Mawayeze Ashrafiya : Ashraf Ali Thanwi — Mawayeze Ashrafiya 5
/ ২১২
📝 লেখা 📖 পিডিএফ

২৪ মাওয়ায়েযে আশ্রাফিয়া কাজ আরম্ত করা মোক্তাদীদের নিয়ত বাধার পর ইমামের নিয়ত বাধার অনুরূপ। আমি জোর গলায় দাবী করিতে পারি যে, যদি আপনারা নিজ কর্তব্যে লাগিয়া যান, তবে জনসাধারণ জবরদস্তি আপনাদের খেদমত করিবে । তাহাদিগকে ধাক্কা মারিলেও তাহারা করজোড়ে মিনতি করিবে । এই কারণে প্রায়ই আমি বন্ধুবর্গকে বলিয়া থাকি, আপনারা বেতন লইয়া কোন দিন দর কষাকষি করিবেন না। বন্ধুগণ, ধর্মের খেদমত করা আমাদের কর্তব্য। ইহাতে দর কষাকষি কিসের ? ব্রাহ্মণ সমাজ হিন্দুদের সহিত যেরূপ ব্যবহার করে, আপনারা কি তদ্রুপ করিতে চান ? হিন্দুরা ব্রাহ্মণদিগকে ভোজের নিমন্ত্রণ করিলে তাহারা সামান্য খাইয়া হাত গুটাইয়া লয়। তখন আরও খাইবার জন্য হিন্দুরা খোশামোদ করে। তাহারা বলে, “আরও খাইলে কি দিবে বল?” হিন্দুরা বলে, “প্রতি লাড্জুতে এক টাকা ।” অতঃপর ' দুই এক লাড্ডু খাওয়ার পর তাহারা আবার বায়না ধরে। তখন প্রতি লাজ্ুতে দুই টাকা দর সাব্যস্ত হয়। আমি বলি, বেতন লইয়া কখনও কথা কাটাকাটি করিবেন না। যা দেয়, সন্তৃষ্টচিন্তে তাহাই গ্রহণ করুন। আপনার অসুবিধা হইতেছে দেখিলে তাহারাই স্বতঃপ্রবৃত্ত হইয়া আপনার সাহায্য করিবে। এল্মের ব্যাপারে এখলাছ সম্বন্ধে এই পর্যন্তই বলা হইল। এখলাছ না থাকার অপকারিতা ঃ£ আমলের ব্যাপারে এখলাছ না থাকিলে যে সকল অপকারিতা সাধিত হয়, তাহাতে সাধারণ লোকও সম অংশীদার। তবে এল্মের ব্যাপারে সাধারণ লোকের অবস্থা খুবই ভাল। তাহারা চাকুরী লাভের নিয়তে কোন মাসআলা জিজ্ঞাসা করে না। অবশ্য মাঝে মাঝে তাহারা প্রয়োজন ছাড়াই অনর্থক মাসআলা জিজ্ঞাসা করিয়া থাকে। আবার কোন কোন সময় অসদুদ্দেশ্যে অর্থাৎ, বিবাদ সৃষ্টির নিয়তে মাসআলা জিজ্ঞাসা করে; তবে এরূপ লোকের সংখ্যা নিতান্তই নগণ্য। বেশীর ভাগ লোক আমল করার নিয়তেই মাসআলা জানিতে চায়। হা, আমলের দোষ-ক্রটিতে সাধারণ ও বিশিষ্ট সকলেই সমভাবে জড়িত। তবে বিশিষ্ট লোকের রিয়ার স্থান পৃথক ও সাধারণ লোকের পৃথক। কোন কোন বিশিষ্ট লোক শুধু সুখ্যাতি ও প্রভাব প্রতিপত্তি লাভের নিয়তে যিকর ও তেলাওয়াত করে, অন্ন-বস্ত্রের সংস্থান, টাকা-পয়সা রোযগার ও সুনাম অর্জনের নিয়তে সভা সমিতি করে এবং আমদানী বাড়াইবার উদ্দেশ্যে পীরী-মুরীদী করে। এক শ্রেণীর পীর টাকা-পয়সা লয় না-_নযরানা কবুল করে না। ইহার পিছনেও তাহাদের নিয়ত ভাল নহে। না লওয়ার মধ্যেও সম্মান, যশ, অমুখাপেক্ষী বলিয়া প্রসিদ্ধি লাভ ইত্যাদি জাগতিক স্বার্থ নিহিত থাকে । এখলাছ না থাকার ফলেই তাহাদের লওয়া না লওয়া উভয়টিই দূষণীয়। তাহাদের অবস্থা এইরূপ ঃ ৪৬ ০৮ ৩ ১ ১০ ৬৩৯ 49৬৯ _ ৬ এপি ৬ ৬০ +১৮৫ ০৬৯ (টু গুরসানা মী শভী সগ শভী + টুকে খুরদী তুন্দ ও বদরগ মী শভী) “যখন ক্ষুধার্ত থাক, তখন কুকুরের স্বভাব অবলম্বন কর এবং যখন আহার কর, তখন বদ মেযাজ ও দূরাচারী হইয়া যাও,__এই তোমার অবস্থা ।” সাধারণ লোকেরা যশ লাভের নিয়তে মসজিদ নির্মাণ করে, যাহাতে সকলে জানিতে পারে যে, মসজিদটি অমুকের নির্মিত। এই কারণেই আজকাল প্রয়োজন ব্যতিরেকেই প্রচুর সংখ্যক ফ্/.9110001179.0010)

— পৃষ্ঠা ৩০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।