২৬ মাওয়ায়েষে আশ্রাফিয়া পৌঁছিতে যে বেশী কবিতা রচনা করিতে পারিবে সেই প্রকৃত কবি।” পূর্ণত্বের অধিকারী কবিদের বেলায় কবিতা লিখিতে সাত পাচ যোগাড় করিতে হয় না। তদ্রুপ যে ব্যক্তি পর্যাপ্ত পোশাকের মালিক, সে কখনও পোশাকের পরওয়া করে না। যাহারা এরূপ নহে, তাহারা পোশাকের প্রতি মনোযোগ দিলে উহাতে একেবারে নিমগ্ন হইয়া যায়। তাহারা গাবরুনের (এক প্রকার মোটা কাপড়) পোশাক পরিলেও তাহা আকর্ষণীয়রূপে পরিধান করে। জনৈক বুযুর্গ বর্ণনা করেন £ “একদা রেলগাড়ীতে জনৈক তথাকথিত ভদ্রলোককে গাবরুনের কোট পরিহিত দেখিলাম। তাহার নিকট লেপ বা গরম কাপড় ছিল না। তখন শীতকাল ছিল। শীতকালে তুলার কাপড় পরিধান না করাও আজকালকার একটি ফ্যাশন। এক স্টেশনে কয়েকজন ইংরেজ হোটেলে যাইয়া বরফ পান করিলে তাহাদের দুর্দশা দেখে কে? কাপিতে কীাপিতে একেবারে নাজেহাল হওয়ার দশী। যে কেহ সামর্ঘ্ের বাহিরে কাজ করিবে, সেই দুর্দশাগ্রস্ত হইবে। অনেকের সামর্থ্য নাই; কিন্তু মরিয়া হইয়া অন্যের অনুকরণ করিতে চেষ্টা করে। বুযুর্গ ব্যক্তি ভদ্রলোককে বলিলেন, “আমার কাছে যথেষ্ট কাপড় আছে; কিন্তু সবগুলি তুলার তৈরী। বোধ হয় আপনি পছন্দ করিবেন না।” কিন্তু শীতের দাপটে ভদ্রলোক তখন বলিতে বাধ্য হইলেন, তুলার কাপড়ই দিন আপনার বড়ই অনুগ্রহ হইবে। আরও একটি গল্প মনে পড়িল। জনৈক ব্যক্তি গ্রীষ্মকালে পানির সোরাহী লইয়া রেলে সওয়ার হইলেন! একজন ভদ্রলোক তাহাকে দেখিয়া নাক সিটকাইয়া বলিলেন, “মেথরদের ন্যায় এ কি পাত্র লইয়া চলাফিরা করেন % লোকটি ইহার উত্তরে কিছুই বলিল না। ঘটনাক্রমে একবার ভদ্রলোকের দারুণ পিপাসা হইল। ষ্টেশনে বহু খোজাখুঁজির পরও পানি পাইলেন না। অতঃপর আপন সিটে বসিয়া বারবার সোরাহীর প্রতি লোলুপ দৃষ্টি নিক্ষেপ করিতে লাগিলেন। লোকটি তখন ইচ্ছাপূর্বক ঘুমের ভান করিয়া পড়িয়া রহিলেন। অনেকক্ষণ পর ভদ্রলোক তাহাকে নিদ্রিত মনে করিয়া সোরাহী উঠাইয়া পানি পান করিতে লাগিলেন। পানি পান সমাপ্ত হইলে লোকটি তাহার হাত ধরিয়া ফেলিলেন এবং বলিলেন, “আপনি মেথরের পাত্র হইতে পানি পান করিলেন কেন?” তথাকথিত ভদ্রলোক আর কি করিবেন£ অগত্যা তাহার নিকট ক্ষমা ভিক্ষা চাহিলেন। লোক দেখানো পোশাক সম্বন্ধে এই পর্যন্ত বলা হইল। ইহাতে জনসাধারণই বেশীর ভাগ লিপ্ত । মাঝে মাঝ তাহারা সমাজের লোকদিগকে দাওয়াত করিয়া বিস্তর অপব্যয় করে। অথচ উদ্দেশ্য নাম যশঃ ছাড়া আর কিছুই থাকে না। আলেমগণ এইসব ব্যাপারে নিষেধ করিলে তাহাদের প্রতি দোষারোপ করিয়া বলে, “আলেমগণ জায়েষ কাজেও বাধা দান করেন।” অথচ আলেমগণ লোকদেখান কাজ হইতে বাধা দান করেন। বিবাহে পাত্রীকে যৌতুক দেওয়ার বেলায়ও তাহাদের অপব্যয় সীমা ছাড়াইয়া যায়। তাহারা ইহাকে আত্বীয়-তোষণ নাম দিয়া থাকে । অথচ আত্মীয়-তোষণ হইলে গোপনে দেওয়াই অধিক সঙ্গত ছিল। আত্মীয়-তোষণে ঢাক-ঢোল পিটাইয়া ঘোষণা করা জরুরী হইলে তাহারা প্রত্যহ আপন সন্তানদিগকে বিরাট জনসমাবেশ করিয়া খাওয়ায় না কেন? আসলে ইহা একটি বাহানা বৈ কিছুই নহে। লোকে বলুক-_অমুক ব্যক্তি আপন কন্যাকে ক্ষমতার বাহিরে যৌতুক দিয়াছে, ইহাই তাহাদের কাম্য। অথচ ইহা নিরুদ্ধিতা এবং সূক্ষ্ণ নিন্দা। কিন্তু আজকালকার মানুষের এমনি রুচি বিকৃতি যে, তাহারা নিন্দাকেও প্রশংসা মনে করিয়া আনন্দিত হয়। ফ্/.9110001179.0010)
— পৃষ্ঠা ৩২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।