিতাকে আরোগ্য করিয়া দিন।” বেচারা ছিল সরল, তাই অকপটে সত্য কথা ফাস করিয়া দিয়াছে। আমাদের প্রত্যেকের মনের মধ্যেও এইরূপ ধারণাই থাকে; কিন্তু সন্ত্রম বজায় রাখার খাতিরে আমরা তাহা প্রকাশ করি না। ইহা হইল যাহারা দাওয়াত করিয়া খাওয়ায়, তাহাদের মনের অবস্থা । যাহারা খায়, তাহাদের অবস্থা কি বলিব! তাহারা পুরাপুরিই বেহায়া। নতুবা কাহারও মৃত্যুতে কোথায় সমবেদনা প্রকাশ করা উচিত, তাহা না করিয়া তাহারা উল্টা খরচের বোঝা চাপাইয়া দেয়। এ প্রসঙ্গে এক ব্যক্তির একটি গল্প মনে পড়িল। বুলন্দশহর জেলার জনৈক ধনী ব্যক্তির এন্তেকাল হয়। চল্লিশতম দিনে অনুষ্ঠান পালনের জন্য তাহার বহু আত্মীয়স্বজন ও বন্ধু বান্ধব হাতী ঘোড়া লইয়া উপস্থিত হইল। মৃতব্যক্তির পুত্র সকলকে আপ্যায়ন করার জন্য উৎকুষ্ট শ্রেণীর খাদ্য প্রস্তুত করাইল। খাওয়ার সময় সকলেই দস্তরখানে একত্রিত হইলে মৃত ব্যক্তির পুত্র দাড়াইয়া বক্তৃতা আরম্ভ করিল “বন্ধুগণ ! খাওয়া আরন্ত করার পূর্বে দয়া করিয়া আমার কয়েকটি কথা শুনিয়া লউন। আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে, অদ্য কি উপলক্ষে এই বিরাট জনসমাবেশ। বর্তমানে আমি ভয়ানক বিপদে পতিত আছি। আমার শ্রদ্ধেয় আব্বার ছায়া চিরদিনের জন্য ফ্ড/.911000119.0010)
— পৃষ্ঠা ৩৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।