Mawayeze Ashrafiya : Ashraf Ali Thanwi — Mawayeze Ashrafiya 5
/ ২১২
📝 লেখা 📖 পিডিএফ

খাটি ধর্ম ২৫ মসজিদ নির্মিত হইতেছে! ভাইগণ, মসজিদ পরে বানাইবেন_আগে মসজিদ আবাদকারী তো বানাইয়া লউন। বর্তমানে বহু মসজিদ অনাবাদ পড়িয়া থাকে। এ গুলিতে আযান ও জমাআত বলিতে কিছুই হয় না। আজকাল অনেকেই নাম যশের উদ্দেশ্যে ওয়াষের পর মিষ্টান্ন বন্টন করে। অপরের সম্মুখে বড় লোক সাজিবার জন্য দামী পোশাক পরিধান করে। দামী পৌশাক পরিতে আমি নিষেধ করি না। স্বচ্ছন্দে পরুন; কিন্তু আপন মনস্তুষ্টির নিয়ত করুন। ইহাতে খোদার নেয়ামতের শোকর আদায় হইবে। সাবধান, অপরকে দেখাইবার নিয়ত করিবেন না, ইহা জায়েষ নহে। যদি কেহ একাকী ও নির্জন অবস্থায়ও দামী পোশাকে সজ্জিত থাকে, তবে বুঝিতে হইবে যে, সে ভাল নিয়তে পোশাক পরিধান করে। অনেকেই বাড়ীতে থাকার সময় নিকৃষ্টতম পোশাক পরে, কিন্তু কোথাও যাইতে হইলে সমস্ত সাজসজ্জা গায়ে জড়াইয়া লয় ৷ তাহাদের বেলায় কিরূপে বলা যায় যে, তাহারা লোক দেখানো পোশাক পরে না£ কাহারও উৎকৃষ্ট খাদ্য খাওয়ার অভ্যাস থাকিলে সে নির্জনে ও জনসমক্ষে সর্বাবস্থায়ই উৎকৃষ্ট খাদ্য খায়; পোশাক-পরিচ্ছদের বেলায়ও যদি আপন মনস্তুষ্টিই উদ্দেশ্য থাকিত, তবে একাকী অবস্থায় তাহা খুলিয়া ফেলা হয় কেন? অনেকে এইরূপ লোকদেখানোর খাতিরে কষ্টদায়ক পোশাক পরিয়া থাকে। তাহারা শ্রীষ্মকালে গরম আচকান পরিয়া বাহিরে যায়, এ সমস্তই রিয়া । ইহাতে দুনিয়া ও আখেরাত উভয় ক্ষেত্রেই ক্ষতি সাধিত হয়। অবশ্য অন্তরে রিয়ার ভাব না থাকিলে এবং আর্থিক সামর্থ্য থাকিলে উৎকৃষ্ট পোশাক পরা অন্যায় নহে। তবে ইহাও সত্য যে, সামর্বান লোকদের পোশাকের প্রতি তেমন মনোযোগ নাই। ভূপালের একটি গল্প শুনিয়াছি। একদা কোন উন্মুক্ত স্থানে সকলেই ফরয শেষ করিয়া সুন্নত নামায পড়িতেছিল। এমন সময় ঝর ঝর করিয়া বৃষ্টি নামিয়া আসিল। সকলেই দ্রুত গতিতে নামা শেষ করিয়া ঘরে চলিয়া গেল, কিন্তু জনৈক দামী পোশাক পরিহিত ধনী ব্যক্তি গেলেন না। তিনি বৃষ্টিতে ভিজিয়াই অত্যন্ত খুশু খুযু সহকারে নামায সম্পন্ন করিলেন। অতঃপর তিনি ঘরে পৌছিলে কেহ কেহ তাহাকে জিজ্ঞাসা করিল ঃ “আপনি দ্রুত গতিতে নামায শেষ করিলেন না কেন? বৃষ্টির পানিতে আপনার পোশাক সমস্তই নষ্ট হইয়া গিয়াছে।” ধনী ব্যক্তি বলিলেন ঃ “আমার কাছে আরও অনেক কাপড় আছে। এইগুলি খুলিয়া আমি অন্য কাপড় পরিতে পারিব। কিন্তু দ্রুততার কারণে নামাষে ক্রুটি হইলে তাহা পূরণের উপায় ছিল না।” সোবহানাল্লাহ্‌! এরূপ ব্যক্তি বাস্তবিকই দামী পোশাক পরিধান করার অধিকারী । তিনি পোশাককে নামায অপেক্ষা উত্তম মনে করেন নাই। যেমন, জনৈক পাগলমনা কবির একটি গল্প আছে-_একদা নামায-রত অবস্থায় তাহার মস্তিষ্কে কবিতার একটি পংক্তি গজাইয়া উঠে। তৎক্ষণাৎ নামায ছাড়িয়া উহা কাগজে লিপিবদ্ধ করত আবার নামায পড়িতে লাগিল। কেহ জিজ্ঞাসা করিল ঃ “এপ করিলেন কেন? নামাযের পরও তো পংক্তি লিখিতে পারিতেন।” উত্তরে বলিল ঃ “নামাযের কাযা আছে; কিন্তু কবিতার পংক্তি একবার ভুলিয়া গেলে উহার কোন কাযা নাই।” যাহারা পুরা কবি নহে তাহারাই এই ধরনের পাগলসুলভ কাণ্ড কারখানা করিয়া থাকে। যথার্থ কবিরা এরূপ নহে। যওক বলিতেন, “যে ব্যক্তি কক্ষে আবদ্ধ হইয়া কবিতা লিখে, আমি তাহাকে কবি বলি না। আপনারা আমাকে এবং আমার সমসাময়িক কোন কবিকে এক সঙ্গে কোমরে রশি বাধিয়া কূপের ভিতরে লটকাইয়া দিন। এরপর উপর হইতে রশি কাটিয়া দিন। পানি পর্যন্ত ফ্ড/.9110001179.0010)

— পৃষ্ঠা ৩১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।