টি মাওয়ায়েযে আশ্রাফিয়া অবনতিকে ডাকিয়া আনার নামান্তর । এই পথে নিজকে সর্বনিকৃষ্ট মনে করাই উন্নতির লক্ষণ। যাহা লাভ হয়, উহাকে নিরেট খোদার অনুগ্রহ ভাবিতে হইবে। নিজের উন্নতি অনুভব করার কোন আবশ্যকই নাই। উদাহরণতঃ, কেহ অপ্রাপ্ত বয়স্ক ছেলে রাখিয়া প্রাণত্যাগ করিলে তাহার সমস্ত সম্পত্তি এবং জমিদার। কিন্তু কি পরিমাণ সম্পত্তির মালিক সে নিজে তাহা জানিতে পারে না! মোট- কথা, এই ধরনের বিষয়াদি জানিতে চাওয়া নিজকে উচ্চ মর্তবা হইতে নিম্ন মর্তবায় টানিয়া আনার শামিল। আপনাকে কাজ করিয়া যাইতে বলা হইয়াছে, আপনি কাজ করিয়া যান। ০৫০ 4০৫৪ ১৩ ৩৩ ০৯ ১৫ পনজের কাজ করুন। অপরের কাজ লইয়া মাথা ঘামাইবেন না।” আদেশ অনুযায়ী কাজ করিয়া যাওয়াই আপনার কর্তব্য। ইহাতে রত থাকুন, তৎপর উদ্দেশ্য ও যোগ্যতা অনুযায়ী কামিয়াবী লাভ করিতে পারিবেন। পেরেশান হওয়ার কোন কারণ নাই। অনেক কর্মী কাজ করার পর কিছু লাভ হইল কিনা, তাহা জানিবার পিছনে পড়িয়া যায়। ইহা একটি ভ্রান্তি বৈ কিছুই নহে। এরূপ ধারণাকে অন্তরে স্থান দেওয়া সমীচীন নহে। যাহা মানুষের ক্ষমতাধীন নহে এমন ফলাফল অন্বেষণের পিছনে লাগিয়া যাওয়াও আজকাল- কার মানুষের একটি দোষ মনে রাখুন, যে ব্যক্তি ক্ষমতা বহির্ভূত বিষয়াদির পিছনে পড়িবে, সে শুধু পেরেশানীই ভোগ করিবে! কতক ফলাফল সম্বন্ধে আল্লাহ্ তাঁআলা কোনরূপ ওয়াদা দেন নাই। এইগুলি লাভ হওয়া নিশ্চিত নহে। সুতরাং ইহাদের পিছনে পড়া পেরেশানী বৈ কিছুই নহে। কতক ফলাফল সম্বন্ধে অবশ্য ওয়াদা আছে। যেমন, ছওয়াব ও পুরস্কার। এইগুলি আখেরাতে দেওয়া হইবে। সুতরাং দুনিয়াতেই এইগুলি লাভ করিতে চাওয়া নিছক পেরেশানী। খোদা আমাদিগকে একটি কাজ করিতে বলিয়া একটি পুরস্কারের ওয়াদা করিয়াছেন। আমাদের কর্তব্য তাহার এবাদত করা। তিনি আপন ওয়াদা আখেরাতে পূর্ণ করিবেন। দুনিয়াতেই ফলাফল অন্বেষণ করা দাসত্ববিরোধী কাজ। আপন কর্মের সাফল্য জানিতে চাওয়াও এখলাছের পরিপন্থী। কেননা, ইহা ক্ষণস্থায়ী ফলাফল অন্বেষণ করার নামান্তর মাত্র। অথচ দুনিয়াতে সে যাহাকিছু পায় (অর্থাৎ, আত্মশুদ্ধির ক্রমবর্ধমান মর্তবা) সে সম্বন্ধে সে সম্পূর্ণ অজ্ঞ। যেমন, কোন ছেলে লেখাপড়া করে; কিন্ত অদ্য ও কল্যের জ্ঞানের মধ্যে কোনরূপ পার্থক্য বুঝিতে পারে না। যদি সর্বপ্রথম দিনের জ্ঞান ও সর্বশেষ দিনের জ্ঞান তুলনা করা যায়, তবে দুই-এর মধ্যে বিরাট ব্যবধান পরিদৃষ্ট হয়। বন্ধুগণ, ফুঁমিন ব্যক্তির মুজাহাদার শুরু ও শেষকে এইভাবে তুলনা করিয়া দেখিলে বুঝিতে পারিবেন যে, কি ছিল, আর কি হইয়া গিয়াছে £ অতএব, পার্থক্য অবশ্যই হয়, কিন্তু কর্মীর পক্ষে তাহা জ্ঞাত হওয়া জরুরী নহে। প্রথমতঃ দুনিয়াতেই ফলাফল লাভ হওয়া নিশ্চিত নহে, হইলেও তাহা জানা জরুরী নহে। এই বিষয়টি ভালরূপে বুঝিয়া লওয়া আবশ্যক । ইহা না বুঝার ফলেই অন্তরে নানা প্রকার ওয়াসওয়াসা ও কু-মন্ত্রণা মাথা চাড়া দিয়া উঠে। খোদা তাআলা কাহাকেও মানসিক আনন্দ দান করেন, আবার কাহাকেও অনাগত আশঙ্কা চিন্তায় লিপ্ত রাখেন। প্রত্যেকের অবস্থা অনুযায়ীই এইরূপ করা হয়। যে ব্যক্তি আনন্দ পাইবার যোগ্য তাহাকে চিন্তা দান করিলে সে এক দিনেই আমল ছাড়িয়া দিবে। আবার যে ব্যক্তি চিন্তার উপযুক্ত, তাহাকে আনন্দ দিলে সে অহঙ্কারী হইয়া যাইবে । সুতরাং যে যাহা পায়, বুঝিতে হইবে, সে ইহারই উপযুক্ত। তাই কবি বলেনঃ | ফ্ড/.9110001179.0010)
— পৃষ্ঠা ২৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।